Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হ্যাঁ, বেশি জল খেলেও শরীরের বিরাট ক্ষতি হতে পারে, 'ওয়াটার ইনটক্সিকেশন' নিয়ে সতর্ক করলেন চিকিৎসক

অতিরিক্ত জল খেলেও শরীরে মারাত্মক সমস্যা হতে পারে, সতর্ক করছেন বিশেষজ্ঞরা। ‘ওয়াটার ইনটক্সিকেশন’ কী, কী লক্ষণ, জানুন বিস্তারিত।

হ্যাঁ, বেশি জল খেলেও শরীরের বিরাট ক্ষতি হতে পারে, 'ওয়াটার ইনটক্সিকেশন' নিয়ে সতর্ক করলেন চিকিৎসক

বেশি জল খেলে ক্ষতি

গার্গী দাস

শেষ আপডেট: 24 March 2026 11:29

দ্য  ওয়াল ব্যুরো: “বেশি জল খাও, সুস্থ থাকো” এই চেনা উপদেশই কি কখনও বিপদ ডেকে আনতে পারে? চিকিৎসকদের (doctors) মতে, হ্যাঁ। শরীরের জন্য জল (water) যতটা জরুরি, তার অতিরিক্ত আবার মারাত্মক হয়ে উঠতে পারে।

অনেকেই মনে করেন, দিনে নির্দিষ্ট পরিমাণ জল—ধরা যাক আট গ্লাস খেতেই হবে। কিন্তু এই ধারণা সবার ক্ষেত্রে খাটে না। নেফ্রোলজিস্ট (nephrologist) ডা. রামমোহন ভাটের (Dr Rammohan Bhat) কথায়, “প্রত্যেকের শরীরের প্রয়োজন আলাদা। কারও চার গ্লাসে চলে, কারও তিন বা দু’গ্লাসই যথেষ্ট। সবটাই নির্ভর করে কিডনি (kidney) কতটা জল সামলাতে পারছে তার উপর।” আসলে শরীর নিজেই জল ও টক্সিনের (toxins) ভারসাম্য বজায় রাখে কিডনির মাধ্যমে।

এই ভারসাম্য নষ্ট হলেই শুরু হয় সমস্যা। অতিরিক্ত জল খেলে হতে পারে ‘ওয়াটার ইনটক্সিকেশন’ (water intoxication)। এতে রক্তে সোডিয়ামের (sodium) মাত্রা কমে যায়, যাকে বলে ‘হাইপোন্যাট্রেমিয়া’ (hyponatremia)। এর প্রভাব পড়ে মস্তিষ্কের (brain function) উপর। বমি বমি ভাব, মাথাব্যথা, বিভ্রান্তি থেকে শুরু করে গুরুতর ক্ষেত্রে খিঁচুনি (seizures) পর্যন্ত হতে পারে। যদিও বিরল, কিন্তু অসম্ভব নয়—বিশেষ করে জোর করে অতিরিক্ত জল খাওয়ার অভ্যাস থাকলে।

এই প্রসঙ্গে কিডনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডা. ভাট জানাচ্ছেন, কিডনির কার্যক্ষমতা কমলে শরীরের অতিরিক্ত জল বের করে দেওয়ার ক্ষমতাও কমে যায়। তাই যাঁদের ক্রনিক কিডনি ডিজিজ (chronic kidney disease) রয়েছে, তাঁদের ক্ষেত্রে জল খাওয়ার পরিমাণ চিকিৎসকের পরামর্শ মেনে ঠিক করতেই হবে।

আরও একটি প্রচলিত ধারণা—বেশি জল খেলে শরীর ‘ডিটক্স’ (detox) হয় বা কিডনির সমস্যা সেরে যায়। এই ধারণাকে সম্পূর্ণ ভ্রান্ত বলছেন নেফ্রোলজিস্ট ডা. অঙ্কিতা দিলীপ পাতিল (Dr Ankita Dilip Patil)। তাঁর কথায়, “জল কিডনির কাজে সাহায্য করে ঠিকই, কিন্তু কোনও ক্ষতি সারিয়ে তুলতে পারে না।”

ইউরোলজিস্ট (urologist) ডা. রবি উপাধ্যায় (Dr Ravi Upadhyay) সতর্ক করছেন, সুস্থ মানুষও অতিরিক্ত জল খেয়ে সমস্যায় পড়তে পারেন। একসঙ্গে ১-২ লিটার বা দিনে ৭-৮ লিটার জল খেলে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে।

তাহলে ঠিক কতটা জল প্রয়োজন?

বিশেষজ্ঞদের মতে, সাধারণত দিনে ২-৩ লিটার (litres) তরলই যথেষ্ট। তবে সবচেয়ে সহজ নিয়ম—তেষ্টা পেলে জল খান। আবহাওয়া, কাজের পরিমাণ ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে জল খাওয়ার পরিমাণ ঠিক করুন।

সবশেষে একটাই কথা—জল জীবন, কিন্তু অতিরিক্ত জলও বিপজ্জনক। তাই অন্ধভাবে নিয়ম না মেনে, শরীরের সংকেতই হোক আসল পথপ্রদর্শক।


```