Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

ভুল খাবারে খামতি থাকছে শিশুর শরীর-মনের বিকাশে! স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কীভাবে গড়ে তুলবেন?

ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস স্থূলতা, ডায়াবেটিস এবং অন্যান্য ক্রনিক ডিজিসের ঝুঁকি কমাতে পারে।

ভুল খাবারে খামতি থাকছে শিশুর শরীর-মনের বিকাশে! স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কীভাবে গড়ে তুলবেন?

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 24 January 2025 08:59

দ্য ওয়াল ব্যুরো: শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলছে, শিশুদের জন্য সঠিক পুষ্টি তাদের বৃদ্ধি, মস্তিষ্কের কর্মক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত জরুরি। তবে, প্রক্রিয়াজাত ও অস্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা বৃদ্ধির কারণে শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা এখন অনেক বাবা-মায়ের কাছেই একটা বিরাট চ্যালেঞ্জের বিষয়। ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস স্থূলতা, ডায়াবেটিস এবং অন্যান্য ক্রনিক ডিজিসের ঝুঁকি কমাতে পারে।

কেন এই অভ্যাস তৈরি প্রয়োজন? 

স্বাস্থ্যকর খাবার শিশুর সার্বিক বৃদ্ধি, শারীরিক শক্তি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করবে। সুষম খাদ্য শিশুকে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস ও প্রোটিন সরবরাহ করে, যা শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা, শক্তিশালী মাসল তৈরি করে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। অন্যদিকে, খারাপ খাওয়ার অভ্যাস শিশুদের অপুষ্টির কারণ। এছাড়াও ক্রনিক ডিজিসের কারণ হয়ে দাঁড়াতে পারে।

বাচ্চাদের মধ্যে স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস গড়ে তোলার উপায়

শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস গড়ে তোলা কিছুটা ধৈর্য এবং সৃজনশীলতা প্রয়োজন। মাঝে মাঝে তারা বিরোধিতা করতে পারে, তবে স্থির থাকুন এবং নিয়মিত চেষ্টা করুন। খাবারের উপকারিতা নিয়ে গল্প শেয়ার করা বা খাবারকে মজাদার আকৃতিতে গড়ে তোলা শিশুদের আগ্রহ বাড়াতে সাহায্য করতে পারে।

বাচ্চারা বাবা-মায়েদের থেকেই শিখবে

বাচ্চারা সাধারণত তাদের বাবা-মায়েদের থেকেই বিভিন্ন আচরণ শেখে। বাবা-মায়েদের ফলো করে। তাই বাবা-মা'কে আগে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে। তাহলে বাচ্চাও ফলো করে ভাল অভ্যাসে অভ্যস্ত হবে।

স্বাস্থ্যকর খাবারই বাড়িতে রাখুন

ফল, বাদাম এবং দইয়ের মতো স্বাস্থ্যকর স্ন্যাকস হাতের কাছে রাখুন যাতে খিদে পেলেই সেগুলি হাতের নাগালে পায় এবং বাচ্চা সেসব খেতেই পছন্দ করতে শুরু করে। সফট ড্রিঙ্কসের পরিবর্তে জল, দুধ, ফলের রস হাতের কাছে রাখুন।

খাবার তৈরিতে বাচ্চাদেরও অংশগ্রহণ করতে দিন

খাবার তৈরিতে বাচ্চাদেরও পার্টিসিপেট করতে দিন। তাহলে তাদের মধ্যে খাওয়ার আগ্রহ বাড়বে।

পুষ্টি সম্পর্কে জানান

কোন খাবারে কতোটা পুষ্টি আছে, কোন খাবার খেলে কী উপকার পাওয়া যাবে এই সবকিছু শেয়ার করুন বাচ্চার সঙ্গে। উপকার ও না খেলে কী সমস্যা হতে পারে তা শেয়ার করলে বাচ্চা খাবারের গুরুত্ব বুঝবে। 

রঙিন খাবার পরিবেশন করুন

ফল, শাকসবজি দিয়ে এমনভাবে প্লেট সাজান যাতে দেখতে ভাল লাগে। বাচ্চারা তাহলে বিরক্ত হবে না।

খাবারের সময় নির্ধারণ করুন

রোজ কোন সময়ে বাচ্চা খাবে, তা নির্দিষ্ট করে দিন এবং খাবার সেই সময়ই দিন। তাহলে খাবার নিয়ে সমস্যা হবে না। 

প্রক্রিয়াজাত খাবার এবং চিনি দেবেন না 

প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার এবং চিনি রয়েছে এমন খাবার দেবেন না। বদলে বাদাম, ফল দিন। 

নতুন খাবার দিলে সেটার জন্য ধৈর্য রাখতে হবে

বাচ্চাদের নতুন খাবার অ্যাডপ্ট করতে সময় লাগে। সেটার জন্য ধৈর্য রাখতে হবে। ভাল না লাগলে ধীরে ধীরে অভ্যাস করাতে হবে।

ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান

বাচ্চার ফিসিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান। পরিশ্রম হলে খিদে বেশি পাবে। ফলে খাওয়ার নিয়ে সমস্যা করবে না। 

এসব মেনে চললে বাচ্চার অভ্যাস ভাল হবে। শরীর ভাল থাকবে। কাজেও ফোকাসড থাকবে।


```