গরমের দাবদাহে জল ঠাণ্ডা রাখতে প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব উপায় হল মাটির কলসি। তবে আপনি কি জানেন, ভুল নিয়মে মাটির কলসি ব্যবহার করলে নিজের অজান্তেই শরীরে দানা বাঁধবে রোগ (Dangerous for consumption)।
.jpg.webp)
মাটির কলসি
শেষ আপডেট: 3 June 2025 15:21
দ্য ওয়াল ব্যুরো: যুগ যুগ ধরেই গরমের সময় জল ঠাণ্ডা রাখার জন্য মাটির কলসি বা 'মটকা' (Matka) ব্যবহার করা হয়। এখন প্রযুক্তি উন্নত হয়েছে, প্রায় সব বাড়িতেই রেফ্রিজিরেটর আছে। তবুও এখনও মাটির কলসির (Earthen Pot) অস্তিত্ব হারিয়ে যায়নি। বহু জায়গায় এর ব্যবহার আজও হচ্ছে। গরমের দাবদাহে জল ঠাণ্ডা রাখতে প্রাকৃতিক এবং পরিবেশবান্ধব উপায় হল মাটির কলসি। তবে আপনি কি জানেন, ভুল নিয়মে মাটির কলসি ব্যবহার করলে নিজের অজান্তেই শরীরে দানা বাঁধবে রোগ (Dangerous for consumption)।
সম্প্রতি ডায়টেশিয়ান এবং কন্টেন্ট ক্রিয়েটর কণিকা মালহোত্রা মাটির কলসি (Matki) ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন। নতুন কলসি ব্যবহারের আগে অন্তত একদিন জলে ভিজিয়ে রাখা, রোদে শুকানো ও নিয়মিত পরিষ্কার রাখার কথা বল হতো। তবে বিশেষজ্ঞদের মতে, শুধু এই নিয়ম মানলেই হবে না। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাও জরুরি।
কণিকা জানিয়েছেন, নতুন কলসির ব্যবহারের আগে জলে ভেজানোর পর রোদে রাখতে বলা হয় কারণ কলসির ছোট ছিদ্রগুলি বন্ধ করা প্রয়োজন এবং সূর্যের আলো জীবাণু ধ্বংস করে। তবে এতেই কলসি সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যায় না।
তাঁর পরামর্শ, 'কলসিটিকে বেকিং সোডা (Baking Soda), হালকা গরম জল ও ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে সাবান ব্যবহার না করাই ভাল, কারণ সাবান মাটির কলসির সঙ্গে মিশে জলকে বিষাক্ত করতে পারে।
কতদিন অন্তর মাটির কলসি পরিষ্কার করা উচিত?
কণিকা বলেছেন, 'প্রতিদিন জল পাল্টানোর সময় কলসি জলে ধুয়ে নেওয়া উচিত। তিন-চারদিন অন্তর ব্রাশ দিয়ে পুরো কলসি পরিষ্কার করে নিতে হবে। সপ্তাহে একদিন লেবুর রস এবং বেকিং সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন।
গরমকালে ২৪ ঘণ্টা অন্তর অন্তর মাটির কলসির জল পরিবর্তন করা উচিত। দিনে একবার জল ফেলে, কলসি ধুয়ে নতুন করে জল ভরা উচিত। ঢাকনাটিও পরিষ্কার থাকতে হবে। ধুলো, পোকামাকড় যাতে ঢুকতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।
একনজরে মাটির কলসি ব্যবহারের কিছু জরুরি টিপস:
নতুন কলসি ব্যবহারের আগে ২৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
বেকিং সোডা, গরম জল দিয়ে পরিষ্কার করুন
সাবান বা কেমিক্যাল দিয়ে তৈরি ক্লিনার (Chemical Cleaner) ব্যবহার করবেন না।
প্রতিদিন জল পাল্টানোর সময় কলসি ধুয়ে নিন।
সপ্তাহে একদিন বেকিং সোডা, গরম জল (Hot Water) দিয়ে পরিষ্কার করুন।
নিয়মিত কলসি রোদে শুকিয়ে নিন।
চিকিৎসকেরা (Doctors) বলেন, মাটির কলসির জল স্বাস্থ্যের পক্ষে উপকারী। তবে ঠিকভাবে নিয়ম মেনে ব্যবহার না করলে সেই কলসিই হয়ে উঠতে পারে 'জীবাণুর আঁতুড়ঘর'। তাই এখন থেকেই সতর্ক হন।