Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পেটের ডানদিকে অসহ্য যন্ত্রণা? গলব্লাডারে পাথর নয়তো? চিনে নিন লক্ষণ ও প্রতিকারের উপায়

পেটের ডানদিকে তীব্র ব্যথা, খাবারের পর অস্বস্তি বা জ্বর? এই মারণ যন্ত্রণা অবহেলা করা ঠিক নয়। জানতে হবে কেন হয় এই অ্যাটাক? আর কীভাবেই বা বুঝবেন বিপদ দোরগোড়ায়?

পেটের ডানদিকে অসহ্য যন্ত্রণা? গলব্লাডারে পাথর নয়তো? চিনে নিন লক্ষণ ও প্রতিকারের উপায়

গলব্লাডারে পাথর হলে ফেলে রাখবেন না

জিনিয়া সরকার

শেষ আপডেট: 21 February 2026 18:43

দ্য ওয়াল ব্যুরো: হঠাৎই পেটের ওপর দিকে ডানদিকে মোচড় দিয়ে ব্যথা? অনেক সময় এই যন্ত্রণা পিঠ বা কাঁধ পর্যন্ত ছড়িয়ে পড়ে। আমরা অনেকেই একে সাধারণ গ্যাস-অম্বল ভেবে ভুল করি। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই লক্ষণ হতে পারে 'গলব্লাডার অ্যাটাক'-এর (Gallbladder Attack)। পিত্তথলিতে পাথর জমলে বা পিত্তরস চলাচলের পথে বাধা তৈরি হলে এই পরিস্থিতি তৈরি হয়।

গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টদের মতে, এই মারণ যন্ত্রণা অবহেলা করা ঠিক নয়। জানতে হবে কেন হয় এই অ্যাটাক? আর কীভাবেই বা বুঝবেন বিপদ দোরগোড়ায়?

কেন হয় গলব্লাডার অ্যাটাক?

পিত্তথলিতে জমা পিত্তরস যখন ঘন হয়ে কাদার মতো থকথকে হয়ে যায় বা শক্ত পাথরের (Gallstones) আকার নেয়, তখনই বিপত্তি ঘটে। এই পাথর পিত্তনালিতে বাধা তৈরি করলে পিত্তথলিতে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় 'বিলিয়ারি কলিক' (Biliary Colic)। এর থেকে সংক্রমণ বা পিত্তথলিতে প্রদাহও (Cholecystitis) হতে পারে।

উপসর্গগুলো কী কী?

বিশেষজ্ঞরা বেশ কিছু লক্ষণের কথা জানিয়েছেন যা দেখে আপনি সাবধান হতে পারেন:

  • পেটের ডানদিকে ব্যথা: পাঁজরের ঠিক নিচে ডানদিকে অসহ্য যন্ত্রণা হওয়া গলব্লাডার অ্যাটাকের প্রধান লক্ষণ। এই ব্যথা অনেক সময় পিঠ, কাঁধ এমনকি বুক পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
  • খাবার খাওয়ার পর অস্বস্তি: সাধারণত ভাজাভুজি বা তেল-মশলাযুক্ত খাবার খাওয়ার ১৫-২০ মিনিট পর এই ব্যথা শুরু হয়। যন্ত্রণা আধ ঘণ্টা থেকে ৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
  • রাতে ঘুম ভেঙে যাওয়া: শুধু যে খাওয়ার পরেই ব্যথা হবে এমন নয়; অনেক সময় মাঝরাতে হঠাৎ ব্যথার চোটে ঘুম ভেঙে যেতে পারে।
  • বমি ভাব ও জ্বর: যন্ত্রণার পাশাপাশি বমি বমি ভাব, বমি হওয়া এমনকি কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে।

ব্যথা কমাতে কী করবেন?

যদি বুঝতে পারেন আপনার গলব্লাডারের সমস্যা হচ্ছে, তবে তৎক্ষণাৎ কিছু নিয়ম মেনে চলা জরুরি:
১. তেল, চর্বিযুক্ত বা রিচ খাবার একদম এড়িয়ে চলুন।
২. শরীর হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল পান করুন।

মনে রাখবেন, পাথর গলানোর কার্যকর ওষুধ তেমন নেই। সংক্রমণ হলে চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক বা পেইনকিলার দিতে পারেন। তবে সমস্যা বাড়লে অস্ত্রোপচারের মাধ্যমে পিত্তথলি বাদ দেওয়া (Cholecystectomy) ছাড়া উপায় থাকে না। পিত্তথলি শরীরের কোনো অত্যাবশ্যকীয় অঙ্গ নয়, তাই এটি বাদ দিলেও সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

পেট ব্যথার অনেক কারণ থাকতে পারে— হার্ট অ্যাটাক থেকে শুরু করে অ্যাপেন্ডিসাইটিস। তবে ব্যথার সঙ্গে যদি অতিরিক্ত ঘাম, শ্বাসকষ্ট, জ্বর কিংবা ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া (জন্ডিস) দেখা যায়, তবে এক মুহূর্ত দেরি না করে হাসপাতালের এমার্জেন্সিতে যান।

নিজের শারীরিক পরিবর্তনের দিকে নজর রাখুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
 


```