Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Seated salsa: চেয়ারে বসে সালসা নাচ! কোমর ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করছে, এক মিনিটেই আরাম

কোমর ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করছে ‘সিটেড সালসা’, রোজ মাত্র ১ মিনিট করলেই মিলবে আরাম।

Seated salsa: চেয়ারে বসে সালসা নাচ! কোমর ব্যথা কমাতে ম্যাজিকের মতো কাজ করছে, এক মিনিটেই আরাম

‘সিটেড সালসা’

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 13 November 2025 15:30

দ্য ওয়াল ব্যুরো: আজকাল কোমরের ব্যথা বা লোয়ার ব্যাক পেইন ব্যথা এমন এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা অনেকেরই নিত্যসঙ্গী। বিশেষত দীর্ঘস্থায়ী বা ক্রনিক ব্যথা মানুষকে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত করে তোলে। তীব্র যন্ত্রণা এমন পর্যায়ে পৌঁছয় যে, দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়। কেউ বসতে পারেন না ঠিকমতো, কেউ আবার শোওয়ার সময়ও অস্বস্তিতে ভোগেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধরনের ব্যথাকে কখনওই হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ, পিঠ ও কোমরের ব্যথার পিছনে একাধিক কারণ থাকতে পারে। কখনও পেশির টান, কখনও স্নায়ুর সমস্যা, আবার কখনও অস্থি বা ডিস্কজনিত অসুবিধা। তাই একেকজনের চিকিৎসা পদ্ধতিও একেক রকম হওয়া উচিত। তবে বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন, খুব সহজ একটি ব্যায়ামই এই যন্ত্রণাকে অনেকটাই কমাতে পারে। নাম তার ‘সিটেড সালসা’ (Seated Salsa)।

চিকিৎসকদের পরামর্শ, এমন ব্যথা থাকলে প্রথমেই কোনও কায়িক পরিশ্রমের কাজ করা বন্ধ করুন। বিশেষ করে ভারী জিনিস তোলা বা নামানোর মতো কাজ করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ব্যথা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে চিকিৎসা শুরু করুন। সময়মতো যত্ন নিলে এ ধরনের ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কীভাবে করবেন ‘সিটেড সালসা’?

এই ব্যায়ামটি করতে কোনও যন্ত্রপাতির দরকার নেই। কেবল একটি চেয়ারই যথেষ্ট। প্রথমে সোজা হয়ে বসুন, পা মাটিতে শক্তভাবে রাখুন। দুই হাঁটু একসঙ্গে রাখুন যেন উরু দুটি সমান্তরাল থাকে। এখন কাঁধ স্থির রেখে ডান হাঁটু সামান্য সামনে ঠেলে দিন এবং বাম হাঁটু সামান্য পেছনে টানুন। তারপর দিক পরিবর্তন করুন। বাম হাঁটু সামনে, ডান হাঁটু পেছনে। এভাবে এক মিনিট ধরে ‘সিটেড সালসা’ চালিয়ে যান। বিশেষজ্ঞদের মতে, রোজ মাত্র প্রতি ৩০ মিনিটে ১ মিনিট এই ব্যায়াম করলেই কোমরে ব্যথা থেকে মুক্তি পাবেন।

বিশেষজ্ঞদের মতে, ‘সিটেড সালসা’ ব্যায়ামটি লোয়ার ব্যাক পেইন কমানোর একটি সহজ, কার্যকরী ও নিরাপদ উপায়, যা ব্যস্ত অফিস কর্মী থেকে শুরু করে বয়স্ক। সবার জন্যই সমান উপযোগী। নিয়মিত চর্চা করলে কোমর ব্যথার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

কোমরে ব্যথায় যাঁরা ভুগছেন, তাঁদের অনেকেই ভাবেন, বিছানায় শুয়ে থাকলেই বুঝি আরাম পাওয়া যাবে। সত্যিই, প্রথম দিকে বিশ্রামে কিছুটা স্বস্তি মিললেও দীর্ঘ সময় শুয়ে থাকা শরীরের জন্য একেবারেই ভাল নয়। চিকিৎসকদের মতে, বেশি সময় নিস্ক্রিয় থাকলে পেশি আরও দুর্বল হয়ে পড়ে, ফলে ব্যথা বরং বেড়ে যায়।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, যতটা সম্ভব শরীর নড়াচড়া করিয়ে রাখুন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন। নিয়মিত হালকা ব্যায়াম ও হাঁটা রক্তসঞ্চালন ঠিক রাখে, পেশি শক্ত করে এবং কোমর-পিঠের ব্যথা অনেকটাই কমিয়ে আনে। অর্থাৎ, বিশ্রাম নয়, নিয়মিত চলাফেরাই এই ব্যথা কমানোর আসল উপায়।


```