Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ওজেম্পিকের পর ওজন কমানোর আরও এক নতুন ওষুধ এল বাজারে, এক ডোজেই কাজ হবে, দাবি নির্মাতাদের

ভারতে ওবেসিটি ও টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় প্রথমবারের মতো বিশেষ ওষুধ বাজারে আনল ভারতের একটি কোম্পানি। যার নাম Eli Lilly and Company।

ওজেম্পিকের পর ওজন কমানোর আরও এক নতুন ওষুধ এল বাজারে, এক ডোজেই কাজ হবে, দাবি নির্মাতাদের

ফাইল চিত্র

শেষ আপডেট: 21 March 2025 07:36

দ্য ওয়াল ব্যুরো: ভারতে ওবেসিটি ও টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় প্রথমবারের মতো বিশেষ ওষুধ বাজারে আনল ভারতের একটি কোম্পানি। যার নাম Eli Lilly and Company। বৃহস্পতিবার সংস্থাটি জানিয়েছে, সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-এর অনুমোদন পাওয়ার পর ‘Mounjaro’ নামের এই ওষুধ বাজারে আনা হয়েছে।  

একটি মাত্র ডোজের শিশি আকারে পাওয়া যাবে Mounjaro, যা শরীরে GIP (Glucose-dependent insulinotropic polypeptide) এবং GLP-1 (Glucagon-like peptide-1) হরমোন রিসেপ্টরকে সক্রিয় করে। এটি ওজন নিয়ন্ত্রণ এবং টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় কার্যকর ভূমিকা পালন করবে বলে দাবি সংস্থার।  

কারা এই ওষুধ ব্যবহার করতে পারবেন?  

ওষুধটি মূলত স্থূলতা (BMI ৩০ বা তার বেশি) এবং অতিরিক্ত ওজনজনিত (BMI ২৭ বা তার বেশি) সমস্যায় ভুগছেন, এমন প্রাপ্তবয়স্কদের জন্য, যাঁদের অন্তত একটি ওজন-সংক্রান্ত অসুস্থতা রয়েছে। একইসঙ্গে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এটি সহায়ক হবে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ডায়েট ও শারীরিক কসরতের পাশাপাশি ওষুধটি ব্যবহার করতে হবে।  

ভারতে স্থূলতা ও ডায়াবেটিস সমস্যা  

Eli Lilly India-র প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার উইনসলো টাকার বলেন, “ভারতে স্থূলতা ও টাইপ-২ ডায়াবেটিস দ্রুত এক বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হচ্ছে। Lilly সরকার ও অন্যান্য সংস্থার সঙ্গে মিলিতভাবে এই রোগগুলোর সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধ ও চিকিৎসা উন্নত করতে কাজ করছে।”  

বর্তমানে ভারতে প্রায় ১০১ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যার মধ্যে অর্ধেকেরও বেশি রোগীর রক্তে শর্করার নিয়ন্ত্রণ সঠিকভাবে হচ্ছে না। এছাড়া স্থূলতা টাইপ-২ ডায়াবেটিসের একটি বড় কারণ। এটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কোলেস্টেরলজনিত সমস্যা ও নিদ্রাজনিত ব্যাধির মতো ২০০-রও বেশি স্বাস্থ্য সমস্যার সঙ্গে যুক্ত। ২০২৩ সালের হিসাব অনুযায়ী, ভারতে প্রায় ১০ কোটি প্রাপ্তবয়স্ক স্থূলতায় ভুগছেন। সপ্তাহে একবার এই ওষুধটি শরীরে GIP ও GLP-1 হরমোন রিসেপ্টরকে সক্রিয় করে ডায়াবেটিস ও ওজন বৃদ্ধির সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করবে।


```