Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অফিসে একঘেয়েমি, কাজে উৎসাহ হারিয়ে ফেলছেন? টগবগে উত্তেজনা ফিরে পাওয়ার টিপস

ইদানীং কালে অফিস বা কর্মক্ষেত্রে সেই টগবগে উত্তেজনার পরিবেশটাই কেমন যেন মিসিং। বিশেষজ্ঞরা বলছেন, করোনার দুই বছরে বাড়ি থেকে কাজ, মেলামেশা বন্ধ, চূড়ান্ত আলস্য ও আতঙ্কে দিন কাটিয়ে মানুষজনের চনমনে ভাবটাই চলে গেছে।

অফিসে একঘেয়েমি, কাজে উৎসাহ হারিয়ে ফেলছেন? টগবগে উত্তেজনা ফিরে পাওয়ার টিপস

শেষ আপডেট: 29 December 2023 18:04

দ্য ওয়াল ব্যুরো: কলেজ পাশ করেই চাকরি। একটানা কাজ। তার মধ্যেই নানা উত্থান-পতন, চাকরি বদল, স্ট্রেস-টেনশন, ডেডলাইন কভার করতে না পারার বিপুল মানসিক চাপ সবই চলে। এখান থেকেই শুরু হয় ‘স্যাচুরেটেড পয়েন্ট’ বা সীমিত বিন্দুর খেলা। সব পেয়েছির আসরে দাঁড়িয়ে সব কেমন গুলিয়ে যাওয়ার পালা। কর্মক্ষেত্রে উৎসাহ তো দূর টার্গেট পূরণ করতে করতেই জীবনটা কেমন মিইয়ে যেতে শুরু করে ধীরে ধীরে। এরই মাঝে এল প্যানডেমিকের প্যানিক। নতুন করে শুরু হল ‘ওয়ার্ক ফর্ম হোম’ কালচার। কখনও অফিস, কখনও বাড়ি, হাইব্রিড কাজের পরিবেশে ফের উৎসাহ-উদ্দীপনার খেই হারিয়ে যাওয়ার পালা।

ইদানীং কালে অফিস বা কর্মক্ষেত্রে সেই টগবগে উত্তেজনার পরিবেশটাই কেমন যেন মিসিং। বিশেষজ্ঞরা বলছেন, করোনার দুই বছরে বাড়ি থেকে কাজ, মেলামেশা বন্ধ, চূড়ান্ত আলস্য ও আতঙ্কে দিন কাটিয়ে মানুষজনের চনমনে ভাবটাই চলে গেছে। অতিমহামারীর দুই বছরে একটানা চার দেওয়ালের মাঝে বসে কাজ মানুষকে অলস ও নিরুৎসাহী করে তুলেছে। সেই ‘জোশ’ আর নেই। ডেডলাইন পূরণ করতেই যেন চোখে জল আসে। চ্যালেঞ্জ নিতে ভয় হয়। এমন পরিস্থিতিকেই এখন বলা হচ্ছে ‘রাস্ট আউট’ (Rust Out)। কমবশি সকলেই এমন মানসিক পরিস্থিতির মধ্যে গেছে বা যাচ্ছে। অফিসের পরিবেশেও বদল এসেছে অনেকটাই যা উৎসাহের বাতি আরও নিভিয়ে দিচ্ছে। ফলে একদিকে যেমন অবসাদ থাবা গেড়ে বসছে, অন্যদিকে কেরিয়ারেরও বারোটা বেজে যাচ্ছে।


রাস্ট আউট থেকে বেরনোর উপায়?

মনোবিদরা বলছেন, এখন ঘরে-বাইরে স্ট্রেস। করোনাকাল সবকিছুকে বদলে দিয়েছে। করোনা পরবর্তী যুগে ওয়ার্ক কালচারেও অনেক বদল এসেছে। তাই হয়ত এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এর থেকে বেরনোর কয়েকটা উপায় আছে।

১) সুপারভাইজারের সঙ্গে কথা বলুন

অফিস বস বা সুপারভাইজারের সঙ্গে কথা বলাই শ্রেয়। যদি কাজে উৎসাহ না আসে বা কাজ করতে ভাল না লাগে তাহলে তা খোলাখুলি আলোচনা করে নেওয়াই ভাল। কাজে কোথায় সমস্যা হচ্ছে, কেন উৎসাহ পাচ্ছেন না, একই কাজ বার বার করতে করতে উৎসাহ হারিয়ে ফেলছেন—এমন নানা সমস্যার কথা আলোচনা করলেই তার সমাধান সূত্র বেরোবে। দরকার হলে কথা বলে কাজের ধরনে বদল আনুন। কথা বলুন সহকর্মীদের সঙ্গে। তাদের ব্যবহারেও কোনও বদল এলে সে নিয়েও আলোচনা করুন।

২) নতুনভাবে শুরু করুন

 অনেক সময় এমন হয় যে রোজ রোজ একই ধরনের কাজ করতে করতে তাতে উৎসাহ চলে যায়। তেমন হলে, কাজের ধরন বদলান। নতুন কিছু শুরু করুন। ক্রিয়েটিভ কাজ করার চেষ্টা করুন। প্রয়োজনে আপনার কাজ নিয়ে আরও ভাবনাচিন্তা করুন। পড়াশোনা করে নিজের স্কিল বাড়ান। তাহলেই নতুনভাবে কাজকে সাজানোর ভাবনা ও উৎসাহ দুইই ফিরে পাবেন।

৩) সহকর্মীরা সমস্যা হলে কৌশলে কাজ সারতে হবে

অফিসের ছোটবড় না ঘটনা, অফিস রাজনীতি, ওঠা-পড়া ও কাজের দায়িত্বর সঙ্গে যুঝতে গেলে কাজের জায়গায় সুস্থ পরিবেশ থাকা জরুরি। কিন্তু অনেককেই অফিসে নানা রকম সমস্যার মুখে পড়তে হয়। তার মধ্যে অন্যতম হতে পারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্য বা সহকর্মীর সঙ্গে কোনও ঝামেলা। এমনিতেই অফিসে বিভিন্ন পরিবেশ থেকে আসা নানা মনের মানুষদের সঙ্গে কাজ করতে হয়। তাই সকলের সঙ্গে মনের মিল হওয়া সম্ভবও নয়। তাই অল্পবিস্তর মানিয়েগুছিয়ে নিতে হয় সকলের সঙ্গেই।

তার মধ্যে কেউ যদি একটু বেশিই বিরক্তির কারণ হয়ে দাঁড়ান, তা হলে তার সঙ্গে কিছু কৌশল অবলম্বন করে চলুন। এতে তিনিও বিরক্ত করার সুযোগ পাবেন না এবং আপনিও বার বার বাগ্‌বিতণ্ডায় না জড়িয়ে ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন।

৪) কিছুদিন ব্রেক নিন

একটানা কাজে বিরক্তি এলে ব্রেক নিতেই হবে। বার বার কাজে ভুল করা, অফিসে বিরক্তিকর পরিবেশে মানিয়ে নিতে না পারা, সকলের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট চলতে থাকলে বরং কিছুদিন ছুটি নিয়ে নিজেকে গুছিয়ে নিন। দরকার হলে কোথাও বেরিয়ে আসুন। এতে মনও শান্ত হবে, অনেক বেশি স্ট্রেস ফ্রি হওয়ার সুযোগ পাবেন।


```