Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'মিষ্টি' ব্রেকফাস্টই ক্লান্তির কারণ! ক্ষয় হচ্ছে শরীরের, খাবারে এই বিকল্পই ধরে রাখবে এনার্জি

সকালে অতিরিক্ত চিনি খেলে শরীরের শক্তিকেন্দ্র ‘মাইটোকন্ড্রিয়া’ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এই কোষগুলোই শরীরে শক্তি তৈরি করে।' জেসির কথায়, “সকালে বেশি চিনি বা স্টার্চ খেলে মাইটোকন্ড্রিয়া ক্লান্ত হয়ে যায়, ফলে সারাদিন দুর্বলতা, অবসাদ আর মনোযোগের ঘাটতি দেখা দেয়।

'মিষ্টি' ব্রেকফাস্টই ক্লান্তির কারণ! ক্ষয় হচ্ছে শরীরের, খাবারে এই বিকল্পই ধরে রাখবে এনার্জি

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 28 October 2025 14:55

দ্য ওয়াল ব্যুরো: সকালের নাস্তা মানেই প্যানকেক, টোস্ট বা গ্র্যানোলা? তাহলে এবার নিজের চিন্তাভাবনা বদলানোর সময় এসেছে। ফরাসি বায়োকেমিস্ট ও নিউইয়র্ক টাইমসের বেস্টসেলিং লেখিকা জেসি ইনশোপে, যিনি সোশ্যাল মিডিয়ায় Glucose Goddess নামে পরিচিত, জানাচ্ছেন- সকালে শুধু কার্বোহাইড্রেট খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো নয় (carb vs protein breakfast)। দীর্ঘদিন ধরে এমন চললে মেটাবলিজমে প্রভাব পড়বে, এমনকি শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে।

জেসির মতে, টোস্ট, মুসলি, গ্র্যানোলা, ওটসের সঙ্গে মধু বা শুধু ফলের রস- এসব খাবারে চিনি ও স্টার্চ অনেক বেশি থাকে। এগুলি খাওয়ার পর মস্তিষ্কে হঠাৎ ডোপামিন বেড়ে যায়, ফলে অল্প সময়ের জন্য ভালো লাগা ও চনমনে ভাব আসে। কিন্তু সেটা শক্তি নয়, কেবল ক্ষণিকের আনন্দ কেবল।

তিনি ব্যাখ্যা করেন, 'সকালে অতিরিক্ত চিনি খেলে শরীরের শক্তিকেন্দ্র ‘মাইটোকন্ড্রিয়া’ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এই কোষগুলোই শরীরে শক্তি তৈরি করে।' জেসির কথায়, “সকালে বেশি চিনি বা স্টার্চ খেলে মাইটোকন্ড্রিয়া ক্লান্ত হয়ে যায়, ফলে সারাদিন দুর্বলতা, অবসাদ আর মনোযোগের ঘাটতি দেখা দেয়।” ফলে প্রথমে শক্তি পেলেও ধীরে ধীরে শরীর চিরস্থায়ী ক্লান্তিতে ভুগতে শুরু করে।  তাই  তাঁর পরামর্শ, "সকালে মিষ্টি বা স্টার্চি খাবার নয়, বরং প্রোটিনভিত্তিক নোনতা খাবার খান (healthy breakfast ideas)।"

কী খাবেন সকালে

জেসি জানিয়েছেন, সকালের নাস্তায় রাখুন ডিম, গ্রিক ইয়োগার্ট, স্যামন মাছ, ডাল, টোফু, পনির, আগের দিনের রান্না করা মাংস বা এক স্কুপ প্রোটিন পাউডার। এসব খাবার রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং সারাদিনে কাজ করার শক্তি জোগায় (protein-rich breakfast benefits) এবং মনোযোগ বাড়াতেও সাহায্য করে।

এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য। চিকিৎসা সংক্রান্ত পরামর্শের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।


```