Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

প্রোটিন সাপ্লিমেন্ট খেলেই বিপদ, নির্দেশিকা জারি করে সতর্ক করল আইসিএমআর

‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর) একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, এন্তারে প্রোটিন সাপ্লিমেন্ট খেলেই বিপদ।

প্রোটিন সাপ্লিমেন্ট খেলেই বিপদ, নির্দেশিকা জারি করে সতর্ক করল আইসিএমআর

প্রোটিন সাপ্লিমেন্ট খেলে কী কী ক্ষতি হতে পারে?

শেষ আপডেট: 11 May 2024 16:09

দ্য ওয়াল ব্যুরো: যাঁরা ওজন বাড়াতে চান কিংবা যাঁরা নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করেন, তাঁদের অনেকের মনেই প্রোটিন পাউডার নিয়ে নানা প্রশ্ন রয়েছে। পেশিবহুল সুঠাম চেহারা পেতে এই ধরনের পাউডার খাওয়া জরুরি কিনা সে নিয়ে অনেকের কৌতুহল আছে। সম্প্রতি ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর) একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, এন্তারে প্রোটিন সাপ্লিমেন্ট খেলেই বিপদ। শরীরের নানাবিধ ক্ষতি হতে পারে। অবিলম্বে প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

‘আইসিএমআর’ এবং ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন’-এ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, প্রোটিন সাপ্লিমেন্ট বেশি খেলে হাড়ের ক্ষয় হয়। সংক্রমণ হতে পারে মূত্রাশয়ে।

চিকিৎসক ও পুষ্টিবিদদের বক্তব্য, আজকাল ঠিক এটাই ঘটছে। খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাবার তো থাকছেই, তার পাশাপাশি অনেকে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই নিতে শুরু করেছেন প্রোটিন সাপ্লিমেন্ট। আর দিনের পর দিন অতিরিক্ত প্রোটিন সেবনের এই প্রবণতা ডেকে আনছে অন্য বিপদ। দেখা দিচ্ছে ডায়াবেটিস, কোলেস্টেরল, ওজন বৃদ্ধি-সহ কিডনি এবং লিভারের একাধিক সমস্যা। পুষ্টিবিদদের বক্তব্য, ইচ্ছেমতো অতিরিক্ত প্রোটিন খাওয়ার এই প্রবণতা বড়সড় বিপদ ডেকে আনতে পারে।

আমাদের রোজের ডায়েটে প্রোটিনের বড়সড় ভূমিকা আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রোটিন। সেই কারণে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরাও। তবে রোজের খাবারে প্রোটিন খেতে বলছেন ডাক্তাররা। যাঁরা বাজারচলতি সাপ্লিমেন্ট রোজ রোজ খাচ্ছেন বিপদ বেশি তাঁদেরই। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রোটিনের চাহিদা দেহের ওজনের সমানুপাতিক। প্রতি কিলো ওজন পিছু দৈনিক ০.৮ থেকে ১ গ্রাম প্রোটিন প্রয়োজন হয়। অর্থাৎ, কারও ওজন যদি ৫০ কেজি হয় তবে তাঁর প্রতিদিন ৪৫ থেকে ৫০ গ্রাম প্রোটিন প্রয়োজন। তবে যাঁরা খেলোয়াড় এবং নিয়মিত শরীরচর্চা করেন, তাঁদের ক্ষেত্রে এই চাহিদা কিছুটা বেশি। তাঁদের দেহের প্রতি কিলো ওজনের জন্য, দৈনিক দেড় থেকে দুই গ্রাম প্রোটিন প্রয়োজন। তবে মনে রাখতে হবে, এক জন সাধারন মানুষ যখন জিমে ঘাম ঝরান তখন তাঁর জন্য এই অতিরিক্ত প্রোটিনের প্রয়োজন নেই।

, সাধারণত আমরা যে ধরনের খাবার নিয়মিত খাই তার মধ্যেই যথেষ্ট পরিমাণ প্রোটিন রয়েছে, যেমন ১০০ গ্রাম মুরগির মাংস থেকেই পাওয়া যায় ২১ গ্রাম প্রোটিন। ২০০ মিলিলিটার দুধ ও এক বাটি ডাল কিংবা একটি গোটা ডিম থেকে পাওয়া প্রোটিনের পরিমাণ যথাক্রমে ৬ ও ৭ গ্রাম। কাজেই সঠিক খাদ্যাভ্যাসই দৈনিক প্রোটিনের চাহিদা পূরণ করতে যথেষ্ট। এর জন্য আলাদা করে সাপ্লিমেন্ট নেওয়ার কোনও দরকার নেই।


```