Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ধোঁয়া ওঠা চায়ে চুমুক দেওয়ার অভ্যাস? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো

সিকে বিড়লা হসপিটালসের অনকোলজির চিকিৎসক ডঃ মনদীপ সিং মলহোত্রা জানাচ্ছেন, ধীরে ধীরে রিস্ক বাড়ে।

ধোঁয়া ওঠা চায়ে চুমুক দেওয়ার অভ্যাস? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো

ছবি সৌজন্যে- গুগল

শেষ আপডেট: 20 November 2024 23:35

দ্য ওয়াল ব্যুরো: ধোঁয়া ওঠা চায়ে চুমুক দেওয়ার মধ্যে বাঙালিরা একটা স্বর্গীয় আনন্দ পায়। চায়ের ঠেকে গরম চা নিমেশেই শেষ করে দেওয়ার রেকর্ড কম লোকের নেই। এই যে প্রায় ফুটন্ত পানীয় কাপে ঢেলেই খেয়ে ফেলি আমরা। এভাবে গরম চা বা গরম পানীয় খাওয়া কি আদৌ ভাল?

সাম্প্রতিক কালের এক সমীক্ষা বলছে, অতিরিক্ত গরম পানীয় পেটে গেলে তা মারাত্মক ক্ষতি করতে পারে শরীরে। খুব গরম চা বা যেকোনও পানীয় কাপে ঢেলেই খেয়ে ফেলা ডেকে আনতে পারে বড় বিপদ। 

ঠিক কী হতে পারে? 

সমীক্ষার রিপোর্ট বলছে, গরম পানীয় ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে। হতে পারে আসোফাজিয়াল ক্যানসার বা খাদ্যনালীর ক্যানসার। অতিরিক্ত তাপমাত্রার তরল খাদ্যনালী দিয়ে লিভারে প্রবেশ করে। এই খাদ্যনালী দিয়ে উচ্চ তাপমাত্রার তরল প্রবেশ করায় হতে পারে  সমস্যা। 

সমীক্ষায় দেখা গিয়েছে, যারা অতিরিক্ত গরম চা বা কোনও পানীয় খায়, তাদের মধ্যে আসোফেজাল স্কোয়ামোস সেল কাসিনোমা বা ইএসসিসি বৃদ্ধি পাওয়ার প্রবণতা থাকে।

এনিয়ে দক্ষিণ কলকাতার চিকিৎসক ডঃ আনন্দময় দত্ত বলেন, 'এই সমীক্ষা থেকে পাওয়া রিপোর্ট নিয়ে সন্দেহ নেই। খুব গরম পানীয় পান করলে আসোফাজিয়াল ক্যানসারের প্রবণতা বেড়ে যায়। তবে, এটা নিয়ে পরীক্ষা করা চলছে।'

কীভাবে বা কেন হতে পারে খাদ্যনালীর ক্যানসার?

ধোঁয়া ওঠা চা খাওয়া অনেকেরই অভ্যাস। আর অভ্যাস মানেই তা প্রতিনিয়ত চলে। গরম পানীয় খাওয়ার ফলে খাদ্যনালী পুড়ে যায়। গরম পানীয় রোজ খাওয়ার ফলে খাদ্যনালীতে ক্ষত তৈরি হয়। যার ফলে ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে। 

বেঙ্গালুরুর অ্যাস্টর সিএমআই হাসপাতালের অনকোলজি ও রোবোটিক সার্জেন ডঃ সোমাশেখর এসপি বলেন, 'একদিন খেলেই এমন হয় তা নয়। ধীরে ধীরে হয়। খাদ্যনালীর যে ক্ষতি হচ্ছে তা বুঝতে না পারলে আরও সমস্যা। একটা ক্ষতর ওপর আবার ক্ষত তৈরি হলে জ্বালাভাব বাড়তে থাকে এবং টিস্যুগুলো নষ্ট হয়, ম্যালিগনেন্টও হয়ে যেতে পারে।'

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু'র এনিয়ে পর্যবেক্ষণ, ৬৫ ডিগ্রির বেশি তাপমাত্রার কিছু খেলে তা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। 

গরম পানীয় খেলেই ক্যানসার হতে পারে?

সিকে বিড়লা হসপিটালসের অনকোলজির চিকিৎসক ডঃ মনদীপ সিং মলহোত্রা জানান, ধীরে ধীরে রিস্ক বাড়ে। অতিরিক্ত গরম পানীয় যারা খায়, তাদের এই সমস্যা হওয়ার আশঙ্কা থাকেই। কেউ একবার গরম চা বা কফি খেল, তাতে সমস্যা হয় না। কিন্তু এইভাবে যদি প্রতিদিন খেতে থাকে। তাহলে সমস্যা দেখা দিতে পারে। 

সামান্য পরিবর্তনে হতে পারে বিরাট উপকার

কী সেই উপকার? সেই পরিবর্তনই বা কী? গরম চা বা কফি খেলে তার ক্যানসার হবেই এমন ভাবা  ঠিক নয়। ধীরে ধীরে সমস্যা হয়। সম্ভাবনা বাড়ে। যদি যেকোনও পানীয় হালকা ঠান্ডা করে খাওয়া যায়, তাহলেই এই রিস্ক থেকে দূরে থাকা সম্ভব হবে। অভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই সমস্যা মিটবে।


```