Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ওষুধ খেয়ে দু'বছরে ৭৫ কেজি ওজন কমিয়ে নতুন শরীর তরুণীর, তবে বিপদে পড়ে সার্জারিও করতে হল

ওজন কমানোর জন্য তিনি ওজেম্পিকের মতো ইনজেকশনের সাহায্য নেন। একসময় তার ওজন ছিল ৩০০ পাউন্ড (প্রায় ১৩৬ কেজি), এখন তা নেমে এসেছে ১৩৫ পাউন্ডে (প্রায় ৬১ কেজি)।

ওষুধ খেয়ে দু'বছরে ৭৫ কেজি ওজন কমিয়ে নতুন শরীর তরুণীর, তবে বিপদে পড়ে সার্জারিও করতে হল

ফাইল চিত্র

শেষ আপডেট: 9 March 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: ৩৪ বছর বয়সী অ্যামি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারণটা কী? আসলে তিনি মাত্র দুই বছরেরও কম সময়ে তিনি ওজন কমিয়ে সাইজ ২৪ থেকে সাইজ ৪-এ। ওজন কমানোর জন্য তিনি ওজেম্পিকের মতো ইনজেকশনের সাহায্য নেন। একসময় তার ওজন ছিল ৩০০ পাউন্ড (প্রায় ১৩৬ কেজি), এখন তা নেমে এসেছে ১৩৫ পাউন্ডে (প্রায় ৬১ কেজি)। এভাবে ওজন কমানোর পর এখন তাঁর আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি চারপাশের মানুষের ব্যবহারেও এসেছে পরিবর্তন।  

তবে তার এই বদল খুব সহজে আসেনি। নতুন স্টাইলিশ পোশাকও পরতে পারতেন না। কারণ ওজন কমার পর শরীরে অতিরিক্ত চামড়া ঝুলে গিয়েছিল। বিশেষ করে পেটের চারপাশে। তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের অভিজ্ঞতা শেয়ার করতেন, যাতে অন্যকেউ তাঁর মতো সমস্যার মুখোমুখি হলেও সুযোগ সুবিধা পান। 

View this post on Instagram

A post shared by Amy Kane (@amyinhalf)

ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের বোর্ড সার্টিফায়েড প্লাস্টিক সার্জন ড. সিয়ামাক আঘা ডেইলি মেলকে জানিয়েছেন, ওজন কমানোর ওষুধ যেমন জেপবাউন্ড ও উইগোভি খেলে এই সমস্যা বেশি দেখা দিচ্ছে। এমনকি তার কাছে এই ধরনের রোগীদের সংখ্যা বাড়ছে। শুধু পেটেই নয়, মুখ, গলা, এমনকি শরীরের পেছনের দিকেও অতিরিক্ত চামড়ার সমস্যা দেখা যাচ্ছে।  

কীভাবে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন? এর জন্য অ্যামি প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করেন এবং নিয়মিত নেভস্কিন ট্রিটমেন্ট নিচ্ছেন। এই থেরাপিতে গরম ও ঠান্ডা উভয় ধরনের চিকিৎসার মাধ্যমে চামড়া টানটান করা হয়। এসব চ্যালেঞ্জের পরও অ্যামি তাঁর শরীর নিয়ে খুশি। তিনি বলেন, “এই সমস্যাগুলো আমি হাসিমুখে মেনে নেব, কারণ আমার শরীর অনেক ভাল হয়েছে।”  


```