Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

আঙুল মটকালেই ‘পপ’ শব্দ আসে, এর সঙ্গে কি আর্থ্রাইটিসের কোনও সম্পর্ক আছে?

আঙুল মটকানোর সময় শোনা ‘পপ’ শব্দের রহস্য ও আর্থ্রাইটিসের সঙ্গে সম্পর্কের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। জানুন কি ঠিক কতটা ক্ষতি হতে পারে।

আঙুল মটকালেই ‘পপ’ শব্দ আসে, এর সঙ্গে কি আর্থ্রাইটিসের কোনও সম্পর্ক আছে?

আঙুল মটকানোর অভ্যাস

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 13 September 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: আপনি কি জানেন, আঙুল মটকানোর সেই পরিচিত ‘পপ’ শব্দের পিছনে যে রহস্য লুকিয়ে আছে, তা অনেকেরই অজানা? ছোটবেলা থেকে অনেকে নিছক অভ্যাসের বশে আঙুল মটকাতে থাকেন। তবে এই সাধারণ মনে হওয়া কাজটির সঙ্গে নানা ভুল ধারণা জড়িয়ে আছে, বেশি আঙুল মটকালেই কি হাড় ক্ষয় হয় বা আর্থ্রাইটিস হয়? আসুন, জানি বিজ্ঞান কি বলে।

আসলে, আঙুল মটকানোর সময় যে ‘পপ’ বা ‘ক্র্যাক’ শব্দ শোনা যায়, তা হাড়ের ঘষার কারণে নয়। আঙুলের জয়েন্টে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, এক ধরনের তরল যা হাড়ের নড়াচড়া সহজ করে। আঙুলে চাপ পড়লে এই তরলের মধ্যে ছোট ছোট বুদবুদ ফেটে যায়, আর সেই শব্দই আমাদের কানে আসে।

গবেষণার ফলাফল অনুযায়ী, নিয়মিত আঙুল মটকানো সরাসরি আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ায় না। তবে অতিরিক্ত করলে জয়েন্টে অস্বস্তি, ফোলা বা গ্রিপ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

যদি আঙুল মটকানোর সময় ব্যথা হয়, ফোলা বা শক্তভাব অনুভূত হয়, বা আচমকা আঙুল আটকে যায়, এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সাধারণত, আঙুল মটকানোতে সরাসরি ক্ষতি হয় না, তবে বেশি করলে জয়েন্টে চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে আঙুলের স্বাভাবিক কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। তাই অভ্যাসে না পরিণত করা উত্তম। পাশাপাশি, হাত ও আঙুলের ক্লান্তি কমাতে হালকা ফিঙ্গার এক্সারসাইজ বা স্ট্রেচিং করা অনেক বেশি উপকারী।
 


```