Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কোভিশিল্ড পুরোপুরি নিরাপদ, মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগের মাঝেই আশ্বাস অ্যাস্ট্রজেনেকার

সকলের জন্যই কোভিশিল্ড ভ্যাকসিন সুরক্ষিত ও নিরাপদ। আশ্বাস দিল অ্যাস্ট্রজেনেকা।

কোভিশিল্ড পুরোপুরি নিরাপদ, মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগের মাঝেই আশ্বাস অ্যাস্ট্রজেনেকার

কোভিশিল্ড ভ্যাকসিন সুরক্ষিত।

শেষ আপডেট: 1 May 2024 10:17

দ্য ওয়াল ব্যুরো: কোভিশিল্ড টিকা নিলে জটিল রোগ হতে পারে?

করোনার টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার একটি ঘোষণাকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে বিশ্বে। একটি মামলার প্রেক্ষিতে অ্যাস্ট্রেজেনেকা সংস্থাটি স্বীকার করে তাদের তৈরি কোভিশিল্ডে বিরল থ্রম্বোসিস বা থ্রম্বসাইটোপেনিয়া সিনড্রোমে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। খবর ছড়িয়ে পড়তেই টিকাপ্রাপকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যা নিয়ে এবার সকলকে আশ্বস্ত করল ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল সংস্থাটি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছিল। আদালতে পেশ করা নথি বলছে বিরল ঘটনা হলেও কোভিশিল্ড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় এই রোগ হতে পারে। আর তা হতে পারে মূলত কমবয়সিদেরই। অ্যাস্ট্রজেনেকা বিবৃতি দিয়ে জানিয়েছে, “বিরল রোগ হওয়ার আশঙ্কা কম। খুব কমজনের মধ্যেই রোগের উপসর্গ দেখা গেছে। এটা একেবারেই বিরল ঘটনা। টিকায় কোনও গলদ নেই। সকলের জন্যই ভ্যাকসিন সুরক্ষিত ও নিরাপদ।”

অভিযোগ কী ছিল?

অ্যাস্ট্রজেনেকার তৈরি টিকা ভারতে যার নাম কোভিশিল্ড, সেই টিকার ডোজে বিরল রোগ হওয়ার সম্ভাবনা আছে। দেখা গেছে, এই টিকা যাঁরা নিয়েছিলেন তাঁদের কয়েকজনের মধ্যে থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দিয়েছে। যে উপসর্গগুলো দেখা দিয়েছে তার নাম চিকিৎসার ভাষায় থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম (TTS)। এমনকী রক্তে প্লেটলেট বা অনুচক্রিকাও কমতে দেখা গিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মিডিয়া রিপোর্ট মোতাবেক, প্রায় এক ডজন মানুষের কোভিশিল্ড টিকা নেওয়ার পর জটিল রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এর মধ্যে একজনের মৃত্যুও ঘটেছে। যার পর তাঁদের পরিবারের তরফে আদালতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে আদালতে নথি জমা দিয়ে কোভিশিল্ডের সাইড এফেক্টের কথা স্বীকার করে অ্যাস্ট্রেজেনেকা। তবে অ্যাস্ট্রাজেনেকার এক মুখপাত্র বলেন, 'যারা প্রিয়জনকে হারিয়েছেন অথবা শারীরিক সমস্যায় ভুগছেন, তাঁদের প্রতি আমরা সমব্যথী। রোগীদের সুরক্ষাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নিয়ন্ত্রক সংস্থা স্পষ্টভাবে সমস্ত ওষুধ এবং টিকার নিরাপত্তা সুনিশ্চিত করেছে।' 


```