Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

খাবার দেখলেই নিজেকে আটকাতে পারছেন না, ওজনও বাড়ছে! পুষ্টিবিদের এই ৩ টিপসেই হবে মুশকিল আসান

ওজন কমাতে গিয়ে অনেকেই খাবারকে ভয় পেতে শুরু করেন। পুষ্টিবিদদের মতে, খিদেকে দমন নয়, বরং খিদের সঙ্গে বন্ধুত্ব করুন।

খাবার দেখলেই নিজেকে আটকাতে পারছেন না, ওজনও বাড়ছে! পুষ্টিবিদের এই ৩ টিপসেই হবে মুশকিল আসান

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 July 2025 00:00

দ্য ওয়াল ব্যুরো: কখনও কি এমন হয়েছে, খেতে খেতে হঠাৎ বুঝতে পেরেছেন—পেট ভরে গেছে, তবু থামতে পারছেন না? কখনও আইসক্রিমের পুরো বার শেষ করে ফেলেছেন মন খারাপের দিনে, আবার কখনও খুশির দিনে নিজেকে ‘রিওয়ার্ড’ দিয়েছেন অতিরিক্ত ট্রিট দিয়ে? সমস্যা হয় তখনই, যখন ওজন কমাতে গিয়ে এই ওভারইটিং বারবার বাধা হয়ে দাঁড়ায়।

পুষ্টিবিদ ডাঃ ঋধিমা খামসেরা বলছেন, “ওভারইটিং-এ ব্রেন পেট ভরানোর স্বাভাবিক সিস্টেমকে বাইপাস করে অটো-পাইলটে চলে যায়। ঠিক কখন খিদে পেয়েছে বা কখন পেট ভরে গেছে, তা বোঝার ক্ষমতা থাকে না।”

তিনি আরও জানাচ্ছেন, “অনেকেই ভাবেন ইচ্ছে করে না খেয়ে থাকলেই ওজন কমবে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে শরীরের নিজের ইঙ্গিত বুঝে খাওয়ার মধ্যে।”

ওভারইটিং বন্ধ করতে পুষ্টিবিদের দেওয়া ৩টি কার্যকর কৌশল:

১) ২০ সেকেন্ড রুল:

প্রতিবার খাবার মুখে দেওয়ার পর, পরবর্তী গ্রাস নেওয়ার আগে ২০ সেকেন্ড অপেক্ষা করুন। চামচ বা কাঁটা চামচ নামিয়ে রাখুন। আমাদের পাকস্থলী আর মস্তিষ্কের মধ্যে যে সিগন্যাল যায় (vagus nerve-এর মাধ্যমে), তা সঠিকভাবে কাজ করতে সময় লাগে। অধিকাংশ মানুষ ৫ সেকেন্ডের মধ্যেই পরের কামড় নিয়ে নেয়, ফলে শরীর বোঝার আগেই অতিরিক্ত খেয়ে ফেলে।

২) টেক্সচার টেস্ট বা স্বাদের পরিবর্তন খেয়াল করুন:

খেয়াল করে দেখুন—খাবার শুরুতে যেমন তীব্র স্বাদ পাওয়া যায়, কিছুক্ষণ পর তা কমে যায়। এটি এক ধরনের প্রাকৃতিক স্যাচুরেশন সিগন্যাল। চোখ নয়, শরীরকে জিজ্ঞেস করুন তৃপ্তি এসেছে কি না। এই সময়ই থামার উপযুক্ত মুহূর্ত।

৩) পারমিশন প্যারাডক্স:

সবচেয়ে চমকপ্রদ কৌশল, নিজেকে সব কিছু খাওয়ার অনুমতি দিন। খাবার কমিয়ে দিলে বা কিছু খাবার একদম বাদ দিলে, ব্রেন ভাবতে শুরু করে এটা শেষ সুযোগ। ফলে সেই খাবার সামনে এলে বেশি খেয়ে ফেলার প্রবণতা বাড়ে। যখন আপনি নিজেকে বোঝান, “যখন ইচ্ছা খাব,” তখন ব্রেনও রিল্যাক্স করে, ওভারইটিংয়ের প্রবণতা কমে।

ওজন কমাতে গিয়ে অনেকেই খাবারকে ভয় পেতে শুরু করেন। অথচ খাবার আমাদের শরীরের জ্বালানি। পুষ্টিবিদদের মতে, খিদেকে দমন নয়, বরং খিদের সঙ্গে বন্ধুত্ব করুন।

মাইন্ডফুল ইটিং কোনও নিখুঁত পদ্ধতি নয়, এটা খাবার নিয়ে নিজের মধ্যে কৌতূহল বাড়িয়ে তোলার জায়গা। খাওয়ার সময় নিজেকে জিজ্ঞাসা করুন, আসলেই খিদে পেয়েছে তো? এই অভ্যাসই আপনাকে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে আনবে, কোনও নিষেধের চাপ ছাড়াই।


```