স্ট্রিট ফুড মানেই স্বাদ, আনন্দ আর নস্ট্যালজিয়ার মিশেল। রাস্তার ধারের চাট, ফুচকা, পাওভাজির স্বাদের যে টান, তা অনেক সময় নামি রেস্তরাঁতেও পাওয়া যায় না।

ফাইল ছবি
শেষ আপডেট: 6 January 2026 16:03
দ্য ওয়াল ব্যুরো: স্ট্রিট ফুড মানেই স্বাদ, আনন্দ আর নস্ট্যালজিয়ার মিশেল। রাস্তার ধারের চাট, ফুচকা, পাওভাজির স্বাদের যে টান, তা অনেক সময় নামি রেস্তরাঁতেও পাওয়া যায় না। তবে অতিরিক্ত তেল, কার্বোহাইড্রেট আর কম পুষ্টিগুণ- সুস্বাদু হলেও স্ট্রিট ফুড খেলে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থেকেই যায় (Street food healthy tips)। কিন্তু পুষ্টিবিদরা বলছেন, খুব সহজ কিছু উপাদান যোগ করলেই (Make street food healthy) এই জনপ্রিয় খাবারগুলো আরও স্বাস্থ্যকর (Healthy street food) হয়ে উঠতে পারে।
চাটে লেবুর ভূমিকা

ছোলা বা আলুর চাট প্রোটিন, ফাইবার আর নানা খনিজে ভরপুর। কিন্তু ছোলায় থাকা নন-হিম আয়রন শরীর সবসময় ঠিকমতো শোষণ করতে পারে না। সেই জায়গায় লেবুর রস অত্যন্ত কার্যকর। লেবুর (Lemon in Chaat) ভিটামিন সি আয়রন শোষণের ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে দেহে শক্তি বাড়ে, ক্লান্তি কমে এবং রক্তস্বল্পতার ঝুঁকিও কমে। তাই সামান্য লেবুর রস এই ধরনের চাটকে আরও পুষ্টিকর করে তোলে (easy healthy food hacks)।
পাওভাজিতে কাঁচা পেঁয়াজের উপকারিতা

পাও ভাজির সঙ্গে কাঁচা পেঁয়াজ (Raw Onions) অনেকের পছন্দের। স্বাদ বাড়ানোর পাশাপাশি পেঁয়াজ হজমেও সাহায্য করে। এতে থাকা প্রিবায়োটিক উপাদান অন্ত্রের ভাল ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়। যদিও পুষ্টিগুণে বড় পরিবর্তন না হলেও পেটে ভার কম লাগে এবং স্বাদের ভারসাম্য বজায় থাকে।
ফুচকায় পুদিনার জাদু

ফুচকার (Fuchka) টক, ঝাল, ঠান্ডা এই তিন স্বাদের মেলবন্ধনই তাকে আলাদা জায়গা দেয়। এখানে পুদিনা শুধু স্বাদই বাড়ায় না, বরং হজমেও বড় ভূমিকা নেয়। পুদিনার (Pudina) প্রাকৃতিক উপাদান গ্যাস কমাতে, পেটের অস্বস্তি দূর করতে সাহায্য করে। জিরে-তেঁতুলের সঙ্গে মিশে পুদিনা জল হজমে সাহায্য করে। ফলে ফুচকা খাওয়ার পর পেট ভারী লাগার সম্ভাবনা কমে যায়।
আলু টিক্কিতে দই কেন গুরুত্বপূর্ণ

আলু টিক্কি (Aloo Tikki) তেলে ভাজা হওয়ায় অনেকে তা এড়িয়ে চলেন। কিন্তু এর সঙ্গে দই যোগ করলে খাবারটি কিছুটা ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে। দইয়ের প্রোবায়োটিক, প্রোটিন আর ক্যালসিয়াম আলুর কার্বোহাইড্রেটের প্রভাব কমিয়ে দেয়। দই হজমশক্তি বাড়ায় এবং রক্তে শর্করার হঠাৎ বেড়ে যাওয়া ঠেকায়। ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।
স্বাদ ও স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য
সব মিলিয়ে দেখা যাচ্ছে, স্ট্রিট ফুড (Street Food) খাওয়া মানেই অস্বাস্থ্যকর নয়। কীভাবে খাবারটিকে আরও ভারসাম্যপূর্ণ করা যায়, সেটা জানা থাকলেই নির্ভয়ে উপভোগ করা যায় স্বাদ। সচেতনভাবে উপাদান বাছলেই স্ট্রিট ফুডও হয়ে উঠতে পারে স্বাস্থ্যকর।