Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কাগজের কাপে রোজ চা-কফি খান? ভূরি ভূরি মাইক্রোপ্লাস্টিক ঢুকছে শরীরে, হতে পারে ক্যানসারের মতো রোগ

কাগজের কাপে রোজ চা-কফি? অজান্তেই শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক, বাড়ছে ক্যানসার-সহ গুরুতর রোগের আশঙ্কা। কী বলছেন বিশেষজ্ঞরা?

কাগজের কাপে রোজ চা-কফি খান? ভূরি ভূরি মাইক্রোপ্লাস্টিক ঢুকছে শরীরে, হতে পারে ক্যানসারের মতো রোগ

ছবি - সংগৃহীত

গার্গী দাস

শেষ আপডেট: 3 December 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: দিন যত পালটাচ্ছে, সময় যত এগোচ্ছে, আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে আমাদের দৈনন্দিন অভ্যাস। এক সময় কাচ, মাটির ভাঁড় বা চিনামাটির কাপে চা খাওয়ার যে প্রচলন ছিল, তা এখন অনেকটাই কমে গিয়েছে। তার জায়গা নিয়েছে কাগজের কাপ (Paper Cup)। বিশেষ করে অনুষ্ঠান বাড়ি, অফিস, রাস্তার চায়ের দোকান, সব জায়গায় এই কাগজের কাপের ব্যবহার। শুনলে অবাক হবেন, এই কাগজের কাপে চা আদতে আমাদের শরীরে একাধিক ক্ষতি করছে। এমন সাদাটে কাগজ, আদতে প্লাস্টিকের কাপে চা বা জল খেয়ে আমরা হাজার হাজার মাইক্রো প্লাস্টিক  শরীরে ঢোকাচ্ছি।

গবেষণায় দেখা গেছে, কাগজের কাপের ভিতর যে প্লাস্টিকের প্রলেপ (Plastic Coating) দেওয়া থাকে, গরম জল বা যেকোনও পানীয় ঢাললেই তা দ্রুত ভেঙে পানীয়ের সঙ্গে মিশে যায়। কয়েক মিনিটের মধ্যেই এই প্লাস্টিক কণাগুলি (Plastic Particles) আলগা হয়ে গরম চা বা জলের মধ্যে ঢোকে, যা খালি চোখে দেখা যায় না, অজান্তেই আমরা পান করি। শুধু তাই নয়, এই প্রলেপই মূলত কাপটিকে ওয়াটারপ্রুফ (Waterproof) করে। এটিকে পরিবেশবান্ধব (Eco-Friendly) দাবি করা হলেও প্লাস্টিক প্রলেপের কারণে কাপ পুনর্ব্যবহার (Recycle) করতেও ব্যাপক সমস্যা তৈরি হয় বলে জানিয়েছেন গবেষকরা।

পরীক্ষায় ১০০ মিলিলিটারের কয়েকটি পেপার কাপে গরম জল ঢেলে ১৫ মিনিট রেখে দেওয়া হয়। পরে মাইক্রোস্কোপে পরীক্ষা করে দেখা যায়, সেই জলে মিশে গেছে প্রায় ২৫ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা (25,000 Microplastic Particles)। শুধু প্লাস্টিকই নয়, জলে পাওয়া গেছে জিঙ্ক (Zinc), ক্রোমিয়াম (Chromium), লিড (Lead)–এর মতো ক্ষতিকর ধাতু (Toxic Metals)।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধাতুগুলি কাপের ভিতরের প্লাস্টিক প্রলেপ থেকেই জলে মিশে যায়। অর্থাৎ, যারা প্রতিদিন এই কাগজের কাপে চা বা কফি পান করছেন, বিশেষ করে অফিসে বা রাস্তাঘাটে, তাঁরা অজান্তেই নিজেকে বিপদের মুখে ঠেলছেন। যার ফল হতে পারে ভয়ঙ্কর।

এই গবেষণা সম্পর্কে IIT খড়্গপুরের ডঃ সুধা গোয়েল (Dr. Sudha Goel) একটি সাক্ষাৎকারে একবার বলেছিলেন, কেউ যদি দিনে অন্তত তিন কাপ চা বা কফি এমন কাগজের কাপে পান করেন, তবে প্রতিদিন অন্তত ৭৫ হাজার মাইক্রোপ্লাস্টিক (75,000 Microplastics) শরীরে প্রবেশ করে। যা খালি চোখে দেখা সম্ভব নয়। তাঁর বক্তব্য, 'ক্রোমিয়াম (Chromium), ক্যাডমিয়াম (Cadmium), প্যালাডিয়াম (Palladium)-এর মতো ক্ষতিকর ধাতু এই মাইক্রোপ্লাস্টিকের সঙ্গে শরীরে ঢোকে এবং নিয়মিত প্রবেশ করলে শরীরের উপর গুরুতর প্রভাব (Severe Health Impact) ফেলতে পারে।'

প্লাস্টিকের কন্টেইনার বা অন্যান্য রোজকার ব্যবহৃত সামগ্রীতেও একই সমস্যা হয়। গরম খাবার প্লাস্টিকে ঢাললেই যা রিয়্যাক্ট করতে শুরু করে। ফলে প্লাস্টিক দূর করুন জীবন থেকে, সুস্থ থাকুন।


```