দীর্ঘ ন'মাস সন্তানকে গর্ভে ধারণ করেও মাতৃত্বের স্বাদ উপভোগ করতে পারলেন না সোহিনী। সোশ্যাল মিডিয়ায় কার্যত হইচই পড়ে গিয়েছে।

গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 29 August 2025 17:32
দ্য ওয়াল ব্যুরো: গর্ভবতী অবস্থায় ফেসিয়াল, হেয়ার স্পা-এর মতো পার্লার সার্ভিস কি নেওয়া উচিত? এনিয়ে বিস্তারিত জানালেন কসমেটোলজিস্ট সন্দীপ দত্ত (Cosmetologist Sandip Dutta)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর ভিডিও। মূলত জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়ের (Sohini Ganguly) সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতেই এই ভিডিও বার্তা দিয়েছেন তিনি। ঠিক কী জানালেন কসমেটোলজিস্ট?
সন্দীপ দত্ত জানিয়েছেন, 'গর্ভবতী অবস্থায় সাঁলোর (Salon Service) বা কসমেটিক কোনও পরিষেবা বা নেওয়া যাবে না। ' যেকোনও ফেসিয়াল বা হেয়ার স্পা করতেও নিষেধ করেছেন তিনি। বলেছেন, 'আমার ক্লিনিকে কেউ আসলে তাঁর কাছে আগে জেনে নিই তিনি অন্তঃসত্ত্বা কিনা। সেক্ষেত্রে দেড় বছর বিশ্রাম নিন। বাড়িতে করতে পারবে এমন কিছু জিনিস বলে দেওয়া হয়।'
তিনি আরও বলেন, 'অনেকেই প্রেগনেন্সির (Pregnancy) দু-তিন মাসেও ফেসিয়াল বা হেয়ার স্ট্রেটনিং করেন সেগুলিও ভুল। ফেসিয়াল রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এ বিষয়ে আমরা খুঁটিনাটি নাই জানতে পারি। তবে অন্তঃসত্ত্বা থাকাকালীন এই ধরনের এক্সপেরিমেন্ট করার কোনও দরকার নেই।'
সোহিনী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া হৃদয়বিদারক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমি খুব দুঃখিত। আমরা যদি এই জিনিসগুলি না শেয়ার করি, তাহলে কোথাও না কোথাও খামতি রয়ে যাবে।' সন্দীপ দত্ত বলেছেন, 'এই সময়টা আপনাদের একান্ত। পুরো জার্নিটা উপভোগ করুন। আনন্দে থাকুন। যে আসছে তার প্রতি অন্যায় করবেন না। এক-দেড় বছর কোনও কেমিক্যাল ট্রিটমেন্ট করবেন না।'
দীর্ঘ ন'মাস সন্তানকে গর্ভে ধারণ করেও মাতৃত্বের স্বাদ উপভোগ করতে পারলেন না সোহিনী। সোশ্যাল মিডিয়ায় কার্যত হইচই পড়ে গিয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে, সেই চিকিৎসক সমস্ত অভিযোগ খারিজ করে নিজের পক্ষ তুলে ধরেছেন। পাল্টা মুখ খুলেছেন খোদ সোহিনীও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'সাক্ষ্য প্রমাণ নিয়েই দাঁড়াব।'