Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

মনোযোগ বাড়াতে মাঝে মাঝেই এনার্জি ড্রিঙ্কে চুমুক? কড়া মাশুল দিতে হচ্ছে হার্ট ও ব্রেনকে

দ্রুত এবং বাড়তি সতর্কতা, জাগিয়ে রাখা - কীভাবে আমাদের হার্ট, মস্তিষ্ক ও ঘুমকে প্রভাবিত করে (Energy drinks side effects) - তা রীতিমতো ভাবার বিষয়।

মনোযোগ বাড়াতে মাঝে মাঝেই এনার্জি ড্রিঙ্কে চুমুক? কড়া মাশুল দিতে হচ্ছে হার্ট ও ব্রেনকে

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 8 November 2025 15:47

দ্য ওয়াল ব্যুরো: তাড়াহুড়োতে কাজ করার সময়, কখনও লম্বা ড্রাইভে ঘুমে চোখ যাতে জুড়ে না আসে তার জন্য - এনার্জি ড্রিঙ্ক (Energy drinks) আজ খুব স্বাভাবিক এক সমাধান। একটি ক্যান সঙ্গে থাকা মানেই ব্যাপারটা সহজ মনে হয়। কিন্তু এই যে দ্রুত এবং বাড়তি সতর্কতা, জাগিয়ে রাখা - কীভাবে আমাদের হার্ট, মস্তিষ্ক ও ঘুমকে প্রভাবিত করে (Energy drinks side effects) - তা রীতিমতো ভাবার বিষয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)–কে এমন বেশ কয়েকটি রিপোর্ট পেয়েছে, যেখানে এনার্জি ড্রিঙ্কের ব্যবহারের সঙ্গে মৃত্যু-সহ গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার (energy drinks severe side effects link) যোগাযোগ পাওয়া গিছে। রিপোর্টগুলোতে রক্তচাপের (blood pressure rise) হঠাৎ বেড়ে যাওয়া, খিঁচুনি (seizers) এবং অস্বাভাবিকভাবে পালস (abnormal heartbeat) বেড়ে মতো ঘটনাগুলোর কথা বলা হয়েছে। এসবের অনেক ক্ষেত্রেই শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিত্সার প্রয়োজন হয়েছে।

আরও উদ্বেগজনক হল, আন্তর্জাতিক তথ্য বলছে, বাচ্চাদের মধ্যেও বা বলা ভাল ২০ বছরের কম বয়সি শিশু ও কিশোরদের মধ্যে এনার্জি ড্রিঙ্কের ব্যবহার বেড়েছে। অনেক কিশোর-কিশোরীই বোঝেনি তারা কতটা ক্যাফেইন নিচ্ছে বা যে পানীয়টিতে ক্যাফেইন আছে সেটাই তাদের জানার বাইরে ছিল।

কীভাবে হার্টের ওপর অতিরিক্ত চাপ পড়ে?

গবেষণায় দেখা গেছে এনার্জি ড্রিঙ্কগুলি হার্টের স্বাভাবিকভাবে কাজ করার ছন্দে অনিয়ম তৈরি করতে পারে। যাঁরা এগুলো নিয়মিত খান, তাঁদের মধ্যে অনেকেই উচ্চ রক্তচাপ ও অনিয়মিত হার্টবিটের সমস্যায় ভোগেন, যা কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, ফলে বিপজ্জনকভাবে অ্যারিদমিয়ার সম্ভাবনা বাড়ে।

ক্যাফেইন sympathetic nervous system (সংবেদনশীল স্নায়ুতন্ত্র)-কে উত্তেজিত করে, ফলে হার্টরেট ও রক্তচাপ বাড়ে। কিন্তু কফির সঙ্গে এর তুলনা ঠিক চলে না - কারণ এনার্জি ড্রিঙ্কে ক্যাফেইনের পাশাপাশি প্রায়ই অন্য স্টিমুল্যান্ট (যা উত্তেজিত করে শরীরকে) থাকে, যেমন গুয়ারানা, টরাইন এবং এল-কারনিটাইন - যেগুলো ক্যাফেইনের প্রভাবকে আরও বাড়িয়ে দেয়। গবেষকরা বলেন, এগুলোর মিশ্রণ ক্যাফেইনের প্রভাবকে আরও একধাপ এগিয়ে দেয়।

