বিয়ের মরসুমের আগে এই স্থিরতা অনেকের কাছেই স্বস্তির। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে - এটাই কি ট্রেন্ড বদলের ইঙ্গিত, নাকি সাময়িক বিরতি?
.jpg.webp)
শেষ আপডেট: 27 February 2026 12:10
দ্য ওয়াল ব্যুরো: টানা দৌড়ের পর অবশেষে খানিক থামল সোনার দাম (Gold price today)। সপ্তাহের শেষ দিনে কলকাতার বাজারে মিলল স্বস্তির ইঙ্গিত। কয়েকদিন ধরে লাগামছাড়া ঊর্ধ্বগতির পর শুক্রবার হলুদ ধাতুর দামে দেখা গেল স্থিরতা (Golfd price market update) - যা ক্রেতা ও বিনিয়োগকারী, দুই পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ বার্তা।
কলকাতায় আজকের সোনার দর (27 February Gold price in kolkata)
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ - শহরের বাজারে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৭ হাজার ৫৯০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দর ১ লক্ষ ৬১ হাজার ১০ টাকা প্রতি ১০ গ্রাম। আগের দিনের তুলনায় সামান্য নরম ভাব থাকলেও বড় কোনও পরিবর্তন নেই - যা ইঙ্গিত দিচ্ছে, আপাতত ঊর্ধ্বমুখী প্রবণতায় বিরতি।
বিয়ের মরসুমের আগে এই স্থিরতা অনেকের কাছেই স্বস্তির। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে - এটাই কি ট্রেন্ড বদলের ইঙ্গিত, নাকি সাময়িক বিরতি?
সাম্প্রতিক দামের চিত্র
ফেব্রুয়ারি জুড়ে সোনার দামে ছিল টানটান ওঠানামা। মাসের মাঝামাঝি হঠাৎ বড় লাফে দাম বেড়ে যায়, যা মধ্যবিত্তের বাজেটে চাপ ফেলে। ২৪ ফেব্রুয়ারি ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ১ লক্ষ্য ৫৪ টাকার ৮৮০ টাকা। সেই তুলনায় সপ্তাহ শেষে এসে দামে কিছুটা স্থিরতা লক্ষ করা যাচ্ছে।
কেন বাড়ছিল সোনার দাম?
সোনার দামের পেছনে কাজ করছে একাধিক বৈশ্বিক ও দেশীয় কারণ -
মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভের সুদের হার নিয়ে জল্পনাও বড় ভূমিকা নিচ্ছে। সুদের হার কমার সম্ভাবনা বাড়লে সোনার মতো ‘নন-ইন্টারেস্ট বেয়ারিং’ সম্পদের চাহিদা বাড়ে।
বিশেষজ্ঞদের মত
বাজার বিশ্লেষকদের মতে, এই ওঠানামা আসলে বৃহত্তর বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনের প্রতিফলন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, বিশ্ব জুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনার প্রবণতা দামের ওপর প্রভাব ফেলছে। একই সঙ্গে উৎসব ও পারিবারিক চাহিদাও দামের ঊর্ধ্বগতিকে উসকে দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সোনা ও রুপোর মতো নিরাপদ সম্পদের দিকেই ঝুঁকছেন।
মধ্যবিত্তের উপর প্রভাব
দামের এই উত্থান-পতন সবচেয়ে বেশি প্রভাব ফেলছে মধ্যবিত্তের উপর। বিয়ে বা অনুষ্ঠানের জন্য সোনা কেনা এখন অনেকটাই কঠিন হয়ে উঠেছে। গয়নার ক্ষেত্রে মেকিং চার্জ এবং জিএসটি যুক্ত হওয়ায় চূড়ান্ত খরচ আরও বেড়ে যাচ্ছে।
বিনিয়োগের বিকল্প পথ
সোনায় বিনিয়োগ মানেই শুধু গয়না নয়। এখন রয়েছে একাধিক বিকল্প -
এই পদ্ধতিগুলিতে সংরক্ষণের ঝামেলা কম, এবং বাজারদরের সঙ্গে বিনিয়োগের সংযোগ থাকে।
ভবিষ্যৎ ইঙ্গিত
বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বজায় থাকলে সোনার দাম উচ্চস্তরেই থাকতে পারে। ২০২৬ সালের শেষ নাগাদ আরও বৃদ্ধির সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে বাজার অত্যন্ত পরিবর্তনশীল, তাই বিনিয়োগের আগে সতর্কতা জরুরি।