Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

কোন ক্যানসারের কী লক্ষণ? রোগ ডালপালা মেলার আগেই সতর্ক হন

ক্যানসার সাধারণ হোক বা বিরল, সব ক্ষেত্রেই এই ‘গ্রোথ অব সেল’ হবেই। এবার ক্যানসার যে অঙ্গে হচ্ছে সেই অনুযায়ী তার উপসর্গ প্রকাশ পাবে।

কোন ক্যানসারের কী লক্ষণ? রোগ ডালপালা মেলার আগেই সতর্ক হন

শেষ আপডেট: 3 February 2024 23:48

দ্য ওয়াল ব্যুরো:  ক্যানসার নামটা শুনলেই ট্রমা শুরু হয়ে যায়। যতই আধুনিক থেরাপি আসুক না কেন, ক্যানসার নামক মারণ ব্য়ধির যন্ত্রণার কথা ভাবলেই রোগীর গলা শুকিয়ে আসে। ট্রমাতেই মরমর অবস্থা হয়। বিশ্ব স্বাস্থ্য় সংস্থা (হু) জানাচ্ছে,  বিশ্বে মৃত্যুর জন্য দ্বিতীয় বৃহত্তম কারণ ক্যানসার। বলতে গেলে, বিশ্বে প্রতি ছ’জনের মধ্যে এক জনের মৃত্যু হয় ক্যানসারের কারণে। এই মারণরোগের উপসর্গ সম্পর্কে এখনও সম্যক ধারণা কম। ক্যানসার মানেই হল, শরীরে কোনও কোষের বৃদ্ধি। তাই ক্যানসার সাধারণ হোক বা বিরল, সব ক্ষেত্রেই এই ‘গ্রোথ অব সেল’ হবেই। এবার ক্যানসার যে অঙ্গে হচ্ছে সেই অনুযায়ী তার উপসর্গ প্রকাশ পাবে।

কোন ক্যানসারের কী লক্ষণ জানতে পারলে আগেভাগেই সতর্ক হওয়া যায়। বিশিষ্ট অনকোলজিস্টরাই বলছেন, ক্যানসার যদি গোড়ায় দরা পড়ে তাহলে তা ট্রিটমেন্টে সেরে যেতে পারে। এখন ইমিউনোথেরাপি খুবই আধুনিক পদ্ধতি। ক্য়ানসারের বৃদ্ধি থামিয়ে দিতে পারে।

কোন ক্যানসারের কী লক্ষণ জেনে নিন--

ফুসফুসের ক্যানসার- কাশি সারতে চাইবে না,এর সঙ্গে শ্বাসকষ্ট বা গলার স্বর বসে যাওয়া এবং কফের সঙ্গে রক্ত যাওয়া ফুসফুসের ক্যানসারের অন্যতম লক্ষণ। রোগী যদি ধূমপান করেন, জর্দাসহ পান বা তামাক খান, তবে তা ক্যানসারের সন্দেহকে অনেক গুণ বাড়িয়ে দেয়।

ব্রেন ক্যানসার: মাথাব্যথা, মাথাব্যথা ক্রনিক হয়ে যাবে, সকালে বমি হওয়া, সারাদিন বমিবমি ভাব, দৃষ্টিশক্তির সমস্যা, চোখ টেরা হয়ে যাওয়া, কানে ভোঁ ভোঁ আওয়াজ হওয়া। প্যারালাইসিসও হয়ে যেতে পারে।

ত্বকের ক্যানসার--ত্বকের তিল বা আঁচিলের দ্রুত আকার বৃদ্ধি, রং পরিবর্তন অথবা দগদগে ঘা। কেটে যাওয়া বা পুড়ে যাওয়া অংশ ফুলে উঠতে থাকলে, সেখানকার রঙ বদলাতে শুরু করলে সতর্ক হতে হবে।

পাকস্থলীর ক্যানসার--ঢোঁক গিলতে কষ্ট হওয়া, খাওয়ার পরে বমি বা বমি বমি ভাব হওয়া, খাদ্যনালীর সংক্রমণ ভয়াবহ আকার নিলে ডাক্তার দেখিয়ে নিতে হবে। রোগীর দ্রুত ওজন কমে যেতে পারে।

মলদ্বারের ক্যানসার-- মলের সঙ্গে রক্তপাত, দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য, মলত্যাগের অভ্যাসের পরিবর্তন ইত্যাদি এই ক্যানসারের (Cancer) লক্ষণ হতে পারে।

সার্ভিক্য়াল ক্যানসার-- অনিয়মিত ঋতুস্রাব, সাদা স্রাব, অতিরিক্ত ব্লিডিং, ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া, সন্তানধারণে সমস্যা, যৌন মিলনের সময় ব্যথা জরায়ুমুখ বা জরায়ুর ক্যানসারের লক্ষণ।

স্তন ক্যানসার-- স্তনে মাংসপিণ্ড, স্তনবৃন্ত দিয়ে রক্তপাত, স্তনের আকার বদল, স্তনের চামড়া কুঁচকে যাওয়া, খসখসে ভাব, রঙের বদল ক্যানসারের লক্ষণ।

মুখগহ্বরের ক্যানসার--মুখের ভেতরে গালে, মাড়িতে, দাঁতের পেছনে বা জিহ্বার কোনো অংশের দীর্ঘদিনের ঘা মুখের ক্যানসারের (Cancer) অন্যতম লক্ষণ। রোগীর যদি পান-জর্দা-তামাক খাওয়ার অভ্যাস থাকে তাহলে ক্যানসারের ঝুঁকি বাড়বে।

রক্তের ক্যানসার-- হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকা, বারবার জ্বর, সংক্রমণ, কালশিটে পড়ে যাওয়া, এগুলি রক্তের ক্যানসারের লক্ষণ।

স্পাইনাল কর্ডের ক্যানসার-- হাত-পা ভেঙে যেতে পারে। ব্যথা হবে, হাত-পা প্যারালাইজডও হতে পারে।


```