Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

ডায়েটে থেকেও বেশি খেয়ে ফেলছেন! ওজন কমাতে ট্রাই করুন হৃত্বিক রোশনের এই সহজ 'ফুড হ্যাক'

হৃতিকের (Hrithik Roshan shares easy food hack) শেয়ার করা এই সহজ হ্যাক হয়তো ডায়েটিংয়ের বড় কোনও নিয়ম নয়, কিন্তু নিয়মিত মানলে তা খাওয়ার পরিমাণ কমাতে সাহায্য করতে পারে।

ডায়েটে থেকেও বেশি খেয়ে ফেলছেন! ওজন কমাতে ট্রাই করুন হৃত্বিক রোশনের এই সহজ 'ফুড হ্যাক'

হৃত্বিক রোশনের 'ফুড হ্যাক'

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 January 2026 15:53

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা হৃতিক রোশন (Hrithik Roshan) শুধু অভিনয় নয়, ফিটনেস (Fitness) নিয়েও বিশেষ জনপ্রিয়। ৫০ পেরিয়েও নিয়মিত ডায়েট ও ব্যায়ামের জন্য তিনি তরুণদের অনুপ্রেরণা। এবার ইনস্টাগ্রামে শেয়ার করলেন একটি সহজ ‘ফুড হ্যাক’ (Food hack), যা ওজন কমাতে বা খাওয়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। সহজ হলেও বেশ কার্যকরী এই হ্যাক (Hrithik Roshan shares easy food hack)  দেখে অনেকেই মন্তব্য করছেন, “এটা তো খুবই সিম্পল, কাজেও  লাগবে!”

হৃতিক (Hrithik Roshan) একটি বড় থালার ছবি পোস্ট করেছেন, যেখানে নানা ধরনের খাবার ছোট ছোট অংশে সাজানো। মাংস, সবজি, ডাল- সবই আছে, কিন্তু কোনওটাই বেশি মাত্রায় নয়। খাবারের মাঝে ফাঁকা জায়গা রয়েছে, ফলে পুরো থালা দেখতে ভরা ভরা লাগলেও খাবারের পরিমাণ মোটেই বেশি নয়। ক্যাপশনে তিনি লিখেছেন, “Eat lesser, love better. But make the plate look huge.” এরইসঙ্গে যোগ করেছেন, এভাবে নাকি 'Foodie Brain'-কে হ্যাক করা যায়!

কেন থালায় খাবার ছড়িয়ে রাখলে কম খাওয়া যায়?

সহজ কথায়, খাবারের ‘লুক’ও আমাদের খাওয়ার পরিমাণকে প্রভাবিত করে। খিদে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই খাবার দেখতে কেমন তা মস্তিষ্ককে ভুল অনুভূতি দিতে পারে।

থালার সাইজের খেল (Plate-size illusion)

একই খাবার ছোট থালায় বেশি লাগে, বড় থালায় কম লাগে, এটাই স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া। কিন্তু বড় থালায় খাবার ছড়িয়ে দিলে সেটা অনেক বেশি দেখায়। ফলে মস্তিষ্ক ভাবে, 'অনেক খেয়েছি', আর তাড়াতাড়ি ‘পেট ভরে গেছে’ সিগন্যাল পাওয়া যায়।

ধীরে ধীরে খান

খাবার ছড়িয়ে থাকলে একসঙ্গে বড় কামড় দেওয়া যায় না। বেশি সময় নিয়ে ছোট ছোট কামড়ে খেতে হয়। এতে খাওয়ার গতি কমে, আর শরীরের বুঝতে সুবিধা হয় যে পেট কখন ভরছে। ফলে বাড়তি খাওয়ার সুযোগ থাকে না।

কী খাচ্ছেন, সেটা যেন পরিষ্কার বোঝা যায়

সব খাবার থালায় আলাদা আলাদা ছড়িয়ে থাকলে আমরা বুঝতে পারি, কতটা খাচ্ছি, কী খাচ্ছি। এতে মনোযোগ বাড়ে এবং অজান্তে বেশি খেয়ে ফেলার সম্ভাবনা কমে।

খুব বেশি খিদে থাকলে চোখকে ধোঁকা দেওয়া যায় না। তখন যতই ছড়িয়ে সাজান, বেশি খেয়ে ফেলার সম্ভাবনা থাকে।

আবার যদি সামনে খুব মজাদার খাবার থাকে, মানুষ সাধারণত নিয়ন্ত্রণ হারিয়ে বেশি খেয়ে ফেলেই। তখন এই 'ভিজ্যুয়াল ট্রিক' খুব একটা কাজে আসে না।

আর একটি বিষয় মনে রাখা জরুরি, খাবার যতই ছড়িয়ে রাখুন, যদি পরিমাণ বেশি হয় তাহলে ক্যালোরিও বেশি হবে।

হৃতিকের (Hrithik Roshan shares easy food hack) শেয়ার করা এই সহজ হ্যাক হয়তো ডায়েটিংয়ের বড় কোনও নিয়ম নয়, কিন্তু নিয়মিত মানলে তা খাওয়ার পরিমাণ কমাতে সাহায্য করতে পারে। ফিট থাকতে ছোট ছোট এমন অভ্যাস বড় প্রভাব ফেলতে পারে, হৃতিকও জানালেন সেই কথাই।


```