Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

মাত্র ৩০ দিন মিষ্টিকে বাই বাই জানালে মিলবে বিরাট উপকার, দ্রুত কমবে এই সব রোগের ঝুঁকি

চিনির খাওয়া কমালে অর্থাৎ চিনি ছাড়তে পারলে শুধু যে এসব রোগের ঝুঁকি কমে তা নয়, শরীরে একাধিক ভাল পরিবর্তন দেখা যায়।

মাত্র ৩০ দিন মিষ্টিকে বাই বাই জানালে মিলবে বিরাট উপকার, দ্রুত কমবে এই সব রোগের ঝুঁকি

ছবিটি এআই দ্বারা নির্মিত (দ্য ওয়াল)

শেষ আপডেট: 10 May 2025 19:33

দ্য ওয়াল ব্যুরো: সুগারটুথ থাকে অনেকেরই। মিষ্টি ছাড়া খাওয়া সম্পূর্ণ হয় না। অনেকেই না জেনে দিনের পর দিন মাত্রাতিরিক্ত চিনি খেয়ে ফেলেন। অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। স্থূলতা, টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগ, দাঁতের সমস্যা, মানসিক সমস্যা যেমন মনখারাপ বা হতাশা—হতে পারে। রক্তে হঠাৎ করে শর্করার মাত্রা বেড়ে গিয়ে এনার্জি ক্র্যাশ হয়, বারবার মিষ্টি খাওয়ার ইচ্ছে হয়। এভাবে বিপদের ঝুঁকি বাড়তে শুরু করে।

চিনির খাওয়া কমালে অর্থাৎ চিনি ছাড়তে পারলে শুধু যে এসব রোগের ঝুঁকি কমে তা নয়, শরীরে একাধিক ভাল পরিবর্তন দেখা যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে এই কথাই জানালেন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. সৌরভ শেঠী। তাঁর কথায়, ৩০ দিন টানা চিনি না খেলেই মিলবে অনেক উপকার। পরিবর্তন বোঝা যাবে নিজের চোখেই।

কী কী উপকার হবে ৩০ দিন মিষ্টি না খেলে? 

১. মুখের ফোলা ভাব কমে যাবে

ড. শেঠী জানাচ্ছেন, চিনি খাওয়া কমালে শরীরের ব্লোটিং ও জলধারণ ক্ষমতা কমে যায়। যার ফলে মুখের ফোলা ভাব চলে যায়, চেহারাও পাতলা দেখায়।

২. চোখ ফুলে ওঠা ও পা ফুলে যাওয়া কমে

অতিরিক্ত চিনি শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ বাড়িয়ে তোলে। ফলে চোখ ফোলা বা পা ফুলে যাওয়ার মতো সমস্যা হয়। চিনি কমালে এই সমস্যাগুলোও কমে আসে।

৩. কোমরের মাপ কমে যায়

ড. শেঠী জানিয়েছেন, চিনি ছাড়লে পেটের চর্বি এবং লিভারের চর্বিও কমে যায়। ফলে ধীরে ধীরে কোমরের মাপও কমে। চিনি ছাড়লে সার্বিক ক্যালোরি কমে এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছেও কমে যায়, যা ওজন কমাতে সাহায্য করে।

৪. গাট হেল্থ ভাল হয়

চিনি খাওয়া কমালে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে, হজমশক্তি ভাল হয় এবং শরীরে প্রদাহও কমে।

৫. ত্বক হয়ে ওঠে ঝকঝকে ও সুস্থ

"যাঁরা ব্রণ বা ত্বকে লালচেভাবের সমস্যায় ভোগেন, তাঁরা লক্ষ্য করবেন যে ত্বকের অবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে,"  বলেন ড. শেঠী। চিনি ছাড়লে ত্বক হয় আরও স্বাস্থ্যকর।

কীভাবে কমাবেন ডায়েটে মিষ্টির পরিমাণ? 

  • বাজার চলতি বহু প্রক্রিয়াজাত খাবারে লুকিয়ে থাকে চিনি। তাই কেনার আগে লেবেল ভাল করে পড়ে নিন।
  • চেষ্টা করুন বেশি করে ফল, সবজি, হোল গ্রেন ও লিন প্রোটিনের মতো প্রাকৃতিক খাবার খাওয়ার।
  • চিনি ছাড়া বা আনসুইটেনড দই, বাদামের দুধ, ডেজার্ট খেতে পারেন।
  • কোল্ড ড্রিঙ্ক, ফলের রস বা এনার্জি ড্রিঙ্কের মতো মিষ্টি পানীয় কম খাওয়াই ভাল।
  • অনেক বেশি চিনি খেলে ধীরে ধীরে কমানো শুরু করুন।
  • মিষ্টি খেতে ইচ্ছে হলে ফল, ডার্ক চকলেট বা ঘরোয়া স্বাস্থ্যকর স্ন্যাকস খেতে পারেন।
  • মিষ্টি এড়িয়ে যাওয়া চাপের হলেও, এই সহজ টিপসগুলো অনুসরণ করলে তা অনেকটাই সম্ভব। এবং শরীরের জন্য তা যে উপকারি।

```