Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

পুজোয় জমিয়ে পেটপুজো করলেও ওজন বাড়বে না, বাড়িতেই বানিয়ে ফেলুন ডিটক্স ওয়াটার

শরীরে জমে থাকা সব দূষিত পদার্থ বেরিয়ে গেলেই ফের আগের ওজন ফিরে আসবে। তার জন্য প্রয়োজন কয়েক দিন খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখা, নিয়ম করে দিনে ২০ মিনিট এক্সারসাইজ করা।

পুজোয় জমিয়ে পেটপুজো করলেও ওজন বাড়বে না, বাড়িতেই বানিয়ে ফেলুন ডিটক্স ওয়াটার

শেষ আপডেট: 21 October 2023 14:22

দ্য ওয়াল ব্যুরো: পুজোয় বাঁধনছাড়া সময় কাটাচ্ছেন নিশ্চয়ই! মুরগি-মটন-মোগলাই কিছুই বাদ যাচ্ছে না। ডায়েটকে কিছুদিনের জন্য টাটা বলে পুজোর ক’টা দিন পছন্দের সবকিছুই খাচ্ছেন হয়ত! সেই সঙ্গে অ্যালকোহলও চলেছে দেদার। আর শরীর জানান দিয়েছে যে সে ভাল নেই। অম্বল-গ্যাসের সমস্যাও মাত্রা ছাড়িয়েছে। কিছু খেলেই অ্যাসিডিটি হচ্ছে, খিদে কম, পেট ভার, শরীর আনচান।

পুজোর পাঁচ দিন সকলেই একটু বেশি খাওয়াদাওয়া করেন। খানিক অনিয়ম, রাত জাগা এবং মদ্যপানও হয়ে যায়। তাই ওজনও বেড়ে যায় ঝট করে। পুজোর আগে কয়েক দিন যে কষ্ট করে সকাল-সন্ধ্যা হাঁটলেন, স্যালাড-ওটস খেলেন আর নিয়ম করে যোগাসন করে কয়েক কেজি ওজন কমিয়ে ছিলেন, তা একেবারেই বৃথা গেল ভেবে চিন্তা করবেন না। বরং আবারও চেষ্টা শুরু করুন। দীপাবলির আগে আবার স্লিম ও তরতাজা হয়ে যান। 

শরীরে জমে থাকা সব দূষিত পদার্থ বেরিয়ে গেলেই ফের আগের ওজন ফিরে আসবে। তার জন্য প্রয়োজন কয়েক দিন খাওয়াদাওয়া নিয়ন্ত্রণে রাখা, নিয়ম করে দিনে ২০ মিনিট এক্সারসাইজ করা। আর শরীর থেকে টক্সিন ছেঁকে বের করতে এই সময় ডিটক্স ওয়াটার (Detox Water) মাস্ট।

ডিটক্স ওয়াটার (Detox Water) কী? বাড়িতে কীভাবে বানাবেন?

ডিটক্স ওয়াটার হল ফ্রুট ইনফিউস্‌ড ওয়াটার।  ডিটক্স ওয়াটার পেট পরিষ্কার রাখতে যেমন সাহায্য করে, তেমনই মেদ ঝরাতেও সাহায্য করেন। এই পানীয় আপনাকে সারা দিন হাইড্রেটেড রাখার পাশাপাশি মেদ ঝরাতে সাহায্য করবে।

বড় মুখের একটি জার বা কাচের বোতল নেবেন। এবার সেটা জল (Detox Water) দিয়ে ভর্তি করে তার মধ্যে সিট্রাস জাতীয় ও অন্য নানা রকম ফল যেমন আঙুর, কমলালেবু (ছোট ছোট স্লাইস, খোসা ছাড়ানো নয়), আপেল, শশা, তরমুজ স্লাইস করা, পুদিনা পাতা দিয়ে জারের মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দিন। কী ফল দেবেন, সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করছে। তবে সিজনাল ফল দিলে, তার উপকারিতা বেশি। 

সারা রাত ফ্রিজে রেখে দিলে ভাল, পরদিন সকাল থেকে একটু একটু করে সেই জল খান।  ফলের রস ও ফাইবার সমৃদ্ধ এই জল খেতেও সুস্বাদু এবং বারবার চা-কফি কিংবা প্যাকেজড ফ্রুট জুস খাওয়ার চেয়ে এটির উপকার অনেক বেশি। হজমে সাহায্য করবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাবে, মেদ ঝরাবে, তা ছাড়া ভিটামিনে ভরপুর ডিটক্স ওয়াটার কিন্তু ত্বকের জন্যও খুব ভাল।


```