Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

উচ্চ রক্তচাপ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না? সহজ নিয়মটাই অবহেলা করছেন না তো! মনে করালেন চিকিৎসক

উচ্চ রক্তচাপ শুধু নিজে একটা সমস্যা নয়, পাশাপাশি আরও অনেক শারীরিক সমস্যাও ডেকে আনে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা আজকের এই ডিজিটাল যুগে রীতিমতো একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

উচ্চ রক্তচাপ কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না? সহজ নিয়মটাই অবহেলা করছেন না তো! মনে করালেন চিকিৎসক

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 September 2025 14:54

দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে কিছু বছর আগেও হাই ব্লাড প্রেশার (high blood pressure) বা উচ্চ রক্তচাপের সমস্যা একটু বেশি বয়সের মানুষের মধ্যেই দেখা যেত। এখন এই ব্যস্ততার যুগে অনেক অল্প বয়সিদের মধ্যেও হাই ব্লাড প্রেশারের (hypertension) সমস্যা আসতে শুরু করেছে। উচ্চ রক্তচাপ শুধু নিজে একটা সমস্যা এমনটা নয়, পাশাপাশি আরও অনেক শারীরিক সমস্যাও ডেকে আনে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা আজকের এই ডিজিটাল যুগে রীতিমতো একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এই প্রসঙ্গেই এক বিশেষ টিপস দিলেন খ্যাতনামা কার্ডিয়োলজিস্ট (cardiologist tips to manage hypertension) সঞ্জয় ভোজরাজ। তাঁর কথায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য শুধু ডায়েট আর ব্যায়াম (diet and exercise) নয়, ঘুমের একটা সঠিক অভ্যাসও (routine sleep schedule for hypertension)) সমান গুরুত্বপূর্ণ।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ডাঃ ভোজরাজ বলেন, “উচ্চ রক্তচাপের প্রতিটি রোগীকে আমি এক নম্বর অভ্যাস হিসেবে এই পরামর্শই দিই – ঘুমের সঠিক নিয়ম মেনে চলুন।”

ডাঃ ভোজরাজের মতে, নিয়মিত ঘুম শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে ও রক্তচাপ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে। কিন্তু অধিকাংশ মানুষ মনে করেন, রক্তচাপ নিয়ন্ত্রণের বিষয়টি শুধুই খাদ্যাভ্যাস ও শরীরচর্চার ওপর নির্ভর করে। তিনি লিখেছেন, “আসলে সত্যিটা হল, আপনার ঘুমের রুটিনও ততটাই গুরুত্বপূর্ণ।”

‘প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান ও ঘুম থেকে ওঠার অভ্যাস করুন’

ডাঃ ভোজরাজ জানান, “আমি একটাই অভ্যাস সবার আগে মেনে চলার পরামর্শ দিই। করি। প্রতিদিন একই সময়ে ঘুমোতে যান এবং ঘুম থেকে উঠুন, ছুটির দিনগুলোতেও। (হ্যাঁ, আমি জানি এটা কঠিন হতে পারে।)’’

কিন্তু কেন? ছুটির দিনে তো মানুষ একটু আয়েশ করেই ঘুম থেকে উঠতে পছন্দ করেন। সেই প্রসঙ্গেও যুক্তি দিয়েছেন কার্ডিওলজিস্ট। তিনি বলছেন, ‘‘এটি সার্কাডিয়ান রিদম ঠিক রাখে, রাতের কর্টিসল কমায়, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি (HRV) উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আসল কথা, বেশি ঘুমের সময় নয়, বরং নিয়মিত ঘুমটাই গুরুত্বপূর্ণ। সেই ধারাবাহিকতা শরীরকে জানান দেয় কখন বিশ্রাম নিতে হবে, কখন শরীরের মেরামতি হবে, আর কখন রক্তচাপকে স্বাভাবিক রাখতে হবে।”

তিনি আরও বলেন, ঘুম শুধু শরীরের জন্য নয়, মানসিক সুস্থতার জন্যও অপরিহার্য। ঘুমের মান উন্নত করার জন্য তিনি নিজের শরীর অনুযায়ী ঘুম–সংক্রান্ত টিপস মেনে চলারও পরামর্শ দিয়েছেন, যা ঘুমের গুণমান বাড়াতে সাহায্য করতে পারে।

ডাঃ ভোজরাজের এই বার্তা উচ্চ রক্তচাপে ভুগছেন এমন সব মানুষের জন্য গুরুত্বপূর্ণ। কেবল ওষুধ, ডায়েট বা ব্যায়ামে নয়, জীবনযাপনের মধ্যে ঘুমের অভ্যাসকে জায়গা দিতে হবে। নিয়মিত সময়ে ঘুমোতে যাওয়া ও জাগা, রক্তচাপের ওঠানামা নিয়ন্ত্রণে রেখে হার্টের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে।


```