বাসিন্দাদের এও অভিযোগ, যাত্রাপথ জুড়ে সর্বত্র প্লাস্টিক ও আবর্জনার স্তুপ। একসময় ছোট ছোট ঝর্ণায় ভরপুর সবুজ ত্রিকূট এখন ক্রমশ উজাড় হয়ে যাচ্ছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 28 August 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) কাটরার কাছে বৈষ্ণো দেবীর তীর্থযাত্রাপথে ভয়াবহ ভূমিধসে (Vaishno Devi Landslide) মৃত্যু হয়েছে অন্তত ৩৪ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জনেরও বেশি। প্রবল বর্ষণের পর ত্রিকূট পর্বতের (Trikut Mountain) অঞ্চলে এই বিপর্যয় ঘটে।
কাটরা থেকে মন্দিরমুখী ১২ কিলোমিটারের পথে মাঝপথে একটি দোকানের কাছে ধস (Landslide) নামে। কয়েক মুহূর্তের মধ্যে পাহাড়ি ঢাল থেকে নেমে আসে পাথর, কাদামাটি ও বোল্ডার। আচমকা জলস্রোতে বহু ভক্ত ভেসে যান। রিয়াসি জেলায় প্রবল বৃষ্টিতে নদী-খাল ফুলে ওঠায় পাহাড়ি জমি দুর্বল হয়ে গেছিল বলে জানানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ব্যাপকভাবে ক্ষোভ বেড়েছে। ধসের পর এক বাসিন্দাকে ভাইরাল ভিডিওতে (Viral Video) বলতে শোনা যায়, “মাতা রানির পাহাড়ের শিকড় আপনারা কেটে দিয়েছেন। এখানে গাছ লাগান। উন্নয়নের নামে পাহাড় ধ্বংস হচ্ছে। যখন ত্রিকূট পাহাড় থাকবে না, তখন কাটরাও থাকবে না, যাত্রাও থাকবে না।”
Too much development in Mata Vaishno Devi, Katra has become a major reason for frequent landslides.
They are trying to turn a sacred place into a picnic spot, and the consequences are now clearly visible. pic.twitter.com/OkHIYiDIR4— Guptchar (@guptchhar) August 26, 2025
বাসিন্দাদের এও অভিযোগ, যাত্রাপথ জুড়ে সর্বত্র প্লাস্টিক ও আবর্জনার স্তুপ। একসময় ছোট ছোট ঝর্ণায় ভরপুর সবুজ ত্রিকূট এখন ক্রমশ উজাড় হয়ে যাচ্ছে। লাগামছাড়া গাছ কাটা, অতিরিক্ত বানিজ্যিক কাজ ও অবাধ নির্মাণকেই দায়ী করছেন স্থানীয়রা। তাঁদের সতর্কবাণী, এ ভাবে চলতে থাকলে আরও বড় বিপর্যয় ঘটবে।
শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের কাটরা ও জম্মুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর তীর্থপথে লাল সতর্কতা জারি করে দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। ভক্তদের আপাতত যাত্রাপথে অপেক্ষা করতে বলা হয়েছে, ধ্বংসাবশেষ সরানো না হওয়া পর্যন্ত কাউকে ওপরে উঠতে দেওয়া হচ্ছে না।