Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত মহিলাকে নতুন জীবন দিল কলকাতার হাসপাতাল

কলকাতার সিএমআরআই হাসপাতালে এক ৭২ বছরের মহিলার জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্যানক্রিয়াটিক ক্যানসারে আক্রান্ত মহিলাকে নতুন জীবন দিল কলকাতার হাসপাতাল

ফাইল চিত্র

শেষ আপডেট: 29 January 2025 17:53

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার সিএমআরআই হাসপাতালে এক ৭২ বছরের মহিলার জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। ওই মহিলা প্যানক্রিয়াটিক ক্যানসার নিয়ে হাসপাতালে এসেছিলেন এবং আগে অন্য একটি জায়গায় হারনিয়া সার্জারি করিয়েছিলেন, যেখানে একটি সার্জিকাল মেশ বসানো হয়েছিল। 

তবে, পরবর্তীতে ওই মেশটি ক্ষয় হয়ে গিয়েছিল, যার ফলে তীব্র ব্যথা শুরু হয় এবং গ্যাস্ট্রোইনটেস্টিনাল ফিসচুলা (অন্ত্র ও অন্যান্য অঙ্গের মধ্যে অস্বাভাবিক সংযোগ) হয়ে যায়, যার ফলে সেই মহিলার প্রাণও যেতে পারত। 

এই গুরুতর পরিস্থিতিতে, সিএমআরআইয়ের জিআই ও হেপাটো-বিলিয়ারি সার্জন ড. অজয় মন্ডল এবং তার টিম দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। প্রথমেই ক্ষয় হওয়া মেশটি অপসারণ করা হয়। যা অত্যন্ত দক্ষতার সঙ্গে করেন কলকাতার সিএমআরআই হাসপাতালের চিকিৎসকরা। যাতে মেশটি অপসারণের সময় আশপাশের টিস্যু ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখা হয়েছে। 

এরপর, গ্যাস্ট্রোইনটেস্টিনাল ফিসচুলা সারিয়ে তুলতে আরও একটি জটিল অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর রোগী এখন আগের চেয়ে অনেকটা ভাল আছেন। সিএমআরআই হাসপাতালের এই সফল অস্ত্রোপচারটি তাঁদের উচ্চমানের চিকিৎসা দক্ষতা এবং রোগীর প্রতি তাঁদের আন্তরিক যত্নের প্রমাণ।


```