Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বেড়েছে ভুলে যাওয়ার সমস্যা? ডায়েটেই হবে কেল্লাফতে

ডায়েটে সামান্য পরিবর্তন এক্ষেত্রে ম্যাজিকের মত কাজ করতে পারে। কী কী রাখবেন ডায়েটে, হাদিস দিলেন বিশেষজ্ঞরা। 

 বেড়েছে ভুলে যাওয়ার সমস্যা? ডায়েটেই হবে কেল্লাফতে

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 26 December 2024 01:02

দ্য ওয়াল ব্যুরো: আচ্ছা আপনি কি সব ভুলে যাচ্ছেন? এই একটা কাজ ভাবলেন পরোক্ষণেই আর সেটা মনে পড়ছে না! বার্ধক্যজনিত সমস্যা, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ায় অনেকসময় এই ধরনের ভুলে যাওয়ার সমস্যা বাড়ে। ডায়েটে সামান্য পরিবর্তন এক্ষেত্রে ম্যাজিকের মত কাজ করতে পারে। কী কী রাখবেন ডায়েটে, হাদিস দিলেন বিশেষজ্ঞরা। 

সবুজ শাক-সবজি

সবুজ শাক-সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। যা ফলে শরীরে যেকোনও ধরনের জ্বালা ভাব কমাতে সাহায্য করে।

প্রোটিন ও ভিটামিন বি ১২

এমন খাবার খেতে হবে যাতে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে এবং ভিটামিন বি টুয়েলভ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দুই উপাদান মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করেও লক্ষ্য স্থির রাখতে সাহায্য করে। 

অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন রয়েছে এমন ফল 

ভুলে যাওয়ার সম্ভাবনা কমায় ডিম। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ফলে ডায়েটে ডিম রাখা যেতে পারে। 

বেরি

যেকোনও ধরনের বেরিতে ফ্ল্যাবনয়েড রয়েছে। যা স্ট্রেস কমাতে সাহায্য করে। স্ট্রেস কমলে ভুলে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। 

ওমেগা থ্রি

ওমেগা থ্রি ফ্যাটি এসিড রয়েছে এমন খাবার ডায়েটে রাখতে হবে। এক্ষেত্রে তিসি বা ফ্লেক্স সিড, চিয়া সিড রাখা যেতে পারে।

আমন্ড

শরীরের প্রয়োজনীয় ফ্যাট, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম থাকে আমন্ডে। যা মানসিক ক্লান্তি দূর করে ও মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। রোজ সকালে উঠে জলে ভিজিয়ে আমন্ড খাওয়া যেতে পারে।

এসবের পরও ভুলে যাওয়ার সমস্যা বিন্দুমাত্র না কমলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


```