Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ডায়েট করে চরম অপুষ্টি, কেরলের কিশোরীর মৃত্যুতে আলোচনায় 'অ্যানোরেক্সিয়া', কী হয় এই রোগে?

ডায়েট অনেকেই করেন। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের যুগে চিকিৎসকদের কাছে যাওয়ার আগে নিজেরাই একবার গুগল করে সবটা দেখে নি। কিন্তু শ্রীনন্দার মৃত্যু প্রমাণ করছে, চিকিৎসকের পরামর্শে শরীর সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত নেওয়া উচিত।

ডায়েট করে চরম অপুষ্টি, কেরলের কিশোরীর মৃত্যুতে আলোচনায় 'অ্যানোরেক্সিয়া', কী হয় এই রোগে?

ছবিটি প্রতীকি

শেষ আপডেট: 11 March 2025 18:54

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে প্রচারিত ডায়েটিং অনুসরণ করে, মাত্র ১৮ বছর বয়সে প্রাণ হারালেন কেরলের কিশোরী। জানা গেছে, শ্রীনন্দা একটানা ছ'মাস ধরে কেবল জল খেয়ে বেঁচেছিলেন। শেষে তিনি 'অ্যানোরেক্সিয়া' নামের একটি অসুখে আক্রান্ত হন। মারাত্মক অপুষ্টিতে ধুঁকতে ধুঁকতে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ভর্তির সময় ওই কিশোরীর ওজন মাত্র ২৪ কেজি ছিল। 

ডায়েট অনেকেই করেন। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের যুগে চিকিৎসকদের কাছে যাওয়ার আগে নিজেরাই একবার গুগল করে সবটা দেখে নি। কিন্তু শ্রীনন্দার মৃত্যু প্রমাণ করছে, চিকিৎসকের পরামর্শে শরীর সংক্রান্ত যেকোনও সিদ্ধান্ত নেওয়া উচিত। সঙ্গে প্রশ্ন উঠছে এই 'অ্যানোরেক্সিয়া নারভোসা' অসুখটি আসলে কী।

জনস হপকিন্স মেডিসিনের মতে, অ্যানোরেক্সিয়া নারভোসা একটি গুরুতর মানসিক সমস্যা। এক্ষেত্রে ব্যক্তি নিজেকে মোটা ভাবতে শুরু করেন এবং ওজন কমানোর জন্য ডায়েট শুরু করেন। ফলে মারাত্মক পরিমাণে ওজন কমতে থাকে ও অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়।

কীভাবে বুঝবেন অ্যানোরেক্সিয়ায় ভুগছেন?

  • চরম খাদ্য নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট খাবার এড়িয়ে চলা
  • স্বাভাবিক ওজনের নিচে থাকা সত্ত্বেও নিজেকে মোটা মনে করা
  • ওজন বাড়ার অতিরিক্ত ভয়
  • সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের সঙ্গে খাওয়া এড়িয়ে চলা
  • খিদে থাকলেও খাবারে অনীহা।

অ্যানোরেক্সিয়ার ফলে ঠিক কী হতে পারেয?

এর প্রভাব ভয়াবহ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের মতে, এটি সবচেয়ে প্রাণঘাতী মানসিক রোগগুলির মধ্যে অন্যতম। দীর্ঘদিন না খাওয়ার ফলে-

  • হার্টে সমস্যা হতে পারে। রক্তচাপ কমে যাওয়া, অনিয়মিত হৃদস্পন্দন, হৃদযন্ত্র বিকল হওয়ার মতো মারাত্মক সমস্যা শুরু হতে পারে। 
  • হাড় ক্ষয়ে যেতে পারে। দীর্ঘ অপুষ্টির ফলে অস্টিওপোরসিস হতে পারে। যার ফলে হাঁটাচলায় সমস্যা দেখা দিতে পারে।
  • অঙ্গ বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিডনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হতে পারে।

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, যদি কারও অতিরিক্ত ওজন কমানোর মোহ থাকে আর খাবার না খেয়ে তা করতে  চান, তাহলে বিপদ হতে পারে। পরিবারে এমন কেউ থাকলে দ্রুত চিকিৎসা প্রয়োজন। সময় মতো চিকিৎসা হলে এই সমস্যা কমানো সম্ভব।


```