Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

Smart Brain foods: ব্রেনের খেয়াল রাখবে হেলদি ডায়েট, এইসব খাবারেই দাওয়াই আছে, বলছেন চিকিৎসক

একজন নিউরোসার্জনের কথায়, জীবনের গুণমান ঠিক করে দেয় আমাদের ব্রেনের স্বাস্থ্য। আর সেটা বজায় রাখা যতটা জরুরি, ঠিক ততটাই সহজ! 

Smart Brain foods: ব্রেনের খেয়াল রাখবে হেলদি ডায়েট, এইসব খাবারেই দাওয়াই আছে, বলছেন চিকিৎসক

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 July 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: একজন নিউরোসার্জনের কথায়, জীবনের গুণমান ঠিক করে দেয় আমাদের ব্রেনের স্বাস্থ্য। আর সেটা বজায় রাখা যতটা জরুরি, ঠিক ততটাই সহজ! এমনটাই জানিয়েছেন মার্কিন নিউরোসার্জন ব্রায়ান হোফলিঙ্গার। গত ২৩ মার্চ, নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি 'কীভাবে ব্রেনকে সুস্থ রাখা যায়' — তা ব্যাখ্যা করেন এবং এমন কিছু খাবার ডায়েটে রাখার পরামর্শ দেন যা ব্রেনের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

‘ব্রেন হেলথ শুরুই হয় প্লেট থেকে’ বলছেন ডা. হোফলিঙ্গার। তিনি বলেন, ‘নিয়মিত ঘুম, মানসিক চাপ কমানো, শারীরিক কসরত ও পরিশ্রম - এই সবকিছুই সমান গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাসে কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত রাখলে তা শুধু স্মৃতিশক্তি বা মনোযোগই বাড়ায় না, বরং বার্ধক্যজনিত মানসিক অসাড়তাও কমাতে পারে।’

কোন খাবারগুলো রাখবেন নিয়মিত খাবারের তালিকায়? কী পরামর্শ দিচ্ছেন নিউরোসার্জন ডা. ব্রায়ান হোফলিঙ্গার?

১ / ৭
ফ্যাটি ফিশ: স্যামন ও টুনার মতো মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এগুলো স্নায়ুর গঠন ও কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।

ফ্যাটি ফিশ: স্যামন ও টুনার মতো মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এগুলো স্নায়ুর গঠন ও কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।

২ / ৭
সবুজ শাকসবজি: সবুজ পাতা আছে এমন সবজি, পালং শাক, ব্রকোলিতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন, যা বুদ্ধিবৃত্তিক কার্যক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।

সবুজ শাকসবজি: সবুজ পাতা আছে এমন সবজি, পালং শাক, ব্রকোলিতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন, যা বুদ্ধিবৃত্তিক কার্যক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।

৩ / ৭
বেরি জাতীয় ফল: স্ট্রবেরি, ব্লুবেরি, রাস্পবেরি ব্রেনে রক্তপ্রবাহ বাড়াতে এবং কোশের ক্ষয় কমাতে সহায়ক।

বেরি জাতীয় ফল: স্ট্রবেরি, ব্লুবেরি, রাস্পবেরি ব্রেনে রক্তপ্রবাহ বাড়াতে এবং কোশের ক্ষয় কমাতে সহায়ক।

৪ / ৭
বাদাম ও সিডস: আখরোট, আমন্ড, ফ্ল্যাক্সসিড, চিয়া সিডের মতো সুপারফুডগুলো ব্রেনে হেলদি ফ্যাট ও প্রোটিন জোগায়।

বাদাম ও সিডস: আখরোট, আমন্ড, ফ্ল্যাক্সসিড, চিয়া সিডের মতো সুপারফুডগুলো ব্রেনে হেলদি ফ্যাট ও প্রোটিন জোগায়।

৫ / ৭
ডিম ও অ্যাভোকাডো: ভিটামিন বি ও স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর এই দুই জিনিস স্মৃতিশক্তি ও মনঃসংযোগ বাড়াতে সাহায্য করে।

ডিম ও অ্যাভোকাডো: ভিটামিন বি ও স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর এই দুই জিনিস স্মৃতিশক্তি ও মনঃসংযোগ বাড়াতে সাহায্য করে।

৬ / ৭
ডার্ক চকোলেট: ডার্ক চকোলেটে থাকা ফ্ল্যাভোনয়েড ব্রেনের রক্ত চলাচল বাড়িয়ে কগনিটিভ ফাংশন উন্নত করে। পরিমাণ মতো ডার্ক চকোলেট খাওয়া

ডার্ক চকোলেট: ডার্ক চকোলেটে থাকা ফ্ল্যাভোনয়েড ব্রেনের রক্ত চলাচল বাড়িয়ে কগনিটিভ ফাংশন উন্নত করে। পরিমাণ মতো ডার্ক চকোলেট খাওয়া

৭ / ৭
গ্রিন টি: এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও এল-থিয়েনিন মন শান্ত রাখতে ও ফোকাস বাড়াতে সাহায্য করে।

গ্রিন টি: এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও এল-থিয়েনিন মন শান্ত রাখতে ও ফোকাস বাড়াতে সাহায্য করে।

```