Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

শাহরুখের মতো বেশি বয়সে ধূমপান ছাড়া নিয়ে প্রশ্ন! মিলবে ফল, বলছেন বিশেষজ্ঞরা

শাহরুখ খানের ধূমপান ছাড়ার কথা সামনে আসার সঙ্গে সঙ্গেই হইচই পড়ে যায়। বহু মানুষ এই সিদ্ধান্তের প্রশংসা করলেও বহু মানুষই এনিয়ে তাকে তুলোধনা করতে ছাড়েনি।

শাহরুখের মতো বেশি বয়সে ধূমপান ছাড়া নিয়ে প্রশ্ন! মিলবে ফল, বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 8 November 2024 20:58

দ্য ওয়াল ব্যুরো: ৫৯ বছরের জন্মদিনে ধূমপান ত্যাগ করেছেন বলিউড বাদশা। এর আগে বহুবার ধূমপান ত্যাগের কথা বললেও সিগারেট ছেড়ে থাকতে পারেননি তিনি। কিন্তু এবার আর তা নয়। ফাইনালি ধূমপান ত্যাগ করেছেন শাহরুখ খান। যা শুনে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। ৩০ বছর সিগারেট খাওয়ার পর ধূমপান ছেড়ে কী লাভ, এমন প্রশ্নও তুলছেন অনেকে। সত্যিই কী কোনও লাভ আছে এত বছর পর ধূমপান ছেড়ে? কী বলছেন বিশেষজ্ঞরা?  

শাহরুখ খানের ধূমপান ছাড়ার কথা সামনে আসার সঙ্গে সঙ্গেই হইচই পড়ে যায়। বহু মানুষ এই সিদ্ধান্তের প্রশংসা করলেও বহু মানুষই এনিয়ে তাকে তুলোধনা করতে ছাড়েনি। অনেকেই বলেছেন, এত বেশি বয়সে আর ধূমপান করে লাভ কী। এই বিষয় নিয়েই উঠছে প্রশ্ন। যার উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞরা।   

তাঁদের কথায়, ধূমপান ছাড়ার সিদ্ধান্ত সবসময়ই ভাল ও স্বাগত জানানোর মতো। যে বয়সেই ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হোক, সেটা ভাল। 

সিকে বিড়লা হসপিটাল, দিল্লির চিকিৎসক বিকাশ মিত্তলের কথায়, 'কত বয়স পর্যন্ত সিগারেট খেয়েছেন, সেটা গুরুত্বপূর্ণ হলেও ছাড়ছেন যখন, তখন সেটা বেশি গুরুত্বপূর্ণ। ধূমপান ছাড়লে শরীর নিজে থেকে ভাল হতে শুরু করে।'

তাঁর কথায়, 'ধূমপান ছাড়ার ১-২ বছরের মধ্যে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা কমতে শুরু করে। পাঁচ থেকে দশ বছরের মধ্যে ক্যানসারের প্রবণতাও কমতে শুরু করে।'

এনিয়ে গ্রেটার নয়ডার একটি হাসপাতালের চিকিৎসক দেবেন্দ্র কুমার সিং বলেন, 'হার্টের সমস্যা, ফুসফুসের সমস্যা, ক্যানসারের প্রবণতা কম হয় ধূমপান ছাড়লে। বহু বছর ধূমপান করার পরও যদি কেউ ধূমপান ছাড়ে, তার শরীর ভাল থাকবে। শরীর নিজে থেকেই বুঝে নিজেকে ভাল রাখতে শুরু করে।'

ধূমপান ছাড়ার প্রভাব, যা সঙ্গে সঙ্গে বোঝা যেতে পারে - 

- ব্লাড কার্বণ মনোক্সাইড যে কারও শরীরে কমে যেতে পারে ধূমপান ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে।
- ফুসফুস সেরে ওঠে ও ফুসফুসে রক্ত চলাচল ঠিক হতে শুরু করে। 
- হার্ট রেট, ব্লাড প্রেসার এবং রেসপিরেটরি সমস্ত দিক ভাল হতে শুরু করে। 

ভাল দিক থাকলেও ধূমপান ছাড়লে সঙ্গে সঙ্গে কিছু সমস্যা হতে পারে শরীরে। পিডি হিন্দুজা হাসপাতালের চিকিৎসক রাধিকা বাঙ্কা বলেন, 'রাগ, অ্যাংজাইটি, মনোযোগে সমস্যা, অস্থিরতা, খিদে বেশি পাওয়া, হজমে সমস্যা ডায়ারিয়া, পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি হতে পারে ধূমপান ছাড়লেই।' কিন্তু এই সমস্ত সমস্যা ৩-৪ সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে বলে জানান তিনি। 

এছাড়া চিকিৎসকদের মতে, সিওপিডির মতো সমস্যা আটকানো যাবে ধূমপান ছাড়লে। 

তবে, চিকিৎসকরা প্রত্যেকেই বলছেন, ধূমপান ছাড়ার আগে যেটা দরকার তা হল মানসিক প্রস্তুতি। আজ ছেড়ে দিলাম কাল আবার খাওয়া শুরু করলাম এরকম ভাবলে চলবে না। আজ ছাড়লে, সেই কথায় নিজেকে আটকে রাখতে হবে। এটাই একটা সময়ে অভ্যাস হয়ে যাবে। 

ধূমপান ছাড়লে কী কী ভাল হতে পারে জানলেন, শাহরুখ ছেড়েছেন, আপনিও পারেন। মানসিক প্রস্তুতি নিয়ে তাই ধূমপান ছাড়ুন আজই। 


```