Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

১০ ঘণ্টা খাওয়া, ১৪ ঘণ্টার উপোস! তাতেই নাকি মেদ ঝরে ছিপছিপে হবে শরীর

অল্পসল্প উপোস আর পুষ্টিকর খাবার ঘড়ি ধরে খেয়ে ওজন কমানোর নামই হল ইন্টারমিটেন্ট ফাস্টিং।

১০ ঘণ্টা খাওয়া, ১৪ ঘণ্টার উপোস! তাতেই নাকি মেদ ঝরে ছিপছিপে হবে শরীর

শেষ আপডেট: 12 December 2023 13:29

দ্য ওয়াল ব্যুরো: ওজন কমানোর জন্য লো ক্যালরি ডায়েট মেনে চলতে হবে। এই মিথের পিছনে আমরা সকলেই ছুটি। কিন্তু লো ক্যালরি ডায়েট ঠিক কাকে বলে? ঠিক কতটা ক্যালরি আমাদের প্রয়োজন প্রতি দিন? তা হলে জেনে রাখুন এর কোনও নির্দিষ্ট হিসেব নেই। বেশ কিছু বিষয়ের ওপর নির্ভর করে দৈনন্দিন ক্যালরির পরিমাণ। রোজ আমরা কী খাচ্ছি, কতটা খাচ্ছি, সেই খাবার থেকে শরীরে কতটা পুষ্টি উপাদান যাচ্ছে আর কতটা খারাপ জিনিস ঢুকছে, তার সঠিক পরিমাণ বের করে সুষম খাবারের তালিকা তৈরি করার নামই ডায়েট। তবে এখনকার সময়ে অনেক রকম ডায়েট রয়েছে। তার কিছু আবার বেশ অন্যরকম। তার মধ্যেই একটি হল ইন্টারমিটেন্ট ফাস্টিং (Intermittent fasting)।

সেলিব্রিটিরা এই ডায়েট করে বলে শোনা যায়। কিন্তু এই ডায়েট কতটা শরীরের জন্য ভাল সে নিয়ে জানতে চান অনেকেই। সম্প্রতি লন্ডনের কিংস কলেজ এই ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে গবেষণা চালিয়ে দেখেছে এটি খুব কার্যকরী ডায়েট যা শুধু মেদই কমায় না, অনেকরকম রোগেরও নিরাময় করে। কিংস কলেজ অব লন্ডনের অন্যতম শীর্ষ বিজ্ঞানী ডা. সারা বেরি বলেছেন, দিনভর উপোসের প্রয়োজন নেই। অল্পসল্প উপোস আর পুষ্টিকর খাবার ঘড়ি ধরে খেয়ে ওজন কমানোর নামই হল ইন্টারমিটেন্ট ফাস্টিং। তার জন্য দরকার দশ ঘণ্টা ধরে বারে বারে খাওয়া আর বাকি ১৪ ঘণ্টা কিছু না খেয়ে সেই খাবারকে হজম করতে দেওয়া।

কী এই ইন্টারমিটেন্ট ফাস্টিং?

দিনে দশ ঘণ্টার মধ্যে যা যা খাবার শরীরের জন্য প্রয়োজন, তা খেয়ে নিতে হবে। আর বাকি সময়টা অর্থাৎ, ১৪ ঘণ্টা উপোস করে কাটাতে হবে। ধরুন আপনি সকাল ৯টা থেকে খাওয়া শুরু করলেন। তাহলে ডিনার সন্ধে ৭টার মধ্যে শেষ করতে হবে। তারপর বাকি সময়টা পুরো উপোস। সেই সময় আর কিছু খাওয়া যাবে না। এভাবেই দিনে একটানা অনেকক্ষণ উপোস করা হয় এই পদ্ধতিতে।

তবে ইন্টারমিটেন্ট ফাস্টিং করার ভাল সময় হল ডিনারের পরে। রাতে তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাকি সময়টা উপোস দিন। ফলে, ঘুমনোর সময়েই ৭-৮ ঘণ্টা এমনিতেই গ্যাপ হয়ে যাবে। আর সকালে সময় মতো খেলেই হল।

উপোস করে ওজন কমানোর সুবিধা

অনেকগুলো উপকারিতা আছে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের (Intermittent fasting)। প্রথমত, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, দ্বিতীয়ত নির্দিষ্ট সময়ের বিরতি নেওয়ায় পাকস্থলীও খাবার হজম করার সময় পায়। বিপাকহার ঠিক থাকে। কোলেস্টেরল কমে এবং শরীরও ভাল থাকে। এই ধরনের ডায়েট করলে ক্যালোরিও কম ঢোকে শরীরে।

ফাইবারে ভরপুর ফল ও শাকসব্জি রাখুন খাদ্যতালিকায়। ব্রকোলি, আলু, আমন্ড বাদাম, পপকর্ন, গোটাশস্য বেশি করে খান। পারলে ডায়েট চার্ট তৈরি করুন। কখন কী খাবেন, কতটা খাবেন, তা লিখে রাখুন। ফাস্টিংয়ের পরে বেশি খেয়ে ফেললে চলবে না। অঙ্কুরিত ছোলা, চিকেন, অল্প তেলে রান্না মাছ, স্যালাড, সবজির তরকারি, ডিম খেতে পারবেন। ব্রাউন রাইস খেলে বেশি ভাল হয়।


```