Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

দামি বিদেশি 'সুপারফুড'-এ নয়, কম খরচায় এই ৬ দেশীয় খাবারেই মিলবে প্রকৃত পুষ্টি

গোজ বেরি থেকে অ্যাভোকাডো অয়েল—এই ছয় ‘সুপারফুড’-এর চেয়ে অনেক বেশি কার্যকর ও সস্তা দেশি বিকল্প রয়েছে। জেনে নিন কী কী।

 

দামি বিদেশি 'সুপারফুড'-এ নয়, কম খরচায় এই ৬ দেশীয় খাবারেই মিলবে প্রকৃত পুষ্টি

সস্তার সুপারফুড

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 July 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: সুপারফুড মানেই কি বিদেশি ও দামি খাবার? একেবারেই নয়। অনেক সময় যেগুলিকে ‘সুপারফুড’ বলে বাজারে তুলে ধরা হয়, সেগুলি অত্যধিক দামে বিক্রি হলেও আসলে তার চেয়ে অনেক বেশি কার্যকর ও সাশ্রয়ী বিকল্প রয়েছে ভারতের ঘরোয়া খাদ্য সংস্কৃতিতেই। জেনে নেওয়া যাক এমন ছয়টি দামি সুপারফুড, যার দেশীয় বিকল্প রয়েছে।

গোজ বেরি (Goji berries)

বিকল্প: আমলা বা আমলকি

বিদেশ থেকে আমদানি করা গোজ বেরিকে বলা হয় অ্যান্টি-অক্সিডেন্টের ভাণ্ডার। কিন্তু এটি প্রক্রিয়াজাত এবং ব্যয়বহুল। বহু সময় পরিবহনের পথে পুষ্টিগুণও কমে যায়।
তুলনায়, আমাদের দেশি আমলা তাজা, সহজলভ্য এবং ভিটামিন C-এ অনেক বেশি সমৃদ্ধ। কাঁচা, রস করে বা মুরব্বা হিসেবে খাওয়া যায়। হজমের উন্নতি, শরীর ডিটক্স ও ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

নারকেল চিনি (Coconut sugar)

বিকল্প: গুড় (Jaggery)


স্বাস্থ্যকর মিষ্টি হিসেবে নারকেল চিনি জনপ্রিয় হলেও এটি উচ্চ ক্যালোরিযুক্ত ও অত্যধিক দামি।
গুড় হল অপরিশোধিত, দেশীয় ও সস্তা বিকল্প। এতে থাকে আয়রন ও ম্যাগনেশিয়ামের মতো খনিজ। হজমে সাহায্য করে, শক্তি জোগায় এবং চা, মিঠাই বা লাড্ডুতে সহজেই ব্যবহার করা যায়।

আমন্ড বাটার (Imported almond butter)

বিকল্প: চিক্কি বা দেশি পিনাট বাটার


দামি আমন্ড বাটারে অনেকসময় অতিরিক্ত তেল বা প্রিজারভেটিভ থাকে।
তুলনায় দেশি চিনেবাদামের চিক্কি বা ফ্রেশ পিনাট বাটার সস্তা, প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটে সমৃদ্ধ। ব্যায়ামের আগে বা বিকেলের টিফিনে আদর্শ স্ন্যাক্স।

অ্যাভোকাডো তেল (Avocado oil)

বিকল্প: কোল্ড-প্রেসড সরষের তেল


‘হার্ট-হেলদি ফ্যাট’ হিসেবে পরিচিত হলেও অ্যাভোকাডো তেল দামি ও আমদানিনির্ভর।
কোল্ড-প্রেসড সরষের তেল সস্তা, ঘরোয়া ও স্বাস্থ্যকর। এতে ওমেগা-৩ ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। সালাডে কাঁচা বা হালকা ভাজায় ব্যবহার করা যায়।

আগাভ সিরাপ (Agave syrup)

বিকল্প: কাঁচা মধু (Raw honey)


কম গ্লাইসেমিক সূচক থাকলেও আগাভ সিরাপ আসলে ভারী প্রসেস করা এবং প্রায় পুরোপুরি ফ্রুকটোজ, যা লিভারের উপর চাপ ফেলে।
তুলনায়, কাঁচা মধু অ্যান্টি-অক্সিডেন্ট, এনজাইম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রাকৃতিক মিষ্টি হিসেবে চা, দই বা মিষ্টান্নে ব্যবহার করা যায়।

প্রোটিন চিপস (Protein chips)

বিকল্প: ভাজা মাখানা


‘হেলদি’ নামে প্রচার পেলেও প্রোটিন চিপসে থাকে প্রচুর প্রিজারভেটিভ ও অ্যাডিটিভ। দামও বেশি।
ঘরোয়া ভাজা মাখানা কম ক্যালোরিযুক্ত, প্রোটিন ও ম্যাগনেশিয়ামে ভরপুর। হালকা লবণ বা মশলায় মাখিয়ে পরিবেশন করলেই সুস্বাদু, হেলদি স্ন্যাক্স।
 


```