
ছবি সৌজন্যে: গুগল
শেষ আপডেট: 23 November 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো: একলা চলো রে নীতিতে যাঁরা বিশ্বাসী তাঁদের অনেকেই সোলো ট্রাভেল করার প্ল্যান করেন। সোলো ট্রাভেল আসলে যে কেউ করতে পারেন। প্রতিদিনের ব্যস্ততা, বিরক্তি, কাজের চাপ, পরিবারের চাপ সরিয়ে একা একদম একা, নিজের সঙ্গে সময় কাটানোর জন্য সোলো ট্রাভেল বেস্ট। অনেক মহিলাই সোলো ট্রাভেল করতে চান কিন্তু বিভিন্ন জিনিস ভেবে, নিরাপত্তার কথা ভেবে করতে পারেন না। সেক্ষেত্রে নিজেকে নিজেই নিরাপত্তা দিন। তবে, মাখায় রাখুন এই কয়েকটি ছোট্ট বিষয়। আর শুধু মহিলারা নন, পুরুষরাও যদি একা ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন, তাহলে এই বিষয়গুলি মাথায় রাখুন।