Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হেলমেট পরতে পরতে টাক পড়ার জোগাড়? কীভাবে চুল পড়া আটকাবেন, জানালেন হেয়ারস্টাইলিস্ট হাবিব

সঠিক যত্ন ও নিয়ম মেনে চললেই হেলমেট ব্যবহার করেও সুস্থ চুল রাখা সম্ভব।

হেলমেট পরতে পরতে টাক পড়ার জোগাড়? কীভাবে চুল পড়া আটকাবেন, জানালেন হেয়ারস্টাইলিস্ট হাবিব

গ্রাফিক্স - দ্য ওয়াল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 16 July 2025 15:03

দ্য ওয়াল ব্যুরো: আপনি বাইকপ্রেমীই হোন বা কাজের সূত্রে বাইক নিয়ে অনবরত সবজায়গায় ছোটা হোক, সমস্যাটা সকলের সেই এক জায়গাতেই। হেলমেট পরতে পরতে মাথার সব চুল ঝরে (hair fall from helmet) রীতিমতো টাক পড়ার অবস্থা এসে দাঁড়িয়েছে।

বিখ্যাত সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব (Jawed Habib) সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে এই প্রসঙ্গটি তুলে ধরেন এবং জানান, কীভাবে হেলমেট ব্যবহারের ফলে চুল পড়ে যেতে পারে, এবং তার থেকে বাঁচার কিছু ঘরোয়া টিপসও (hair care tips for bikers) শেয়ার করেন।

জাভেদ হাবিব বিষয়টি ব্যাখ্যা করে বলেন, কয়েকটি কারণে হেলমেট চুলের ক্ষতি করে:

১) ঘাম জমে চুলের গোড়ায় ক্ষতি: দীর্ঘক্ষণ হেলমেট পরে থাকলে মাথার ত্বকে ঘাম জমে। এই ঘাম চুলের গোড়াকে দুর্বল করে তোলে, ফলে চুল পড়তে শুরু করে।
২) টান ও লাগাতার ঘষা লাগা: হেলমেট পরা ও খোলার সময় বারবার চুলে টান পড়ে, যা চুল ছিঁড়ে যাওয়ার কারণ হতে পারে। হেলমেটের সঙ্গে চুলের বারবার ঘষা লেগেও চুলের মারাত্মক ক্ষতি হয়।
৩) হেলমেটের সাইজ: যদি হেলমেট আপনার মাথার মাপ অনুযায়ী না হয়, বিশেষ করে যদি খুব টাইট হয়, তাহলে সেটা চুল টেনে ধরে রাখে। ফলে চুল ভেঙে বা ছিঁড়ে যেতে পারে।

চুল পড়া আটকাতে কী করবেন?

জাভেদ হাবিব জানাচ্ছেন,

•    প্রতিদিন চুল ধুয়ে পরিষ্কার রাখুন, যাতে ঘাম জমে না থাকে।
•    শ্যাম্পু করার আগে নিয়মিত তেল ব্যবহার করুন।
•    ভেজা চুলে কখনই হেলমেট পরবেন না।
•    হেলমেটের নিচে পাতলা সুতির রুমাল বা স্কার্ফ ব্যবহার করুন, যাতে চুলের সঙ্গে সরাসরি ঘষা না লাগে।
•    হেলমেট নিয়মিত পরিষ্কার করুন, যাতে তাতে ব্যাকটেরিয়া বা ধুলো, ঘাম না জমে।
•    অন্য কারও হেলমেট ব্যবহার না করাই ভাল।
•    সপ্তাহে একদিন স্ক্যাল্পে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করুন, তার পরে ধুয়ে ফেলুন।

চুল পড়া রোধ করতে গিয়ে হেলমেট পরা বন্ধ করে দেওয়াটা কোনও সমাধান নয়, এটা নিজের জীবনের ঝুঁকি ডাকার নামান্তর। বরং সঠিক যত্ন ও নিয়ম মেনে চললেই হেলমেট ব্যবহার করেও সুস্থ চুল রাখা সম্ভব।


```