Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

Winter Skincare: শীতে স্কিনে ব়্যাশ-চুলকানি? কয়েকটি ছোট জিনিস মাথায় রাখলে মিলবে নিস্পত্তি

শীতের ঠান্ডা-শুষ্ক আবহাওয়ায় স্কিনে ব়্যাশ ও চুলকানি বাড়ছে? কয়েকটি সহজ অভ্যাস ও সঠিক স্কিনকেয়ার রুটিন মানলে মিলবে দ্রুত আরাম।

Winter Skincare: শীতে স্কিনে ব়্যাশ-চুলকানি? কয়েকটি ছোট জিনিস মাথায় রাখলে মিলবে নিস্পত্তি

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 23 November 2025 11:22

দ্য ওয়াল ব্যুরো: শীত পড়তেই স্কিনের সমস্যা বাড়ে। রুক্ষ্মতা, টানটান ভাব, খুসকির মতো সমস্যা নিত্য ব্যাপার, ক্রিম লাগিয়েও সামলে ওঠা যায় না। অনেকেরই এই সময়ে অভিযোগ থাকে, যতই ময়শ্চারাইজার লাগাই না কেন, ত্বক যেন একটুও ঠিক থাকছে না। এই পরিস্থিতিতে কীভাবে স্কিনকে উজ্জ্বল আর ভাল রাখা যায়, সেই নিয়েই পরামর্শ দিলেন ডার্মাটোলজিস্টরা।

শীতকালে বাতাসে আদ্রতা কমে যায়। ফলে ত্বক থেকেও স্বাভাবিক যে তেল, তা দ্রুত শুকিয়ে যেতে থাকে। তাই শুধু সাধারণ ক্রিম লাগালে খুব একটা লাভ হয় না। ত্বকের উপরিভাগে আর্দ্রতা ধরে রাখার মতো সঠিক যত্নের রুটিন প্রয়োজন।

প্রথমেই যে বিষয়টি মাথায় রাখতে হবে, তা হল ক্লিনসার। চিকিৎসকদের মতে, শীতে একেবারেই হার্শ ফেসওয়াস ব্যবহার করা চলবে না। এতে স্কিনের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এর বদলে হাইড্রেটিং ক্লিনসার বা ক্রিম বেলড ফেসওয়াস ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে।

এর পরে গুরুত্বপূর্ণ হল টোনার ব্যবহার। অনেকেই মনে করেন টোনার মানেই ত্বক টানটান করার জিনিস। কিন্তু শীতকালে ব্যবহার করতে হবে অ্যালকোহল ফ্রি হাইড্রেটিং টোনার। এতে ত্বক শুকিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

এর পরের ধাপ সিরাম। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শীতকালে হাইলুরনিক অ্যাসিড (Hyaluronic Acid) বা ভিটামিন ই সিরাম (Vitamin E serum) ব্যবহার করার। এই উপাদানগুলি ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ক্রিম লাগানোর আগে এই সিরাম ব্যবহার করলে ত্বক দীর্ঘক্ষণ নরম থাকে।

ক্রিম বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। খুব লাইট জেল বেসড প্রোডাক্ট শীতকালে কাজ নাও করতে পারে। তার বদলে সেরামাইড-বেসড ময়শ্চারাইজার, শিয়া বাটার ক্রিম বা ডিপ নারিশিং ময়শ্চারাইজার ব্যবহার করলে শুষ্কতা অনেকটাই কমে।

অনেকে ভেবেই নেন শীতে সানস্ক্রিনের প্রয়োজন নেই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, UV rays সারা বছরই সমান ক্ষতিকর। তাই বাইরে বেরোনোর ১৫ মিনিট আগে SPF 30 sunscreen অবশ্যই লাগাতে হবে।

ঘরের ভেতরেও শীতের প্রভাবে স্কিন শুকিয়ে যেতে পারে। সেই কারণে অনেকেই এখন হিউমিডিফায়ার  (humidifier) ব্যবহার করছেন। ঘরে সামান্য আর্দ্রতা বজায় থাকলে স্কিনও ভাল থাকে।

সারা দিনে জল খাওয়ার কথাও ভুললে চলবে না। শীতে তেষ্টা কম পায় ঠিকই, কিন্তু শরীরে ডিহাইড্রেশন (dehydration) হলে স্কিনেও তার প্রভাব পড়ে। তাই নিয়মিত ৬–৮ গ্লাস জল খাওয়া জরুরি।

সবশেষে, সপ্তাহে দু’দিন জেন্টাল এক্সফোলিয়েশন (gentle exfoliation) করাও প্রয়োজন। এতে মৃত কোষ উঠে গিয়ে ক্রিম-সিরাম আরও ভাল কাজ করে। সঠিক রুটিন আর নিয়মিত যত্ন নিলে শীতেও স্কিন নরম, উজ্জ্বল আর সুস্থ রাখা সম্ভব।


```