Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পনির না ডিম, কোনটা বেশি পুষ্টিকর? মিথ সরিয়ে জেনে নিন সঠিক উত্তর

বিশেষজ্ঞদের মতে, দু’টিই প্রোটিনসমৃদ্ধ খাবার, কিন্তু পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপযোগিতার দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে। কোনটা খেলে ঠিক কী হতে পারে আপনার শরীরে? রইল তথ্য। 

পনির না ডিম, কোনটা বেশি পুষ্টিকর? মিথ সরিয়ে জেনে নিন সঠিক উত্তর

ছবি- দ্য ওয়াল

শেষ আপডেট: 4 July 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য সচেতন বাঙালি হোক বা ডায়েট মেনে চলা যেকেউ, প্রোটিনের উৎস নিয়ে চিরকালই দ্বিধা কম-বেশি দেখা যায়। পনির না ডিম, কোনটা বেশি উপকারী? সেনিয়ে তর্কের শেষ নেই। বিশেষজ্ঞদের মতে, দু’টিই প্রোটিনসমৃদ্ধ খাবার, কিন্তু পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপযোগিতার দিক থেকে কিছুটা পার্থক্য রয়েছে। কোনটা খেলে ঠিক কী হতে পারে আপনার শরীরে? রইল তথ্য।

১০০ গ্রাম পনির ও ১০০ গ্রাম ডিমে

উপাদান

পনির

(ঘরের তৈরি)

ডিম

(সেদ্ধ)

ক্যালোরি

প্রায় ২৬৫ ক্যালোরি

প্রায় ১৫৫ ক্যালোরি

প্রোটিন

প্রায় ১৮ গ্রাম

প্রায় ১৩ গ্রাম

ফ্যাট

২০-২১ গ্রাম

১১–১২ গ্রাম

ক্যালসিয়াম

৪৮০ মি.গ্রা.

৫০ মি.গ্রা.

আয়রন

০.৫-১ মি.গ্রা.

১.২ মি.গ্রা.

ভিটামিন B12

সামান্য

প্রায় ১.১ মাইক্রোগ্রাম

কোলেস্টেরল

তুলনামূলক কম

বেশি

(৩৭৩ মি.গ্রা.)

প্রোটিন: দু'টোতেই ভাল প্রোটিন আছে, তবে পনিরে প্রোটিনের পরিমাণ সামান্য বেশি থাকে। যারা পেশি গড়তে চান, তাদের জন্য ঘরের তৈরি পনির দারুণ বিকল্প।

ক্যালসিয়াম: পনিরে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি, ফলে হাড়ের গঠন ও দাঁতের স্বাস্থ্য রক্ষায় এটি উপকারী।

ফ্যাট ও ক্যালোরি: পনিরে ফ্যাট ও ক্যালোরি বেশি, তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে থাকলে পরিমাণ বুঝে খাওয়া দরকার।

ডিমের বিশেষত্ব: ডিমে ভিটামিন B12,আয়রন ও ভাল মানের প্রোটিন থাকে, যা শরীর গঠনে এবং রক্তসঞ্চালনের কাজে লাগে। এছাড়া ডিম সহজপাচ্য এবং শিশু থেকে বৃদ্ধ, সকলেই খেতে পারেন।

আপনি যদি ক্যালসিয়াম ও হাই-প্রোটিন চান, তবে ঘরের তৈরি পনির খাওয়া ভাল। কিন্তু যদি কম ক্যালোরি, সহজপাচ্য ও ভিটামিন চান, তাহলে ডিমও অসাধারণ বিকল্প। চাইলে দুই মিলিয়েও খেতে পারেন। 
 


```