Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এই সব খাবারে ভুলেও মেশাবেন না চিয়া!

এমন বেশ কিছু খাবার রয়েছে, যার সঙ্গে চিয়া মেশানো স্বাস্থ্যকর নয়।

এই সব খাবারে ভুলেও মেশাবেন না চিয়া!

শেষ আপডেট: 30 September 2024 17:01

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন ধরেই স্বাস্থ্যকর খাবারের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে চিয়া সিড। ওজন কমানো থেকে পেট ভাল রাখা, চিয়ার জুরি মেলা ভার। দিনের শুরুতেই চিয়া ভেজানো জল খান অনেকে। আবার ফালুডা বা পুডিংয়কে স্বাস্থ্যকর করে তুলতে চিয়া মেশানো হয়। তবে, এমন বেশ কিছু খাবার রয়েছে, যার সঙ্গে চিয়া মেশানো স্বাস্থ্যকর নয়। আসুন দেখে নেওয়া যাক 

চিনি ও চিয়া

কোনও মিষ্টি খাবারে চিয়া মেশানো স্বাস্থ্যকর নয়। পুষ্টিবিদদের মতে, এতে ব্লাড সুগার লেভেল বেড়ে যেতে পারে। তাই কোনও খাবারে চিয়া অ্যাড করতে চাইলে তাতে চিনির বদলে ম্যাপেল সিরাপ বা মধু মেশানো যেতে পারে। 

দুধের সঙ্গে চিয়া

দুধ বা দুগ্ধজাত কোনও খাবারের সঙ্গেই চিয়া মেশানো ঠিক নয়। এতে হজমে সমস্যা হতে পারে। তবে দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। 

এনার্জি ড্রিঙ্ক ও চিয়া 

জল বা ফলের রসের সঙ্গে ভেজানো চিয়া মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে চা, কফি বা কোনও এনার্জি ড্রিঙ্কের সঙ্গে চিয়া মিশিয়ে খাওয়া স্বাস্থ্যকর নয়। পুষ্টিবিদের মতে, চিয়া যেহেতু জল শুষে নেয় তাই চা বা কফির ক্ষেত্রে ক্যাফেইন শুষে নিতে পারে ও শরীর ডিহাইড্রেট করে দিতে পারে। 

চিয়া ও বিভিন্ন কাচা সবজি

চিয়া সিড ও সবজি, দুইতেই  প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই একসঙ্গে দুই খাবার খেলে হজমে সমস্যা হতে পারে। পেট কামড়ানো, অস্বস্তি বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। 

চিয়া ভেজে খাওয়া উচিত নয়

চিয়া সিড কোনওভাবেই ভেজে খাওয়ার সামগ্রী নয়। সবসময় জলে ভিজিয়ে খাওয়ার পরামর্শই দিচ্ছেন পুষ্টিবিদরা।


```