Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

রঙে চুবুনি খেয়ে গলায় ঢেলেছেন গ্লাসের পর গ্লাস ঠান্ডাই, সুগার বাড়ল কিনা কী করে বুঝবেন?

দোলের সারাদিন মিষ্টি, ঠান্ডাই, গুজিয়া—এসব খাওয়ার ধুম লেগে যায়। বিশেষত, ডায়াবেটিস রোগীদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ।

রঙে চুবুনি খেয়ে গলায় ঢেলেছেন গ্লাসের পর গ্লাস ঠান্ডাই, সুগার বাড়ল কিনা কী করে বুঝবেন?

ডায়াবেটিস কতটা বেড়েছে?

শেষ আপডেট: 15 March 2025 22:33

দ্য ওয়াল ব্যুরো: দোলের সারাদিন মিষ্টি, ঠান্ডাই, গুজিয়া—এসব খাওয়ার ধুম লেগে যায়। বিশেষত, ডায়াবেটিস রোগীদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। অনেকেই ভাবেন, একটু মিষ্টি খেলেই বুঝি সুগার বেড়ে যাবে! তাই খাওয়ার পরেই শুরু হয় দুশ্চিন্তা—কী হবে? সুগার বাড়বে না তো?  

তবে জানেন কি, হোলির দিন মিষ্টি খেয়েও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, একদিন সামান্য একটু মিষ্টি বা ঠান্ডাই খেলে শরীরের ওপর খুব একটা প্রভাব পড়ে না। তবে শর্ত একটাই—পরিমাণে নিয়ন্ত্রণ রাখতে হবে। কেউ যদি খুব বেশি খেয়ে ফেলেন, তাহলে পরের দিন থেকে ডায়েট, শরীরচর্চা আর হাঁটা-চলা বাড়িয়ে দিলে সুগার সহজেই নিয়ন্ত্রণে আসবে।  

ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে এখন বেশ কটাদিন শস্যজাতীয় খাবার খেতে হবে। যেমন ওট, গম, বারলি ইত্যাদি দানা শস্য নিয়মিত খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এগুলো ভিটামিন, মিনারেল ও ফাইবারের ভাল উৎস, যা হজমেও সুবিধা দেয়।

সবুজ শাকসবজি খেতে হবে। পালং, লেটুসের মতো সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে। কম কার্বোহাইড্রেট ও ক্যালোরি থাকায় এগুলো সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। খাবারের সময় সালাড বা স্যুপে এগুলো যোগ করলে বাড়তি উপকার পাবেন।

বাদাম খেলে ভাল হয়। সুস্থ শরীরের জন্য বাদাম খুবই উপকারী। আমন্ড ও ওয়ালনাটের মতো বাদামে ওমেগা থ্রি ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে, যা সুগার নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদযন্ত্রেরও যত্ন নেয়। তাছাড়া প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস ও ডিম শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে। তবে এসব খাবার গ্রিল, বেক বা সেদ্ধ করে খেলে বেশি উপকার পাওয়া যায়। বিশেষত, সুগারের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য এগুলো ভাল বিকল্প। তবে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা উচিত। এতে বোঝা যাবে, খাবারের কারণে সুগার বেড়েছে কি না। পাশাপাশি, নিয়ম মেনে ওষুধ খাওয়া খুব জরুরি।


```