Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকে বাঁচাবে এক ইঞ্জেকশন, দূর করবে কোলেস্টেরলও! কী বলছেন চিকিৎসকরা?

একটি মাত্র ইঞ্জেকশনেই আজীবনের জন্য খারাপ কোলেস্টেরল কমে যেতে পারে—এমনই চমকপ্রদ দাবি করলেন মার্কিন গবেষকরা।

হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকে বাঁচাবে এক ইঞ্জেকশন, দূর করবে কোলেস্টেরলও! কী বলছেন চিকিৎসকরা?

এই ওষুধের কাজ কী?

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 27 May 2025 17:00

দ্য ওয়াল ব্যুরো: একটি মাত্র ইঞ্জেকশনেই আজীবনের জন্য খারাপ কোলেস্টেরল কমে যেতে পারে—এমনই চমকপ্রদ দাবি করলেন মার্কিন গবেষকরা। এই ওষুধ হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমাতে পারে বলেও জানানো হয়েছে। আমেরিকার বায়োটেক সংস্থা 'Verve Therapeutics' এই নতুন ওষুধ তৈরি করেছে। এখন প্রশ্ন হল এই ওষুধের কাজ কী?

গবেষকদের মতে, এটি শরীরে একবার ঢুকলে লিভারে থাকা একটি জিন স্থায়ীভাবে বন্ধ করে দেয়। ওই জিন থেকেই তৈরি হয় ''PCSK9'' নামের একটি প্রোটিন, যা শরীরে খারাপ কোলেস্টেরল (LDL-C) বাড়িয়ে তোলে। ফলে গবেষকদের দাবি, নতুন ওষুধ ''VERVE-102'' শরীরে প্রয়োগ করার পর দেখা গেছে, রোগীদের রক্তে খারাপ কোলেস্টেরল ৫৩ শতাংশ থেকে ৬৯ শতাংশ পর্যন্ত কমে গেছে। সেই সঙ্গে ''PCSK9'' প্রোটিনের মাত্রাও কমেছে গড়ে ৬০ শতাংশ।

ওষুধটির প্রাথমিক ট্রায়ালে ১৪ জন রোগীকে তিনটি আলাদা মাত্রায় ডোজ দেওয়া হয়েছে। কারও মধ্যেই গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ফলাফল আশাব্যঞ্জক হলেও এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বড় পরিসরে পরীক্ষা না হলে ওষুধটি কতটা কার্যকর হবে, তা বলা কঠিন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, প্রতি দশজন প্রাপ্তবয়স্কের মধ্যে চারজনেরই কোলেস্টেরলজনিত সমস্যা রয়েছে। ভারতে এই হার আরও বেশি। ২০২৩ সালের এক সমীক্ষা অনুযায়ী, ''৮১ শতাংশ ভারতীয়র মধ্যে ডিসলিপিডেমিয়া'' আছে, যার মধ্যে অনেকেই অতিরিক্ত ''LDL কোলেস্টেরল'' নিয়ে ভুগছেন।

এখন কী চিকিৎসা হয়?

এই মুহূর্তে কোলেস্টেরল কমাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ''স্ট্যাটিন'' ওষুধ। কিন্তু অনেক সময় এই ওষুধে প্রত্যাশিত ফল মেলে না। কারও আবার পার্শ্বপ্রতিক্রিয়া হয়। 'Paras Health, গুরুগ্রাম'-এর কার্ডিওলজি প্রধান 'ডা. অমিত ভূষণ শর্মা' বলেন, “বর্তমানে কিছু নতুন ওষুধ যেমন inclisiran, PCSK9 ইনহিবিটার বা bempedoic acid ব্যবহার হচ্ছে। কিন্তু দাম বেশি, আর সব জায়গায় পাওয়া যায় না।”

এই পরিস্থিতিতে Verve-এর নতুন এই ইনজেকশন গুরুত্বপূর্ণ হতে পারে। গবেষকদের লক্ষ্য, যাঁদের বংশগত কারণে কোলেস্টেরল বেশি থাকে বা যাঁরা অল্প বয়সেই হৃদ্‌রোগে আক্রান্ত হন, তাঁদের জন্য এই চিকিৎসা বড় পরিবর্তন আনতে পারে। বিশেষজ্ঞদের মতে, একবারের ইঞ্জেকশনেই যদি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা যায়, তা হলে ভবিষ্যতে কোটি কোটি মানুষ উপকৃত হবেন।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।


```