সবচেয়ে চিন্তার বিষয় হল, এর এক ক্যানেই অনেক সময় একটি স্ট্যান্ডার্ড কাপে থাকা কফির চেয়েও অনেক বেশি ক্যাফেইন থাকতে পারে। FDA–এর সাধারণ নির্দেশিকা বলছে, শারীরিক কোনও সমস্যা না থাকলে প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সর্বাধিক প্রায় ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন নিরাপদ বলে ধরা হয়। তবু কোনও কোনও ক্ষেত্রে লেবেলে লেখা তথ্য বিভ্রান্তিকর হতে পারে। কফিতে সাধারণত প্রায় ৯০ মিলিগ্রাম ক্যাফেইন থাকে, অন্যদিকে এনার্জি ড্রিঙ্কের ক্ষেত্রে ১০০-৩৫০ মিলিগ্রাম পর্যন্ত থাকতে পারে, এবং কখনও একটি ক্যানেই একাধিক সার্ভিং থাকে। লেবেল মনোযোগ দিয়ে পড়লে আপনি আসলেই বুঝতে পারবেন কত ক্যাফেইন নিচ্ছেন।

অতিরিক্ত ক্যালোরি ও চিনি - থাকছে ওজন বাড়ার ঝুঁকি

ক্যাফেইন ছাড়াও এনার্জি ড্রিঙ্কে প্রায়ই প্রচুর চিনি ও ক্যালোরি থাকে। স্পেশাল কিছু কফিতে, সিরাপ, হুইপড ক্রিম থাকে। নিয়মিত এই রকম পানীয় খেলে ওজন বাড়া, মোটা হওয়া এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। এগুলো সবই দীর্ঘমেয়াদে হার্টের জন্য ক্ষতিকর।

কার্ডিওলজিস্ট রিজিনাল্ড হো–র ব্যাখ্যায়, সময়ের সঙ্গে সঙ্গে এই ধাঁচের খাদ্যাভ্যাস উচ্চ রক্তচাপ, দ্রুত হার্টবিত এবং অন্যান্য হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।

স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে

এনার্জি ড্রিঙ্ক স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে, আর এই স্ট্রোককি অনেক সময় 'মস্তিষ্কের হার্ট অ্যাটাক' বলা হয়। একটি পরিচিত পরিস্থিতি হল Reversible Cerebral Vasoconstriction Syndrome (RCVS) — যেখানে মস্তিষ্কের রক্তনালীগুলো হঠাৎ সরু হয়ে যেতে পারে, ফলে রক্তপ চলাচল বাধা পায় বা রক্তপাতও ঘটতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের ব্যাখ্যা অনুসারে এই ধরনের বিষয়গুলোর সঙ্গে এনার্জি ড্রিঙ্ককে সংযুক্ত করা হয়েছে।

ঘুম ও মানসিক স্বাস্থ্যে প্রভাব

ক্যাফেইন মস্তিষ্কে অ্যাডিনোসিন (adenosine) নামের রাসায়নিককে ব্লক করে, যা সাধারণত মস্তিষ্ককে শিথিল হতে সাহায্য করে। বেশি ক্যাফেইন নেওয়ার ফলে আপনি যতই ক্লান্ত অনুভব করুন না কেন, মন অতিরিক্ত উত্তেজিত অবস্থায় থাকে। এটি ঘুম আসতে বাধা দেয় এবং ফলস্বরূপ দুর্বল স্মৃতিশক্তি, মনোযোগের ঘাটতি, মেজাজ ওঠা-নামা, অ্যাংজাইটি, এমনকী ডিপ্রেশনের কারণও হতে পারে।

অ্যালকোহলের সঙ্গে এনার্জি ড্রিঙ্ক মেশানো যায় কি?

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারংবার সতর্ক করেছেন, এনার্জি ড্রিঙ্কের সঙ্গে অ্যালকোহল মিশানো ঠিক নয়। FDA স্পষ্ট করে বলেছে, ক্যাফেইন যোগ করে অ্যালকোহলকে “an unsafe additive” বানানো হচ্ছে।

কারণটি সহজ: ক্যাফেইন একটি স্টিমুল্যান্ট, আর অ্যালকোহল ডিপ্রেস্যান্ট। তাই ক্যাফেইন অ্যালকোহলের প্রভাবকে লুকিয়ে দেয়, ফলে কেউ বেশি মদ্যপান করে ফেললেও মদের প্রভাব অনুভব করেন না। ফলে বেশি খাওয়া আটকানো সম্ভব হয় না।

নিরাপদ বিকল্পই বেছে নিন

এনার্জি ড্রিঙ্ক হয়ত কিছু সময়ের জন্য ক্লান্তি দূর করতে পারে, কিন্তু হার্ট, মস্তিষ্ক এবং ঘুমের ওপর দীর্ঘমেয়াদি প্রভাবের ঝুঁকি ঘোর বাস্তব। বিশ্রাম, সঠিক হাইড্রেশন এবং সুষম খাবারের মাধ্যমে প্রাকৃতিকভাবে শক্তি বজায় রাখাই দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর এবং নিরাপদ উপায়। যদি কারও হৃদরোগ বা অন্যান্য স্বাস্থ্যঝুঁকি থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উপযুক্ত।


```