Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রোজ সকালে বাথরুমে সময় চলে যায়? কোষ্ঠকাঠিন্য কমতে পারে সাধারণ অভ্যাসেই, রইল ৫টি ঘরোয়া উপায়

কোষ্ঠকাঠিন্য সারিয়ে না তুললে পাইলস হয়ে যেতে পারে। এই রোগ কমানোর ঘরোয়া কিছু উপায় রইল 'দ্য ওয়াল'-এ। 

রোজ সকালে বাথরুমে সময় চলে যায়? কোষ্ঠকাঠিন্য কমতে পারে সাধারণ অভ্যাসেই, রইল ৫টি ঘরোয়া উপায়

ফাইল ছবি

শেষ আপডেট: 16 January 2025 20:36

দ্য ওয়াল ব্যুরো: কোষ্ঠকাঠিন্য অনেকের জীবনেই একটা বড় সমস্যা। প্রতিদিনের কাজে ব্যাঘাত ঘটাতে যথেষ্ট। এই সমস্যা একাধিক কারণে হতে পারে। চিকিৎসকরা বলছেন, মূলত জল কম খাওয়া, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, অ্যালকোহল পান করা, অতিরিক্ত খাবার খাওয়া, খাদ্য তালিকায় ফাইবারের অভাব, প্রচুর পরিমাণে মাংস খাওয়া, ধূমপান ও শারীরিক অনুশীলনের অভাবের ফলে এই সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্য সারিয়ে না তুললে পাইলস হয়ে যেতে পারে। এই রোগ কমানোর ঘরোয়া কিছু উপায় রইল 'দ্য ওয়াল'-এ। 

পর্যাপ্ত জল খেতে হবে

জল খেলে হজম ভাল হয়। ফলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা হয় না। শীতকালে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়া হয় না বলে সমস্যা বেশি হয়। তাই সবসময় জলটা মেপে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।  

ফাইবার রয়েছে এমন খাবার ডায়েটে থাক

ফাইবার খাবার হজম করতে সাহায্য করে। ফলে পেটের সমস্যা কম হয়। ফাইবার যুক্ত খাবার খেলে তাই কোষ্ঠকাঠিন্য কমতে পারে। কারও কোষ্ঠকাঠিন্য থাকলে ওষুধের পাশাপাশি ফাইবার যুক্ত খাবার খাওয়ারও পরামর্শ দেন চিকিৎসকরা। 

এক্সারসাইজ মাস্ট 

গবেষণায় দেখা গেছে, ব্যায়াম কোষ্ঠকাঠিন্যর উপসর্গ কমায়। ফলে প্রতিদিন অল্প হলেও ওয়ার্কআউট দরকার। 

প্রোবায়োটিকস ও প্রিবায়োটিকস খান

প্রোবায়োটিকস ও প্রিবায়োটিকস গাট হেলথ ভাল রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রিবায়োটিকসের উৎস হিসেবে রসুন, পেঁয়াজ, কলা, আপেল এবং ওটস খেতে পারেন। প্রোবায়োটিকসের উৎস হিসেবে দই, কিমচি, ক্যানজি, কম্বুচা ও আচার খেতে পারেন। 

প্রুন (এক ধরনের বেরি জাতীয় ফল)

প্রুনের একাধিক গুণ রয়েছে যার মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর করা অন্যতম। এতে প্রচুর পরিমাণে ফাইবার ও সোর্বিটল থাকে, যা প্রাকৃতিক ল্যাক্সেটিভের মতো কাজ করে। প্রুন ফ্রুট স্যালাড বা ওটসের সঙ্গে খাওয়া যেতে পারে। প্রুনের জ্যুসও খাওয়া যেতে পারে।

আর কোন উপায়ে কমাতে পারবেন কোষ্ঠকাঠিন্য? 

  • প্রসেসড ফুড এড়িয়ে যেতে হবে
  • প্রতিদিনের খাদ্য তালিকায় বেশি করে ফল এবং শাকসবজি রাখতে হবে
  • মল ত্যাগ করার ক্ষেত্রে বসার ধরন ঠিক রাখতে হবে
  • জল না খেতে পারলে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার খেতে হবে
  • বাড়াবাড়ি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

```