Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

প্রেমের সপ্তাহে সঙ্গী গোলাপ দিয়েছে? শুকিয়ে যাওয়ার আগে চা করে খেয়ে ফেলুন, বাড়বে না ওজন

প্রিয়জনের দেওয়া গোলাপ ফুল শুধু স্মৃতির জন্য ডায়রির পাতায় রেখে দেবেন না, বরং সেটিকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ও উপকারী 'রোজ-টি' বা গোলাপ চা!

প্রেমের সপ্তাহে সঙ্গী গোলাপ দিয়েছে? শুকিয়ে যাওয়ার আগে চা করে খেয়ে ফেলুন, বাড়বে না ওজন

'রোজ-টি' বা গোলাপ চা

শেষ আপডেট: 15 February 2025 14:50

দ্য ওয়াল ব্যুরো: প্রিয়জনের দেওয়া গোলাপ ফুল শুধু স্মৃতির জন্য ডায়রির পাতায় রেখে দেবেন না, বরং সেটিকে কাজে লাগিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ও উপকারী 'রোজ-টি' বা গোলাপ চা! অনেকেই উপহার হিসেবে পাওয়া ফুল যত্ন করে রাখেন, কিন্তু একসময় তা শুকিয়ে যায়। সেই ফুল ফেলে না দিয়ে বরং তৈরি করুন স্বাস্থ্যকর ও সুগন্ধী গোলাপ চা। এর উপকার জানলেই আপনি রোজ এক কাপ করে খেতে চাইবেন। 

কেন খাবেন গোলাপ চা?

গোলাপ চা ক্যাফেইন-মুক্ত, যা মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। যারা ঘন ঘন টেনশনের কারণে ক্লান্ত হয়ে পড়েন, তাদের জন্য এটি দুর্দান্ত কাজ করবে। এই চা শরীরের যে কোনও ব্যথা কমাতে সাহায্য করে। নিয়মিত পান করলে মাথাব্যথা, মাইগ্রেন এমনকি বমিভাবও কমতে পারে।  

গোলাপ চা হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায়। যারা হজমের সমস্যায় ভোগেন, তারা এই চা পান করলে উপকার পেতে পারেন। এটি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। গোলাপ চা ক্ষুধানাশক হিসেবে কাজ করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। যারা ওজন কমাতে চান, তারা এই চা ডায়েটে রাখতে পারেন।  

গোলাপ চা শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী। এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং মুখের ঘাও নিরাময়ে কার্যকর। ফলে গোলাপের পাপড়িগুলোকে শুধু শুধু শুকিয়ে খেলবেন না। তার আগেই চা করে খেয়ে নিন। 

কীভাবে তৈরি করবেন গোলাপ চা?

প্রথমে কিছু শুকনো গোলাপের পাপড়ি, চিনি ও জল ফুটিয়ে সিরাপ তৈরি করুন। এরপর আলাদা করে দুধ ফুটিয়ে তাতে চা পাতা দিন। দুধের চায়ের সঙ্গে গোলাপ সিরাপ মিশিয়ে নিন। চাইলে গরম বা ঠান্ডা—দুইভাবেই খেতে পারেন। ঠান্ডা গোলাপ চা বানাতে এতে কয়েকটি আইস কিউব দিয়ে দিন। 


```