বহু জনপ্রিয় খাবার প্রোটিনের ঘটতি যেমন মেটায়, পাশাপাশি প্রচুর পরিমাণ ক্যালোরি ও ফ্যাট শরীরে ঢুকিয়ে দেয়, যা উল্টে মেদ ঝরানোর পথে বড় বাধা হয়ে ওঠে (protein to avoid for fat loss)।

শেষ আপডেট: 15 January 2026 14:57
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে আপনি অনেকগুলো রেজোলিউশন নিয়েছেন, তার মধ্যে একটা হল, ওজন কমিয়ে ছিপছিপে চেহারায় নিয়ে আসতে হবে নিজেকে (fat loss journey)। সেই মতো ডায়েট প্ল্যান (fat loss diet plan) তৈরি। মেনে চলা শুরুও করেছেন। আর যাঁরা ওজন কমানোর লক্ষ্যে দিন শুরু করেন, তাঁদের ডায়েটে প্রোটিনের গুরুত্ব আলাদা করে বোঝানোর প্রয়োজন পড়ে না (fat loss high protein diet)।
সুঠাম দেহের জন্য পেশী গঠন থেকে শুরু করে মেটাবলিজম শক্তিশালী রাখা - প্রোটিন সেই আসল জাদুকর (proetin for fit body)। কিন্তু সব ধরনের প্রোটিনই যে সমানভাবে ওজন কমাতে সাহায্য করে, তা নয়। বহু জনপ্রিয় খাবার প্রোটিনের ঘটতি যেমন মেটায়, পাশাপাশি প্রচুর পরিমাণ ক্যালোরি ও ফ্যাট শরীরে ঢুকিয়ে দেয় (high calorie protein sources), যা উল্টে মেদ ঝরানোর পথে বড় বাধা হয়ে ওঠে।
এই বিষয়টি নিয়ে নানা তথ্যে ভরপুর ৯ ডিসেম্বর ইনস্টাগ্রামে পাঁচটি প্রোটিনের তালিকা শেয়ার করেছেন ফিটনেস কোচ সুমন রাজপুত (fat loss protein to avoid)। তাঁর কথায়, “এই খাবারগুলো খারাপ নয়। কিন্তু মেদ ঝরানো লক্ষ্য হলে এগুলো খুব একটা কার্যকর নয়।” সেই পাঁচ রকম প্রোটিন এবং কেন সেগুলি এড়িয়ে চলাই ভাল - তার ব্যাখ্যাও দিয়েছেন ফিটনেস কোচ।
১. রেস্তরাঁর পনিরের 'হেভি' পদ
নর্থ ইন্ডিয়ান রেস্তরাঁয় পনির বাটার মাসালা, পনির ভুর্জি বা পনির টিক্কার জনপ্রিয়তা রয়েছে। কিন্তু সুমনের মতে, এই পদগুলিতে সাধারণত প্রচুর তেল-মাখন থাকে। ফলে প্রোটিন থাকলেও ক্যালোরি ও ফ্যাটের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায়। যাতে আদৌ লাভ কিছু হয় না।
বিকল্প হিসেবে তিনি সাজেস্ট করেছেন -
লো-ফ্যাট পনির, চিকেন ব্রেস্ট, মাছ অথবা টোফু - যেগুলিতে প্রোটিনের ঘাটতি যেমন মেটে, তেমনই কিন্তু ক্যালোরিও তুলনামূলক কম।
২. নাট বা বাদামের তৈরি বাটার
পিনাট বাটার, আমন্ড বাটারের স্বাদ সবাইকেই টানে। কিন্তু এগুলিতে প্রোটিনের তুলনায় স্বাস্থ্যকর ফ্যাটই বেশি, জানান সুমন। ওজন কমানোর লক্ষ্য নিয়ে এদের প্রোটিনের উৎস হিসেবে ভরসা করলে প্রচুর ক্যালোরি অজান্তেই শরীরে ঢুকে যায়।
বেটার অপশন -
গ্রিক ইয়োগার্ট, হোয়ে প্রোটিন, ফ্যাট ছাড়া দই বা ছানা জাতীয় খাবার - যেগুলির ‘প্রোটিন পার ক্যালোরি’ অনুপাত অনেক বেশি।
৩. বেশি ফ্যাটযুক্ত মাংসের কিমা
সাধারণ চিকেন বা মাটন কিমায় প্রোটিন থাকলেও ফ্যাটের পরিমাণও নেহাত কম নয়। নিয়মিত খেলে ক্যালোরি দ্রুত বেড়ে যায়, যা ফ্যাট লসের বিরুদ্ধে কাজ করে।
উপায় -
লিন মিটের কিমা, চিকেন ব্রেস্ট বা সয়াবিনের টুকরো ব্যবহার করা।
৪. শুধুই গোটা ডিম খাওয়ার অভ্যাস
প্রোটিন বাড়াতে একবারে চার-পাঁচটি গোটা ডিম খাওয়ার পরামর্শ দেন অনেকে। কিন্তু সুমন সতর্ক করেছেন, ডিমের কুসুম থেকে ক্যালোরি খুব দ্রুত বেড়ে যায়। তাই ওজন কমাতে চাইলে শুধু ডিমের সাদা অংশ খাওয়া বেশি কার্যকর।
পরামর্শ -
দিনে ১-২টি গোটা ডিম যথেষ্ট। বাকিটা হোক শুধু এগ হোয়াইট।
৫. চিজকে প্রোটিনের প্রধান উৎস ভাবলে হবে না
চিজ দিয়ে বানানো স্যান্ডউইচ, র্যাপ বা টোস্ট দেখলে জিভে যতই জল আসুক, প্রোটিনের তুলনায় এগুলিতে ফ্যাটই অনেক বেশি। আর সেই সঙ্গে হুহু করে বেড়ে যায় ক্যালোরির পরিমাণ।
বিকল্প -
লো-ফ্যাট পনির, কটেজ চিজ বা হাং কার্ড। এগুলি প্রোটিনও যেমন দেবে, ক্যালোরিও কম থাকবে।
শেষ কথা
ওজন কমাতে চাইলে শুধু প্রোটিন খেলেই হবে না, কোন উৎস থেকে প্রোটিন আসছে - সেই হিসেবও সমান গুরুত্বপূর্ণ। না হলে প্রোটিনের পাশাপাশি অপ্রয়োজনীয় ক্যালোরিও শরীরে জমতে থাকবে, যা আদতে মেদ ঝরানোর পথে আসল বাধা হয়ে উঠতে পারে।