Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বৃষ্টি পিছু ছাড়ছে না, দীর্ঘদিন পর শুরু হয়ে বিকেলেই ফের স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

২২ দিন পর শুরু হলেও ফের স্থগিত হল বৈষ্ণোদেবী যাত্রা। প্রবল বৃষ্টির সতর্কতায় বিকেলেই বন্ধ ঘোষণা করল শ্রাইন বোর্ড। কাটরায় আটকে রয়েছেন হাজার হাজার ভক্ত।

 

বৃষ্টি পিছু ছাড়ছে না, দীর্ঘদিন পর শুরু হয়ে বিকেলেই ফের স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ফাইল ছবি

শেষ আপডেট: 18 September 2025 00:05

দ্য ওয়াল ব্যুরো: প্রবল বৃষ্টির আশঙ্কায় ফের স্থগিত হল বৈষ্ণোদেবী যাত্রা। বুধবার সকালে ২২ দিন পর শুরু হলেও বিকেলের মধ্যে যাত্রা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীরাম বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড (SMVDSB)।

এদিন সকালেই দুই ট্র্যাক থেকে শুরু হয় যাত্রা। প্রায় আড়াই হাজার ভক্ত এক বেলার মধ্যে বৈষ্ণোদেবী দর্শনে যোগ দেন। অনেকেই মন্দিরে প্রণাম সেরে নেন। তবে বিকেল গড়াতে ফের আকাশের মুখ ভার হতে শুরু করে। অন্ধকারে ঢেকে যায় ত্রিকূট পাহাড়। আবহাওয়া দফতর প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি করে। বিকেল সাড়ে ৫টা নাগাদ লাউডস্পিকারে ঘোষণা করে বোর্ড, যাত্রা আপাতত বন্ধ।

শ্রাইন বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, প্রায় আড়াই হাজার ভক্ত বুধবার যাত্রায় অংশ নিয়েছিলেন। তাঁদের অনেকেই ততক্ষণে বৈষ্ণোদেবী দর্শন সেরে ফেলেছেন। হেলিকপ্টার পরিষেবা বন্ধ থাকলেও ব্যাটারি কার পরিষেবা সচল ছিল।

বোর্ড জানিয়েছে, আবহাওয়া তেমন ভাল নয়। তাই পরবর্তী কবে ফের যাত্রা শুরু হবে, তা আবহাওয়া পর্যালোচনা করেই বলা সম্ভব। ভক্তদের বৈধ পরিচয়পত্র বহন, নির্দিষ্ট রুট ব্যবহার এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা ও স্বচ্ছতার জন্য RFID ট্র্যাকিং বাধ্যতামূলক করেছে বোর্ড।

২৬ অগস্ট প্রবল বর্ষণে ত্রিকূট পাহাড়ে ভয়াবহ ভূমিধস নামে। প্রাণ হারান অন্তত ৩৪ জন ভক্ত। বহু মানুষ আহত হন। ওই ঘটনার পরই বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করে প্রশাসন। টানা ২২ দিন বন্ধ থাকার পর বুধবার পুনরায় শুরু হলেও আবারও প্রবল বৃষ্টির আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল। আবারও ভক্তরা আটকে পড়লেন কাটরায়।


```