Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খালি পায়ে কয়েক কদম, হাঁটি হাঁটি পা পা-তেই পালাবে হাজারো রোগ

মাটির সঙ্গে যদি মন ও শরীরের সংযোগ তৈরি করতে হয় তাহলে খালি পায়ে কয়েক কদম হাঁটতেই হবে।

খালি পায়ে কয়েক কদম, হাঁটি হাঁটি পা পা-তেই পালাবে হাজারো রোগ

শেষ আপডেট: 5 February 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: শিশিরভেজা ঘাসে খালি পায়ে হেঁটেছেন কখনও? সবুজ ঘাসে হাঁটার মধ্যে এক অদ্ভুত রোমান্টিসিজম আছে। মটির সঙ্গে যেন সরাসরি মনের যোগাযোগ তৈরি হয়। ফুরফুরে মেজাজে আনন্দের হাওয়া বাতাস খেলে। ডাক্তারবাবুরা বলেন Walking is a good exercise। তবে খালি পায়ে হাঁটার উপকারিতা অনেক। মাটির সঙ্গে যদি মন ও শরীরের সংযোগ তৈরি করতে হয় তাহলে খালি পায়ে কয়েক কদম হাঁটতেই হবে। আর সেখানেই হবে ম্যাজিক।

খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটাকে কবিরা বলবেন রোমান্টিসিজম, আর ডাক্তাররা বলবেন থেরাপি। মাটির ছোঁয়া স্পন্দন তৈরি করবে শিরায় শিরায়। স্নায়ু সেই বার্তা পৌঁছে দেবে মস্তিষ্কে। আসলে জুতো পরে হাঁটাই অভ্যাস মানুষজনের। বাড়িতে বা ছাদে খালি পায়ে হাঁটলেও সেটা শক্ত মাটিতে। ডাক্তাররা বলেন, ঘাসের উপর দিয়ে হাঁটলে একই সঙ্গে মাটি ও জৈব উপাদানের সঙ্গে যোগসূত্র তৈরি হয় শরীরের। যার প্রভাব খুবই ভাল। মনের চাপ বা অবসাদ কাটাতে এটা একরকম থেরাপিও বটে।

পায়ে পায়ে থেরাপি

খালি পায়ে হাঁটলে পায়ের পেশির রিফ্লেক্স পয়েন্টগুলো সক্রিয় হয়ে ওঠে। । স্নায়ুর সক্রিয়তা বেড়ে। পেশির গঠন ভাল হয়। রক্ত চলাচল বাড়ে। কোমর থেকে পা অবধি শরীরে ভারসাম্য ভাল থাকে। গঠনও সুন্দর হয়। পায়ে চোট লাগার সম্ভাবনা কমে।

ডাক্তারবাবুরা বলছেন, যত বেশি খালি পায়ে হাঁটা যাবে ততই ফিটনেস বাড়বে। পায়ের পেশির শক্তিও বাড়বে। শক্ত মাটিতে জুতো পরে হাঁটার সময় এই পেশিতে চাপ পড়ে। বেশিক্ষণ জুতো পরে থাকলে পায়ের পেশির সঙ্গে মস্তিষ্কের যোগাযোগ ভেঙে যায়। যে কারণেই পায়ে ব্যথা, হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া, চোট লেগে যাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়ে। খালি পায়ে নিয়মিত হাঁটার অভ্যাস করলে পায়ের যে কোনও ব্যথা-বেদনা থেকে মুক্তি পাওয়া যায়। দিনে একবার হলেও নিজের বাড়ি ছাদে, বাগানে বা বাড়ির কাছের খোলা জায়গায় খালি পায়ে কিছুক্ষণ হলেও হাঁটার অভ্যাস করতে বলছেন ডাক্তারবাবুরা। বিশেষ করে ঘাসের উপর দিয়ে হাঁটা সবচেয়ে ভাল।

মন ভাল রাখারও একটা উপায় হল এই খালি পায়ে হাঁটা। অত্যধিক মানসিক চাপ, খিটখিটে মেজাজ, যখন তখন মুড সুইং ইত্যাদির থেরাপি করার সময় ডাক্তাররা খালি পায়ে হাঁটার কথাই বলেন। ভোরের অক্সিজেন ও শিশিরভেজা ঘাসের সঙ্গে শরীরের যোগাযোগ তৈরি হলে মনের উপরেও তার ছাপ পড়ে। ক্লান্তি দূর হয়।

মাটির এমন একটা ইলেকট্রিকাল পাওয়ার থাকে যা শরীরে শক্তি জোগাতে পারে। বিজ্ঞান বলে, খালি পায়ে হাঁটলে ভূমি থেকে নেগেটিভ আয়ন শরীরে সঞ্চালিত হয়। পায়ের সঙ্গে সরাসরি মাটির যোগাযোগ হলে ইলেকট্রনের প্রবাহ হয়। ফলে শরীরের পেশি, স্নায়ু সচল হয়ে ওঠে। রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। যে কোনও রকম ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমে। জ্বালাপোড়া ব্যথা থেকে মুক্তি মেলে। তবে ডায়াবেটিসের রোগী বা অন্য কোমর্বিডিটির রোগীরা খালি পায়ে হাঁটবেন কিনা সেটা ডাক্তারের থেকে জেনে নেওয়াই ভাল।


```