Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাঁধাকপিতে লুকিয়ে থাকতে পারে অংসখ্য কৃমি, শরীরের মারাত্মক ক্ষতি আটকাতে মেনে চলুন এই কয়েকটি টিপস

বাঁধাকপির প্রতিটা স্তরে লুকিয়ে থাকা কৃমি শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। নিরাপদে খেতে এই সহজ পরিষ্কারের টিপসগুলো মেনে চলা জরুরি।

বাঁধাকপিতে লুকিয়ে থাকতে পারে অংসখ্য কৃমি, শরীরের মারাত্মক ক্ষতি আটকাতে মেনে চলুন এই কয়েকটি টিপস

বাঁধাকপি

গার্গী দাস

শেষ আপডেট: 8 February 2026 18:32

দ্য ওয়াল ব্যুরো: রান্নাঘরে বাঁধাকপি মানেই ব্যবহারিক সবজির তালিকায় এক নম্বর—পরোটা, নুডলস, স্যালাড, আরও কত কী! কিন্তু বাইরে থেকে যতই ঝকঝকে দেখাক এই সবজি, ভেতরের স্তরগুলোতে অজান্তেই লুকিয়ে থাকতে পারে ছোট ছোট কৃমি (worms)। বাইরে থেকে দেখা যায় না বলেই সমস্যা বাড়ে। তাই ঠিক মতো পরিষ্কার করা কতটা জরুরি।

বাঁধাকপি মাটির খুব কাছে জন্মায় আর পাতাগুলো থাকে জাপটে। ফলে ধুলো, কৃমি, ছোট পোকা আর নানা রকম ব্যাকটেরিয়া সহজেই ঢুকে পড়ে। পরিষ্কার না করলে সেগুলো থেকেই যেতে পারে খাবারের সঙ্গে। তাই রান্নার আগে ভালোভাবে ধোয়া আর স্তর পরিষ্কার করা দরকার, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

এবার দেখে নেওয়া যাক, বিশেষজ্ঞদের মতে বাঁধাকপি পরিষ্কারের ৬টি কার্যকরী পদ্ধতি—

১. বাইরের পাতা ফেলুন (Outer Leaves)

প্রথম দু’-তিনটে পাতা ফেলে দিন। এগুলোতেই সবচেয়ে বেশি ধুলো, পোকা আর রাসায়নিক (chemicals) লেগে থাকে।

২. ছোট টুকরো করুন (Cut Into Pieces)

অর্ধেক বা চার টুকরো করলে পাতার মাঝখানের স্তর খুলে যায়। লুকিয়ে থাকা কৃমি খুঁজে পাওয়াও সহজ হয়।

৩. নুন জলে ভিজিয়ে রাখুন (Salt Water)

হালকা গরম নুন জলে ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। নুনের লবণাক্ততায় কৃমি আলগা হয়ে আসে।

৪. ভিনিগার সলিউশনে ডুবিয়ে রাখতে পারেন (Vinegar Solution)

পরিষ্কার জলে ১–২ টেবিলচামচ ভিনেগার (vinegar) মিশিয়ে ৫–৭ মিনিট ভিজিয়ে রাখলে ব্যাকটেরিয়া (bacteria) কমে, আর কৃমিও ছাড়ে।

৫. চলমান জলে ধোয়া (Running Water Rinse)

২–৩ বার চলমান জলে ধুয়ে নিন। নুন, ভিনেগার, ধুলো—সবই বেরিয়ে যাবে।

৬. রান্নার আগে পর্যবেক্ষণ (Final Inspect)

পাতাগুলো আলতো করে আলাদা করে আবার একবার দেখুন। কোথাও পোকা বা কৃমি আছে কি না নিশ্চিত হয়ে নিন।

বিশেষজ্ঞদের বক্তব্য, এই কয়েকটা সহজ ধাপ মানলেই বাঁধাকপি খাওয়া হবে অনেক নিরাপদ। 


```