Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

মশলাদার খাবার খেলেই পেট জ্বালা করে? বড় কোনও সমস্যার ইঙ্গিত নয় তো!

পেট ভাল রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি রোজকার জীবনেও খানিকটা পরিবর্তন আনা প্রয়োজন।

মশলাদার খাবার খেলেই পেট জ্বালা করে? বড় কোনও সমস্যার ইঙ্গিত নয় তো!

প্রতীকী ছবি

শেষ আপডেট: 23 February 2025 19:40

দ্য ওয়াল ব্যুরো: রাতে বিয়ে বাড়িতে তেল-মশলা দেওয়া খাবার খেলে বা বাড়িতেও ভারী খাবার খেলে অনেকেরই পেট জ্বালা করে, অস্বস্তি হয়। অনেকক্ষণ খালি পেটে থাকলেও পেটে ব্যথা, জ্বালাভাব বা অস্বস্তি হতে পারে। এই উপসর্গ যদি আপনার থাকে তাহলে এখনই সাবধান হোন। এড়িয়ে যাবেন না। হতে পারে বড় কোনও সমস্যার ইঙ্গিত।

পেটে জ্বালাভাব সাধারণত অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে হয়। বিশেষজ্ঞরা বলছেন, বেশি ঝাল ও মশলাদার খাবার খেলে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যা পাকস্থলী ও ডিওডেনামে প্রদাহ তৈরি করে। দীর্ঘ সময় খালি পেটে থাকলেও এই সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে হেলিকোব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়ার ফলে পেটে সংক্রমণ হয়। গ্যাস্ট্রাইটিসের সমস্যার কারণেও পেটে ব্যথা হতে পারে।

যাঁরা পেনকিলার খান কথায় কথায়, তাঁদের ক্ষেত্রে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হতে পারে। দীর্ঘমেয়াদি গ্যাস্ট্রাইটিস হলে সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে, যা পেটে জ্বালাভাবের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, পেট জ্বালার পাশাপাশি যদি তীব্র ব্যথা, বমি, ঘুমের সমস্যা, হঠাৎ জ্বর, মলের রং কালো হওয়া বা অন্য কোনও গুরুতর উপসর্গ দেখা দেয়, তবে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু অভ্যাস পরিবর্তন করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা-

  • অতিরিক্ত ঝাল, মশলাদার ও ভাজা খাবার এড়িয়ে চলুন।
  • ক্যাফেইনযুক্ত পানীয় কমিয়ে দিন।
  • ধূমপান ও অ্যালকোহল দূরে রাখুন।
  • টকজাতীয় খাবার কম খান।
  • অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন।
  • ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
  • প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খান।
  • প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টাসিট খান।

পেট ভাল রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি রোজকার জীবনেও খানিকটা পরিবর্তন আনা প্রয়োজন। ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 


```