Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Ashlesha Nakshatra: অশ্লেষা নক্ষত্রে সূর্যের প্রবেশ! এই ৪ রাশির মানুষদের জীবনে আসছে বড় সাফল্য

সূর্য প্রবেশ করেছে অশ্লেষা নক্ষত্রে। এই জ্যোতিষ যোগে ৪ রাশির জীবনে আসতে পারে কর্ম, অর্থ ও সম্পর্কের বড় সাফল্য।
 

Ashlesha Nakshatra: অশ্লেষা নক্ষত্রে সূর্যের প্রবেশ! এই ৪ রাশির মানুষদের জীবনে আসছে বড় সাফল্য

কোন রাশির কী লাভ

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 5 August 2025 20:31

দ্য ওয়াল ব্যুরো: আবার এক গুরুত্বপূর্ণ জ্যোতিষ যোগ। সূর্য এখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে, যার প্রভাব সরাসরি পড়তে চলেছে চারটি রাশির জীবনে। আগামী ১৫ দিন ধরে এই পরিবর্তনের প্রভাবে কর্মক্ষেত্র, অর্থ, সম্পর্ক ও সম্মানের ক্ষেত্রে বড় রকম ইতিবাচক পরিবর্তন আসতে পারে এই রাশির জাতকদের জীবনে। সূর্য কর্কট রাশি পেরিয়ে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে ৩ অগাস্ট ভোরে। ১৭ অগাস্ট পর্যন্ত সূর্য এই নক্ষত্রেই অবস্থান করবে।

অশ্লেষা নক্ষত্র হল ভারতের ২৮টি নক্ষত্রের মধ্যে নবম। এর অধিপতি গ্রহ হল বুধ। বুধের সঙ্গে সূর্যের সংযুক্তি বাড়ায় যুক্তিবুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাস। এই সময় বুদ্ধিমান এবং চতুর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দেয়। যারা পরিকল্পনা করে কাজ করেন, তাঁদের জন্য এই সময় খুবই শুভ হতে চলেছে।

কোন রাশির কী লাভ হতে পারে?

মেষ রাশি

এই সময় সরকারি চাকরি বা পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভ, পুরনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। জমি বা সম্পত্তি কেনারও যোগ রয়েছে। পারিবারিক শান্তি আসবে।

বৃষ রাশি

ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সহজে সম্পন্ন হবে। পেশাগত উন্নতি, আর্থিক সচ্ছলতা এবং সামাজিক সম্মান বাড়বে।

মিথুন রাশি

নতুন চাকরি বা আয়ের সুযোগ আসবে। পুরনো আইনি সমস্যা মিটে যেতে পারে। বিনিয়োগের জন্য সময় অনুকূল। পারিবারিক সম্পর্ক ভালো হবে, আত্মবিশ্বাস বাড়বে।

সিংহ রাশি

আত্মবিশ্বাস ও নেতৃত্বের ক্ষমতা তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে বড় সাফল্য আসবে। আর্থিক উন্নতি, বিদেশযাত্রা ও নতুন সুযোগের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনও মধুর হতে পারে।


```