Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মেদ ঝরাতে কসরত করলেই হবে না, ১০ গুণ দ্রুত কাজ হবে এই চার কায়দায়

ওজন কমাতে বা ফ্যাট ঝরাতে কতজন কত-কীই না করেন। উইকএন্ডে বন্ধুরা পার্টি করলে, ওজন বেড়ে যাওয়ার ভয়ে কোথাও যেতে চান না।

মেদ ঝরাতে কসরত করলেই হবে না, ১০ গুণ দ্রুত কাজ হবে এই চার কায়দায়

ফাইল চিত্র

শেষ আপডেট: 26 December 2024 19:45

দ্য ওয়াল ব্যুরো: ওজন কমাতে বা ফ্যাট ঝরাতে কতজন কত-কীই না করেন। উইকএন্ডে বন্ধুরা পার্টি করলে, ওজন বেড়ে যাওয়ার ভয়ে কোথাও যেতে চান না। তবে অনেকেই হয়তো জানেন না যে, ওজন কমানোর জন্য 'উইকএন্ড-খাবার'ও প্রয়োজন। ফিটনেস ট্রেইনার সুনীল শেট্টি (ইন্সটাগ্রামে @profoundly_m3) জানিয়েছেন, 'সপ্তাহান্তে আপনি কী খাচ্ছেন, তা খুবই গুরুত্বপূর্ণ।'

অর্থাৎ খাবার এমনভাবে প্ল্যান করা উচিত, যাতে ওজন না বাড়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে সুনীল বলেছেন, 'ওজন কমানো তখনই ১০ গুণ সহজ হয়, যখন আপনি কিছু সহজ অভ্যাস মেনে চলেন।' তিনি আরও জানান, 'ওজন কমানো মানে শুধুমাত্র কম খাওয়া এবং বেশি হাঁটা নয়। এই ৪টি অভ্যাস যদি রোজ করতে পারেন, তাহলে খুব সহজেই ওজন কমে যাবে।'

ওজন কমানোর জন্য ৪টি অভ্যাস:

১. ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুনীলের মতে, '৭-৯ ঘণ্টা ভাল ঘুম প্রয়োজন, নিয়মিত ঘুমানোর সময় ঠিক করতে হবে এবং ঘুমের জন্য উপকারী খাবার যেমন কলা, বাদাম, ক্যামোমাইল চা এবং হলুদ দুধ খেতে হবে। শোওয়ার আগে স্ক্রিন যত ব্যবহার কম করা যায়, তত ভাল। অর্থাৎ ল্যাপটপ, মোবাইল থেকে দূরে থাকতে হবে সেই সময়টা। 

২. বিশ্রাম খুব দরকার। তাঁর মতে, সপ্তাহে ১-২টি দিন বিশ্রামের জন্য থাকা প্রয়োজন। কারণ সারা সপ্তাহ ক্লান্তির পরে সেই একটা দু'টো দিন শরীরে বিশ্রামের প্রয়োজন পড়ে। হাঁটা বা যোগব্যায়াম, ফোম রোলিং এবং ইপসোম সল্ট স্নান করলে শরীর ভাল থাকে। 

৩. সপ্তাহান্তের ক্যালোরি হিসাব করতে হবে। তিনি বলেন, 'আগে থেকে প্ল্যান করা দুর প্রয়োজন। চিপসের বদলে হোমমেড পপকর্ন, ডেজার্টের বদলে ডার্ক চকলেট, এবং মিষ্টি পানীয়ের বদলে ফল খান। প্রোটিন সমৃদ্ধ স্ন্যাকস হিসেবে রোস্টেড মাখানা বা পনির স্কিউয়ার ট্রাই করা যেতে পারে।'

৪. স্ট্রেসও অনেক সময় ওজন বাড়িয়ে দেয়। ফলে প্রতিদিন কিছুটা সময় বের করে হাঁটা দরকার। সেই সঙ্গে যখন স্ট্রেস লাগবে, তখন গভীর শ্বাস নিতে হবে এবং স্ট্রেস কমানোর জন্য খাবারে গ্রিন টি, পালং শাক, আখরোট খাওয়া যেতে পারে। এতে ওজন কমবে সহজেই।


```