Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

কমবয়সিদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কেন? রিস্ক ফ্যাক্টর ঠিক কোনটা

সম্প্রতি মার্কিন বিজ্ঞানীদের একটা গবেষণা বলছে, রক্তের গ্রুপ যদি ‘এ’ (A) হয়, তাহলে ব্রেন স্ট্রোকেরআশঙ্কা আছে।

কমবয়সিদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কেন? রিস্ক ফ্যাক্টর ঠিক কোনটা

স্ট্রোকে বেশি আক্রান্ত কমবয়সিরা!

শেষ আপডেট: 12 May 2024 15:21

দ্য ওয়াল ব্যুরো: কমবয়সিরাই বেশি আক্রান্ত হচ্ছে ব্রেন স্ট্রোকে। কারণটা ঠিক কী? সম্প্রতি মার্কিন বিজ্ঞানীদের একটা গবেষণা বলছে, রক্তের গ্রুপ যদি ‘এ’ (A) হয়, তাহলে ব্রেন স্ট্রোকের (Brain Stroke) আশঙ্কা আছে। যদি লাইফস্টাইলে অনিয়ম বাড়তেই থাকে তাহলে এই রক্তের গ্রুপের লোকজনদের কম বয়সেই স্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে।

মানুষের শরীরে চার প্রকার রক্তের গ্রুপ (Blood Group) দেখতে পাওয়া যায়। এ, বি, এবি এবং ও। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই রক্তের গ্রুপের গুরুত্ব অপরিসীম। এই মূল বিভাগগুলি ছাড়াও বেশ কিছু বিরল রক্তের গ্রুপও দেখা যায়। সাম্প্রতিক গবেষণা বলছে, এই চার বিভাগের মধ্যে ‘এ’ এবং ‘ও’ গ্রুপের মানুষজনের স্ট্রোক হতে পারে। তার মধ্যে এ গ্রুপের লোকজন হাইরিস্কে রয়েছেন।

নিউরোলজি’ জার্নালে এই গবেষণার খবর ছাপা হয়েছে।  বিজ্ঞানীরা বলছেন, ‘এ’ রক্তের গ্রুপ হলে কমবয়সে স্ট্রোকের ঝুঁকি ১৮ শতাংশ, আর ‘ও’ রক্তের গ্রুপ হলে স্ট্রোকের সম্ভাবনা ১২ শতাংশ।

মস্তিষ্কে রক্ত চলাচলে বিঘ্ন হলেই স্ট্রোক হয়। কোনও কারণে মস্তিষ্কের রক্তবাহী ধমনীর পথ সংকীর্ণ হয়ে বা বাধাপ্রাপ্ত হয়ে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন অক্সিজেনের অভাবে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। তখন যে শারীরিক অবস্থা তৈরি হয় তাকে স্ট্রোক বলে।

আগে বয়স্ক লোকেদেরই বেশি হত। এখন লাইফস্টাইলে বদল, অতিরিক্ত স্ট্রেসের কারণে কমবয়সিরাই বেশি আক্রান্ত। এখন বয়স বাছবিচার করে স্ট্রোক (Stroke) হয় না। বরং ডাক্তাররা আগে স্ট্রোকের কারণ খুঁজে বের করেন।

পাঁচ রকমের উপসর্গ দেখলে বোঝা যাবে স্ট্রোক হয়েছে

১) বডি ব্যালান্স। যে লোকটা কিছুদিন আগে অবধিও সুস্থ-সচল ছিল, সে যদি আচমকা চলতে ফিরতে গেলে ব্যালান্স হারিয়ে ফেলে, শরীর বারে বারে টাল খায়, তাহলে বুঝতে হবে স্ট্রোক হয়েছে।

২) চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলেও সতর্ক হতে হবে। যদি দৃষ্টি ক্ষীণ হতে শুরু করে, ডবল ভিশন হয় তাহলে সেটা অ্যালার্মিং।

৩) মুখটা একদিকে বেঁকে গেলে সতর্ক হতে হবে।

৪) হাত-পা দুর্বল হয়ে যায়, শক্তি হারিয়ে ফেলাও স্ট্রোকের লক্ষণ।

৫) কথা বলতে অসুবিধে হয় অথবা ঢোক গিলতে সমস্যা হয় তখন সাবধান হতে হবে।


```