Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ত্বকে আগাম বার্ধক্যের লক্ষণ? জৌলুস হারিয়ে বলিরেখা স্পষ্ট হচ্ছে? পাতে রাখুন এসব খাবার

কম বয়সেই ত্বকে কুঁচকানো ভাব বা বলিরেখা দেখা দিচ্ছে? শুধু ভালো স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেই হবে না, খেয়াল রাখতে হবে আপনার খাওয়াদাওয়ার দিকেও। 

ত্বকে আগাম বার্ধক্যের লক্ষণ? জৌলুস হারিয়ে বলিরেখা স্পষ্ট হচ্ছে? পাতে রাখুন এসব খাবার

ত্বকে আগাম বার্ধক্যের লক্ষণ?

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 9 July 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: কম বয়সেই ত্বকে কুঁচকানো ভাব বা বলিরেখা দেখা দিচ্ছে? শুধু ভা স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেই হবে না, খেয়াল রাখতে হবে আপনার খাওয়াদাওয়ার দিকেও। কারণ কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলি নিয়মিত খেলে ত্বক হয়ে উঠতে পারে আরও উজ্জ্বল ও টানটান। বয়সের ছাপ পড়বে না সহজে। জেনে নিন এমনই কিছু কার্যকরী খাবারের তালিকা—

১. সবুজ শাকসবজি

পালং, মেথি, কচু, লাল শাকের মতো সবুজ শাকপাতা জাতীয় সবজিতে থাকে প্রচুর ভিটামিন এ, সি ও কে। ত্বক যাতে কম বয়সে বুড়িয়ে না যায়, সেদিকে নজর রাখে এইসব উপাদান।

২. ফ্ল্যাক্স সিড বা তিসির বীজ

ওজন কমানোর পাশাপাশি ত্বকের যত্নেও বিশেষ উপকারী ফ্ল্যাক্স সিড। এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ন্যাচারাল অয়েল ত্বককে রাখে আর্দ্র ও কোমল।

৩. হলুদ

হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। কাঁচা হলুদ খাওয়া বা হলুদ দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের বলিরেখা প্রতিরোধ করা সম্ভব।

৪. স্যামন, ম্যাকারেল, সার্ডিন—ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ

এই ধরনের হেলদি ফ্যাটযুক্ত মাছের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, যা ত্বকের ইলাস্টিসিটি বা টানটানভাব বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত পাতে থাকলে ত্বক কুঁচকে যাওয়ার সম্ভাবনা কমে।

৫. অ্যাভোকাডো

ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি অ্যাভোকাডো সমৃদ্ধ ভিটামিন ই ও সি ত্বককে রাখে সুস্থ ও তারুণ্যদীপ্ত। নিয়মিত খেলে বলিরেখার সম্ভাবনা কমে।

৬. ব্লুবেরি

এই ছোট ফলটি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। নিয়মিত খেলে ত্বকের উপর বয়সের ছাপ পড়তে সময় লাগে অনেক বেশি। ত্বক থাকে টানটান ও দীপ্তিময়।

৭. গ্রিন টি

শরীর ডিটক্স করতে সাহায্য করা এই পানীয়ের মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত গ্রিন টি খেলে ত্বক অনেক দিন পর্যন্ত সতেজ ও কুঁচকানো-মুক্ত থাকে।

৮. ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট শুধু ভাল মুড বা ওজনই নিয়ন্ত্রণে রাখে না, ত্বককেও রাখে বলিরেখা-মুক্ত। এতে থাকা ফ্ল্যাভোনয়েড ত্বকের কোষগুলিকে করে তোলে আরও সক্রিয়।
 


```